DUET MME Alliance

DUET MME Alliance The DUET MME Alliance is a student-led group under the Department of Materials and Metallurgical Engineering at DUET, Gazipur.

It promotes collaboration, innovation, and learning through projects, workshops, research, and peer activities.

DUET MME Alliance-এর ২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণাসৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছার সাথে জানানো যাচ্ছে যে, DUET MME ...
23/02/2026

DUET MME Alliance-এর ২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছার সাথে জানানো যাচ্ছে যে, DUET MME Alliance-এর ২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গত ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও প্রকাশ করা হয়েছে। নবগঠিত এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করেছে।
বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ দৃঢ় করাই এই কমিটির মূল লক্ষ্য। এই মহতী উদ্যোগে দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতার জন্য আমরা আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ ও উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান জ্ঞাপন করছি।
এছাড়াও, নতুন কার্যনির্বাহী কমিটি গঠনে সংশ্লিষ্ট সকল সদস্যের সহযোগিতা ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানাই।
এছাড়াও, নতুন কার্যনির্বাহী কমিটি গঠনে সংশ্লিষ্ট সকল সদস্যের সহযোগিতা ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানাই।
নতুন কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় DUET MME Alliance ভবিষ্যতে আরও অগ্রগতি ও সাফল্যের পথে এগিয়ে যাবে—এই প্রত্যাশা রইলো।
শুভেচ্ছান্তে,
DUET MME Alliance

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি?"১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় রাজপথে নিজের ...
20/02/2026

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি?"

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় রাজপথে নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন যে বীর সন্তানেরা, তাঁদের ত্যাগের বিনিময়েই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। সেই সকল অমর ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ডুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে DUET MME Alliance-এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

একুশের চেতনা আমাদের মাথা নত না করার এবং নিজের শিকড়কে সম্মান করার শিক্ষা দেয়। আমাদের রক্তে কেনা এই প্রিয় বর্ণমালা আর ঐতিহ্যের ধারক হয়ে এগিয়ে চলুক আমাদের আগামীর পথচলা।

সকল ভাষাশহীদদের প্রতি জানাই অতল শ্রদ্ধা ও ভালোবাসা।

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস ‘পবিত্র মাহে রমজান’ 🌙✨​আসসালামু আলাইকুম,বছর ঘুরে আত্মশুদ্ধি আর সংযমের বার্তা নিয়ে আমাদের মা...
18/02/2026

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস ‘পবিত্র মাহে রমজান’ 🌙✨

​আসসালামু আলাইকুম,
বছর ঘুরে আত্মশুদ্ধি আর সংযমের বার্তা নিয়ে আমাদের মাঝে আবারো ফিরে এলো পবিত্র মাহে রমজান। এই মাস আমাদের ধৈর্য, ত্যাগ এবং পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়।

​DUET MME Alliance-এর পক্ষ থেকে ডুয়েটের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই রমজানের আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তায়ালা আমাদের এই রমজানের সকল ইবাদত কবুল করুন এবং আমাদের জীবনকে বরকতময় করে তুলুন।

​সকলকে রমজান মোবারক!

গত ৯ই ফেব্রুয়ারি, মাননীয় উপাচার্য (VC) মহোদয়ের বিশেষ উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিক্ষার্থী...
11/02/2026

গত ৯ই ফেব্রুয়ারি, মাননীয় উপাচার্য (VC) মহোদয়ের বিশেষ উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিক্ষার্থীদের প্রতিনিধিদের মধ্যে এক ফলপ্রসূ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

✅ মাননীয় উপাচার্য (VC) স্যার
✅ মাননীয় রেজিস্ট্রার স্যার
✅ পরিচালক (DSW) স্যার
✅ শিক্ষক সমিতির সম্মানিত সেক্রেটারি স্যার

​এছাড়াও উপস্থিত ছিলেন নবনিযুক্ত সম্মানিত লেকচারারবৃন্দ, বিভিন্ন ক্লাবের সভাপতি এবং রানিং সিআর (CR) প্রতিনিধিবৃন্দ।
​আলোচনার মূল বিষয়বস্তু:

🔹 নিরবচ্ছিন্ন একাডেমিক কার্যক্রম ও ক্যাম্পাস উন্নয়ন।
🔹 আসন্ন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড জব ফেয়ার আয়োজনের পরিকল্পনা।
🔹 নির্বাচনকালীন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতকরণ।

​প্রশাসনের মূল্যবান দিকনির্দেশনায় আমরা একটি প্রগতিশীল ও নিরাপদ ডুয়েট ক্যাম্পাস বিনির্মাণে সংকল্পবদ্ধ।

অভিনন্দন ও শুভেচ্ছা 💖💖অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের Materials and Metallurgical Engineering (MME) বিভাগের ২য় ...
08/02/2026

অভিনন্দন ও শুভেচ্ছা 💖💖
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের Materials and Metallurgical Engineering (MME) বিভাগের ২য় ব্যাচের কৃতি শিক্ষার্থী মো: জুয়েল রানা ভাই(MME-20 Series) আমাদের নিজ বিভাগেই 'লেকচারার' হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
ডুয়েট এমএমই অ্যালায়েন্স (DUET MME Alliance) এবং পুরো MME পরিবারের পক্ষ থেকে ভাইয়ের এই অসামান্য সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। একজন শিক্ষার্থী থেকে একই বিভাগের শিক্ষক হিসেবে তাঁর এই পদযাত্রা আমাদের সকলের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
জুয়েল রানা ভাইয়ের নতুন এই যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন। আমরা বিশ্বাস করি, তাঁর জ্ঞান ও দিকনির্দেশনায় আমাদের বিভাগ আরও সমৃদ্ধ হবে।
অভিনন্দন জুয়েল রানা ভাই! ❤️🔥
ধন্যবাদান্তে...

DUET MME Alliance

নতুন বছর, নতুন কমিটি, নতুন পথচলা! 🤝✨​অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ DUET MME Alliance-এর নতুন বছরের প্রথম মিটিং সফ...
09/01/2026

নতুন বছর, নতুন কমিটি, নতুন পথচলা! 🤝✨

​অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ DUET MME Alliance-এর নতুন বছরের প্রথম মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বিশেষ সভায় আমাদের এই সেশনের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
​শ্রদ্ধেয় অ্যাডভাইজরদের উপস্থিতি এবং প্রথম ও দ্বিতীয় বর্ষের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই শুরুটাকে করেছে আরও প্রাণবন্ত। নতুন কমিটির নেতৃত্বে একঝাঁক উদ্যমী সদস্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই বহুদূর।

​সবার দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য। ❤️

নতুন পথচলার সূচনা! 🤝আজ DUET MME Alliance-এর পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় DSW (Director of Student Welfare)  প্র...
08/01/2026

নতুন পথচলার সূচনা! 🤝

আজ DUET MME Alliance-এর পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় DSW (Director of Student Welfare) প্রফেসর ড. উৎপল কুমার দাস (Dr. Utpal Kumar Das)- স্যার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি। সাক্ষাৎ কালে আমরা ক্লাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির কপি স্যারের নিকট আনুষ্ঠানিকভাবে জমা দেই।

নতুন কমিটির হাত ধরে DUET MME Alliance সামনে আরও সাফল্যমণ্ডিত ও সৃজনশীল কাজের মাধ্যমে এগিয়ে যাবে—এই প্রত্যাশা আমাদের সবার।
সবাই আমাদের পাশে থাকবেন। ❤️

DUET MME Alliance পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা! 🥳​নতুন বছর বয়ে আনুক অফুরন্ত আনন্দ, নতুন সম...
31/12/2025

DUET MME Alliance পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা! 🥳
​নতুন বছর বয়ে আনুক অফুরন্ত আনন্দ, নতুন সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনে অভূতপূর্ব সাফল্য। আমরা বিশ্বাস করি, আপনাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রমই আমাদের সামনের পথচলার মূল শক্তি।
​আমরা আশা করি, নতুন এই বছরেও আমরা একসঙ্গে কাজ করে যাবো এবং MME বিভাগের প্রতিটি সদস্যের উন্নয়ন ও সাফল্যের অংশীদার হবো।
​সকলকে "Happy New Year 2026" ! 🎉

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।গভীর শোক ও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি বাংলাদেশের আপসহীন দেশনেত্রী এবং গণতন্ত্রের...
30/12/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গভীর শোক ও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি বাংলাদেশের আপসহীন দেশনেত্রী এবং গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়াকে। দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর ত্যাগ ও সংগ্রাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন দেশনেত্রীকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তাঁর পরিবার ও দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করেন।

শোকান্তে: DUET MME Alliance

19/12/2025

ডুয়েট এমএমই অ্যালায়েন্সের নতুন নেতৃত্ব: সভাপতি প্রশান্ত, সেক্রেটারী সজীব

শোক ও প্রতিবাদ: শহীদ ওসমান হাদি অমর রহে!"তুমি ছিলে চির-দুর্দম, দুর্বিনীত, নৃশংস,মহাপ্রলয়ের তুমি নটরাজ, তুমি সাইক্লোন, তু...
18/12/2025

শোক ও প্রতিবাদ: শহীদ ওসমান হাদি অমর রহে!
"তুমি ছিলে চির-দুর্দম, দুর্বিনীত, নৃশংস,

মহাপ্রলয়ের তুমি নটরাজ, তুমি সাইক্লোন, তুমি ধ্বংস!

প্রতিটি মহাপ্রলয়ে তুমি কাঁপিয়েছ অগ্নি ও ঝড়,

তুমি চির-বিদ্রোহী বীর, অমোঘ, অদম্য, অনড়।

বাংলার আকাশে একা তুমি উঠিয়েছ চির উন্নত শির,

সীমাহীন শক্তি, অগ্নি-বিজলির মতো, চিরজাগ্রত প্রেরণার ধ্বনি।"

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা শোক প্রকাশ করছি নির্ভীক জননেতা ওসমান হাদি-র প্রয়াণে। মাথায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

DUET MME Alliance এই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। একজন আদর্শিক শিক্ষক ও সাহসী রাজনীতিবিদের কণ্ঠকে এভাবে স্তব্ধ করা যায় না। আমরা এই নৃশংস ঘটনার দ্রুত তদন্ত ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

শহীদ ওসমান হাদির সংগ্রাম আমাদের প্রেরণা হয়ে থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

বিচার চাই! শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাই!

— DUET MME Alliance

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধার সাথে পুষ্পার্ঘ্য মুক্তিযুদ্ধে বলিদান দেওয়া শহীদদের প্রতি অর্পণ করা ...
16/12/2025

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধার সাথে পুষ্পার্ঘ্য মুক্তিযুদ্ধে বলিদান দেওয়া শহীদদের প্রতি অর্পণ করা হলো।
মহান মুক্তিযুদ্ধে বলিদান দেওয়া সকল বীর শহীদের প্রতি রইল গভীর শ্রদ্ধা, দোয়া ও কৃতজ্ঞতা।

এই কর্মসূচিতে পুষ্পার্ঘ্য অর্পণের সময় উপস্থিত ছিলেন
মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যার,
মাননীয় প্রো ভাইস-চ্যান্সেলর স্যার,
ছাত্রকল্যাণ পরিচালক স্যার
এবং
সহকারী প্রফেসর তাসরাতুর রাজ নেহা ম্যাম।

শহীদদের অপরিসীম ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের চিরপ্রেরণা হয়ে থাকুক।
আমরা স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে বলিদান দেওয়া সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, এবং তাদের জন্য দোয়া করি—আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করুন।

মহান বিজয় দিবস উপলক্ষে সকলের প্রতি রইল শ্রদ্ধা, সম্মান, দেশপ্রেম এবং তাদের প্রতি ভরসার অঙ্গীকার।

— DUET MME Alliance

#মহান_বিজয়_দিবস
িসেম্বর

Address

Dhaka University Of Engineering And Technology (DUET)
Gazipur

Website

https://www.duet.ac.bd/clubs-communities/20/duet-mme-alliance

Alerts

Be the first to know and let us send you an email when DUET MME Alliance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share