আনন্দ মাল্টিমিডিয়া স্কুল,কালিয়াকৈর

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • আনন্দ মাল্টিমিডিয়া স্কুল,কালিয়াকৈর

আনন্দ মাল্টিমিডিয়া স্কুল,কালিয়াকৈর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আনন্দ মাল্টিমিডিয়া স্কুল,কালিয়াকৈর, College & University, vannara, mouchak, kaliakair, Gazipur.

হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদম তমিজী হকের অর্থায়নে ও সুজন মাহমুদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি বিনা বেতনের স্কুল। যেখানে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৪০০ ছাত্রছাত্রী নিয়মিত পড়াশোনা করছে।

একজন শিক্ষক ক্লাসে ঢুকলেন। বোর্ডে লিখলেন। পড়ালেন। ক্লাস শেষ করে চলে গেলেন।আরেকজন শিক্ষক ক্লাসে ঢুকে একটা প্রশ্ন করলেন। “...
25/05/2026

একজন শিক্ষক ক্লাসে ঢুকলেন। বোর্ডে লিখলেন। পড়ালেন। ক্লাস শেষ করে চলে গেলেন।

আরেকজন শিক্ষক ক্লাসে ঢুকে একটা প্রশ্ন করলেন। “তোমরা কি কখনও ভেবেছো, এই জিনিসটা বাস্তব জীবনে কোথায় কাজে লাগে?”

এই দুইজনের মধ্যে পার্থক্য অনেক বড়। প্রথমজন হয়তো পড়িয়েছেন। দ্বিতীয়জন শেখার আগ্রহ তৈরি করেছেন। আজকের সময়ে এই পার্থক্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আমাদের দেশের অনেক শ্রেণিকক্ষে এখনও শিক্ষার্থীরা চুপচাপ বসে থাকে। শিক্ষক কথা বলেন, শিক্ষার্থীরা শোনে। খাতা ভরে। পরীক্ষা দেয়। তারপর অনেক কিছুই ভুলে যায়। কিন্তু শেখা কি আসলে এমন?

একজন শিক্ষার্থী সবসময় বইয়ের ভাষা মনে রাখে না। কিন্তু সে মনে রাখে কোন শিক্ষক তাকে সম্মান করেছিলেন। কে তার ভুল উত্তর শুনেও তাকে ছোট করেননি। কে বলেছিলেন, “আবার চেষ্টা করো, তুমি পারবে।”

একজন Transformative Teacher এখানেই আলাদা। তিনি শুধু পাঠ শেষ করেন না। মানুষের ভিতরে সাহস তৈরি করেন।

অনেক শিক্ষক একটা কথা প্রায়ই বলেন।

** সময় কম।
** শিক্ষার্থী বেশি।
** উপকরণ কম।
** পরিবেশ ভালো না।

এসব কথার অনেকটাই সত্যি। কিন্তু একটা জিনিসও সত্যি।

>> একটা ভালো প্রশ্ন করতে টাকা লাগে না।
>> শিক্ষার্থীদের দুই মিনিট নিজেদের মধ্যে আলোচনা করতে দিলে আলাদা কোনো যন্ত্র লাগে না।
>> একটা বাস্তব উদাহরণ দিতে বড় ভবন লাগে না।

পরিবর্তন অনেক সময় ছোট জায়গা থেকেই শুরু হয়।

ধরুন গণিত ক্লাসে শিক্ষক বোর্ডে লিখলেন:
(A+B)² = A² + 2AB + B²

তারপর বললেন, “এটা মুখস্থ করো।” বেশিরভাগ শিক্ষার্থী তখন শুধু পরীক্ষার জন্য শিখবে।

কিন্তু আরেকজন শিক্ষক একটা বর্গ আঁকলেন। ধীরে ধীরে দেখালেন কোথা থেকে A² আসছে, কোথা থেকে 2AB আসছে।

হঠাৎ করেই বিষয়টা মুখস্থের জায়গা থেকে বোঝার জায়গায় চলে গেল। এটাই পার্থক্য।

আবার ধর্মীয় শিক্ষার ক্লাসও ভাবুন। শুধু বই পড়ে শেষ করলেই কি একজন মানুষ সৎ হয়ে যায়? যদি একজন শিক্ষক প্রশ্ন করেন,

“মানুষ কেন মিথ্যা বলে?”
“বিশ্বাস হারালে কী হয়?”
“সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা কেমন আচরণ করছি?”
তখন শিক্ষার্থীরা ভাবতে শুরু করে।

শেখা তখন শুধু পরীক্ষার জন্য থাকে না, জীবনের জন্যও হয়। আমাদের অনেক শ্রেণিকক্ষে একটা সমস্যা খুব বেশি দেখা যায়। শিক্ষার্থীরা ভুল করতে ভয় পায়।
কারণ তারা জানে, ভুল বললে হাসাহাসি হতে পারে। অপমান হতে পারে। “তুমি পারো না” এই কথা শুনতে হতে পারে। এভাবেই অনেক শিক্ষার্থী ধীরে ধীরে চুপ হয়ে যায়।

একজন ভালো শিক্ষক জানেন, ভুল উত্তর মানে শিক্ষার্থী অন্তত চিন্তা করেছে। তাই তিনি ভয় না, সাহস তৈরি করেন। শুধু বুঝিয়ে দিলেই শেখানো শেষ হয় না।

Teacher explained → I hear
Teacher demonstrated → I see
Teacher guided me through it → We do together
Teacher let me do it → I do
Teacher gave me repeated practice → I practice and improve

আসল শেখা এখানেই তৈরি হয়। কারণ মানুষ শুধু শুনে শেখে না। মানুষ করে শেখে।

অনেক শিক্ষক মনে করেন শান্ত শ্রেণিকক্ষ মানেই ভালো শ্রেণিকক্ষ। আসলে সবসময় তা না। অনেক সময় পুরো চুপ থাকা মানে শিক্ষার্থীরা ভেতরে ভেতরে দূরে সরে গেছে।

যে শ্রেণিকক্ষে প্রশ্ন করা যায়, আলোচনা হয়, ভুল করলেও সুযোগ থাকে, সেই শ্রেণিকক্ষে শেখা বেশি হয়। কারণ শেখা শুধু শোনার বিষয় না। শেখা অংশ নেওয়ার বিষয়।ভবিষ্যতের শ্রেণিকক্ষ শুধু আধুনিক যন্ত্র দিয়ে বদলাবে না। বদলাবে তখনই, যখন:

শিক্ষার্থীরা চিন্তা করবে
বাস্তব সমস্যা নিয়ে কাজ করবে
একসাথে কাজ শিখবে
কথা বলতে শিখবে
ভুল থেকে শিখবে
আর শিক্ষক শুধু বক্তা হয়ে থাকবেন না।
তিনি পথ দেখাবেন।
সাহস দেবেন।
মানুষ গড়বেন।

সব শিক্ষক একদিনে বদলে যাবেন না। সব প্রতিষ্ঠানও না। কিন্তু একজন শিক্ষক আগামীকাল থেকেই একটা ছোট পরিবর্তন শুরু করতে পারেন।

ক্লাসের শুরুতে একটা প্রশ্ন।
একটা বাস্তব গল্প।
দুই মিনিটের আলোচনা।
একটা উৎসাহের বাক্য।

এই ছোট ছোট কাজগুলোই একসময় বড় পরিবর্তন তৈরি করে। কারণ একজন সত্যিকারের শিক্ষক শুধু পাঠদান করেন না।
তিনি মানুষের ভিতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলেন।

লেখক: ড. কে এম হাসান রিপন

16/05/2026

1️⃣ মস্তিষ্কে “স্ট্রেস হরমোন” বেড়ে যায়

নিয়মিত বকা শুনলে শিশুর শরীরে কর্টিসল নামে স্ট্রেস হরমোন বাড়ে, যা মস্তিষ্কের বিকাশকে ধীর করে দেয়।

2️⃣ মস্তিষ্কের শেখার ক্ষমতা কমে যায়

স্ট্রেসের কারণে ব্রেইনের হিপোক্যাম্পাস অংশ ক্ষতিগ্রস্ত হয়👉 পড়াশোনার স্মরণশক্তি কমে
👉 নতুন কিছু শেখা কঠিন হয়

3️⃣ আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা দুর্বল হয়

বকা–ধমক শিশুদের ইমোশনাল ব্রেইনকে দুর্বল করে দেয়।
👉 তারা ছোট ছোট বিষয়ে রেগে যায়
👉 ভয় পায়
👉 মন খারাপ থাকে

4️⃣ আত্মবিশ্বাস ধ্বংস হয়ে যায়

নিয়মিত বকা শুনলে শিশু ভাবতে শুরু করে—
“আমি কিছুই পারি না”
এতে আত্মবিশ্বাস নাটকীয়ভাবে কমে যায়।

5️⃣ মস্তিষ্ক ভয়-ভিত্তিক ভাবে কাজ করতে শেখে

শিশুর ব্রেইন ফাইট-অর-ফ্লাইট মোডে চলে যায়।
👉 প্রয়োজনের সময় সিদ্ধান্ত নিতে পারে না
👉 সৃজনশীলতা কমে

6️⃣ ভাষা ও সামাজিক দক্ষতা পিছিয়ে যায়

একটানা ভয় পেতে থাকলে—
👉 শিশু কথা কম বলে
👉 সামাজিকভাবে দূরে সরে যায়
👉 অন্যদের সাথে স্বাভাবিকভাবে মেশা কমে

7️⃣ ভবিষ্যতে উদ্বেগ ও ডিপ্রেশনের ঝুঁকি বাড়ে

মনোবিজ্ঞানে প্রমাণ আছে—নিয়মিত বকা পাওয়া শিশুরা বড় হয়ে উদ্বেগ, ভয়, আত্মসম্মান কমে যাওয়া এমন সমস্যায় ভোগে।

8️⃣ আচরণ খারাপ হয়ে যেতে পারে

ব্যবহার খারাপ হয় কারণ বকা দিলে তারা শিখে ফেলে—
👉 “রেগে গেলে চিৎকার করতে হয়”
👉 “ভয় দেখালেই কাজ করানো যায়”

9️⃣ পিতামাতা–শিশুর দূরত্ব তৈরি হয়

শিশু বাবা-মায়ের সাথে নিজের অনুভূতি শেয়ার করা বন্ধ করে দেয়।
যোগাযোগ দুর্বল হয়।

🔟 মস্তিষ্কের সংযোগ (Neural Connections) কমে যায়

বকা-ধমক শিশুর ব্রেইনের নিউরনগুলোর সংযোগ দুর্বল করে দেয়, যা সারা জীবনের শেখা–বোঝায় প্রভাব ফেলে।

✅রাসূল (সা.) ছিলেন শিশুদের প্রতি সবচেয়ে কোমল ও দয়ালু ❤️
তিনি কখনো শিশুদের অপমান বা কঠোরভাবে তিরস্কার করতেন না।
✨ একটি শিক্ষা:
“যে দয়া করে না, তার প্রতি দয়া করা হয় না।” (হাদিস)

✅সমাধান কী? (Positive Parenting Tips)

👉শান্তভাবে বোঝান
👉ভুল করলে শাস্তি নয়, গাইড করুন
👉ভালো কাজ করলে প্রশংসা করুন
👉শিশুকে সিদ্ধান্ত নিতে দিন
👉সময়মতো আদর ও মনোযোগ দিন

আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের জন্য একজন বিজ্ঞান বিভাগের শিক্ষক আবশ্যকযোগ্যতাঃ গণিত / রসায়নে অনার্স / মাষ্টার্স বেতনঃ ১২০০০/...
28/03/2026

আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের জন্য একজন বিজ্ঞান বিভাগের শিক্ষক আবশ্যক

যোগ্যতাঃ গণিত / রসায়নে অনার্স / মাষ্টার্স

বেতনঃ ১২০০০/= (+/-) [ আলোচনা সাপেক্ষে ও অভিজ্ঞতা অনুযায়ী বেতন কম/বেশি হতে পারে ]

যোগাযোগঃ ০১৯১৪৯১৬২৩২

দক্ষিণ কোরিয়ার একটি স্কুলের প্রধান শিক্ষক পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখলেন। চিঠিটির বাংলা অনুবাদ এরকম:প্রি...
11/01/2026

দক্ষিণ কোরিয়ার একটি স্কুলের প্রধান শিক্ষক পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখলেন। চিঠিটির বাংলা অনুবাদ এরকম:

প্রিয় অভিভাবকবৃন্দ,
কয়েক দিনের মধ্যেই আপনাদের সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।

একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।

একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্য অর্জনের প্রয়োজন নেই।

একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তার ভবিষ্যতে কিছু আসে যায় না ৷

একজন খেলোয়াড় হবে, তার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞানের থেকে বেশি জরুরি।

যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।

তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা স্রেফ একটা পরীক্ষা ছাড়া আর কিছুই না। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

মনে রাখবেন, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, আমলা বা বিচারকরাই একমাত্ৰ সুখী মানুষ নন! একটি পরীক্ষায় কম নম্বর পাওয়া কখনোই তাদের স্বপ্ন কেড়ে নিতে পারে না।

আপনি আপনার সন্তানকে আজই বলুন সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসবেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তাকে বিচার করবেন না।

প্লিজ, আমার কথা শুনুন আর এই কাজটি করুন। দেখবেন আপনার সন্তান একদিন পৃথিবীটাকেই জয় করবে!

শুভেচ্ছাসহ
প্রধান শিক্ষক

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ২০২৬পরমকরুনাময় আল্লাহর রহমতে ২০২৬ সাল হোক সবার জন্য সফল্যময় , সুখময়, শান্তিময় --- নিজেকে নতুন ...
31/12/2025

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ২০২৬
পরমকরুনাময় আল্লাহর রহমতে ২০২৬ সাল হোক সবার জন্য সফল্যময় , সুখময়, শান্তিময় ---
নিজেকে নতুন করে গড়ে তুলার বছর । সবার আচার ব্যবহার তথা আখলক হোক আকর্ষণীয় , অনুকরনীয় ---
হিংসা ,অহংকার, সমালোচনা ,অন্যের ক্ষতি করা, প্রতিশোধ পরায়ণতা থেকে বিরত থাকা, অন্যের মনে কষ্ট দেয়া এই বছর থেকে মুছে যাক সবার আচরণ থেকে , খারাপ কথা মুখ থেকে হারিয়ে যাক, ঠোটে লেগে থাকুন উত্তম কথা , কল্যাণের কথা, মনমুগ্ধকর কথা ।

করতে চাই কল্যাণকর কাজ । চেষ্টা করতে চাই সৎ ভাবে ভালো থাকতে, অন্যের দু;খ কষ্ট দুর করতে। করতে চাই প্রশংসা, দিতে চাই কাজের স্বীকৃতি ; দিতে চাই ভালবাসা ,শ্রদ্ধা ও স্নেহ ।

আল্লাহর সাথে কারো শরিক না করি ,আচরণ তথা আখলাক ঠিক রাখি এই হোক শপথ ।

কিছু সুন্দর মূহুর্ত ❤️
18/12/2025

কিছু সুন্দর মূহুর্ত ❤️

সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা..
16/12/2025

সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা..

15/12/2025

Address

Vannara, Mouchak, Kaliakair
Gazipur
1830

Alerts

Be the first to know and let us send you an email when আনন্দ মাল্টিমিডিয়া স্কুল,কালিয়াকৈর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to আনন্দ মাল্টিমিডিয়া স্কুল,কালিয়াকৈর:

Share