পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, গোবিপ্রবি

  • Home
  • Bangladesh
  • Gopalganj
  • পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, গোবিপ্রবি

পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, গোবিপ্রবি "পারস্পরিক সহযোগিতাই আমাদের প্রধান লক্ষ্য"

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (GSTU) Students’ Welfare Association of Pabna (SWAP)-এর উদ্যোগে “Freshers’...
16/05/2026

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (GSTU) Students’ Welfare Association of Pabna (SWAP)-এর উদ্যোগে “Freshers’ Reception and Farewell” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেল ৩:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪০৩ নম্বর কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে সংগঠনের সকল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. গোলাম ফেরদৌস স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. হাশেম রেজা স্যার। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবীর স্যার, গোবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি কে এম ইয়ামিনুল হাসান আলিফ ভাই এবং বিভিন্ন জেলা সংগঠনের সভাপতিবৃন্দ। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও আনন্দমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সায়েম উদ্দিন মুসা।

📍সাফল্য সংবাদআমাদের অত্যন্ত প্রিয় মুখ,পাবনার কৃতি সন্তান, গোবিপ্রবি আইন বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী এবং পাবনা জেলা ছাত...
28/03/2026

📍সাফল্য সংবাদ
আমাদের অত্যন্ত প্রিয় মুখ,পাবনার কৃতি সন্তান, গোবিপ্রবি আইন বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী এবং পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির(গোবিপ্রবি) সাবেক সাধারণ সম্পাদক মুহতাসিম রোহান এখন একজন সনদপ্রাপ্ত আইনজীবী।
দীর্ঘ পরিশ্রম ও নিষ্ঠার পর বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তার এই অন্তর্ভুক্তি আমাদের জন্য অত্যন্ত গর্বের। আশা করি, তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।
অ্যাডভোকেট মুহতাসিম রোহান-এর জন্য রইলো পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। ⚖️💜

পাবনা জেলা থেকে আগত গোবিপ্রবি ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের পরিচিতি সভা।আজকের অনুষ্ঠিত সভায় গ...
28/11/2025

পাবনা জেলা থেকে আগত গোবিপ্রবি ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের পরিচিতি সভা।

আজকের অনুষ্ঠিত সভায় গোবিপ্রবি (গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মোঃ সায়েম উদ্দিন মুসা।

পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, গোবিপ্রবি শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই (গোবিপ্রবি) সদ্য ভর্তিকৃত পাবনা...
23/08/2025

পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, গোবিপ্রবি শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই (গোবিপ্রবি) সদ্য ভর্তিকৃত পাবনা জেলার সকল ছাত্র ছাত্রীকে।🌸🌸
আজ নবীনদের নিয়ে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মোঃ সায়েম উদ্দিন মুসা এবং সাধারণ সম্পাদক সাদিক শাহরিয়ার। সেখানে নবীন শিক্ষার্থীদের সম্ভাব্য সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়।

পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, গোবিপ্রবি আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে উত্তরবঙ্গের ১০টি জেলা ছাত্র কল্যাণ সমি...
22/08/2025

পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, গোবিপ্রবি আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে উত্তরবঙ্গের ১০টি জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তাঁদের বক্তব্যে সমিতিগুলোর পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায়

আলহামদুলিল্লাহ।আজকের পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, গোবিপ্রবি আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান সফলভাবে সম্পূর্ণ হ...
21/08/2025

আলহামদুলিল্লাহ।
আজকের পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, গোবিপ্রবি আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান সফলভাবে সম্পূর্ণ হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টাগণ “নবীন থেকে প্রবীণ ক্যারিয়ার যাত্রা” বিষয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তাঁদের বক্তব্যে শিক্ষাজীবনের বিভিন্ন ধাপ, ক্যারিয়ার গঠনের কৌশল ও বিশ্ববিদ্যালয় জীবনকে ইতিবাচকভাবে কাজে লাগানোর উপদেশ উঠে আসে।

🌼নবীনবরণ ও প্রবীণ বিদায় ২০২৫ 🌼🗓️ তারিখ: ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার🕓 সময়: বিকাল ৩:৩০ মিনিট📍 স্থান: একাডেমিক ভবন, রুম নং ৫...
20/08/2025

🌼নবীনবরণ ও প্রবীণ বিদায় ২০২৫ 🌼
🗓️ তারিখ: ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার
🕓 সময়: বিকাল ৩:৩০ মিনিট
📍 স্থান: একাডেমিক ভবন, রুম নং ৫০১

🎊 অনুষ্ঠানসূচি 🎊
🕓 ৪:০০ – অতিথিদের বরণ ও আসন গ্রহণ
🕓 ৪:১০ – উদ্বোধনী বক্তব্য
🕓 ৪:২০ – নবীনদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ
🕔 ৫:২০ – অতিথিদের বক্তব্য
🕔 ৫:৩০ – বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
🕔 ৫:৫০ – বিদায়ী শিক্ষার্থীদের বক্তব্য
🕔 ৬:০০ – শিক্ষকদের বক্তব্য
🕔 ৬:১০ – সমাপনী বক্তব্য

উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করবেন :
মোঃ সায়েম উদ্দিন মুসা
সভাপতি,
পাবনা জেলা ছাত্র সমিতি, গোবিপ্রবি।

আয়োজনে:🌸
পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, গোবিপ্রবি

আগামী এক বছরের জন্য গোবিপ্রবি, পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির  কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।সভাপতি সিএসই বিভাগের মোঃ সায়...
10/03/2025

আগামী এক বছরের জন্য গোবিপ্রবি, পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।সভাপতি সিএসই বিভাগের মোঃ সায়েম উদ্দিন মুসা ও সাধারন সম্পাদক আইআর বিভাগের মোঃ সাদিক শাহরিয়ার রহমান।

গোবিপ্রবি, পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা
*মোঃ হাশেম রেজা, সহকারী অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ।
এবং উপদেষ্টা
১. ফারজানা রহমান, সহকারী অধ্যাপক, কৃষি বিভাগ
২. ডঃ মোঃ রাজিবুল ইসলাম, প্রভাষক, ইতিহাস বিভাগ
৩. নিগার সুলতানা, প্রভাষক, বি এম বি বিভাগ।

গোবিপ্রবি পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন।
05/03/2025

গোবিপ্রবি পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন।

আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন।পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল আগামী ৫-০৩-২০২৫ তারিখ র...
03/03/2025

আসসালামুআলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল আগামী ৫-০৩-২০২৫ তারিখ রোজ বুধবার(৪ রোজা) ঠিক করা হয়েছে।
ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য সকলের কাছে অনুরোধ করছি।
**২০১৯-২০ সেশনের জন্য যে যত দিতে পরে। সর্বনিম্ন ২৫০ টাকা।
২০২০-২১ থেকে ২২-২৩ সেশন এর জন্য ফি ১০০ টাকা।
২০২৩-২৪ এবং শ্রদ্ধেয় সিনিয়র ভাইয়েরা(২০১৮-১৯ থেকে উপরের) সকলের জন্য আমন্ত্রণ।

স্থান: কেন্দ্রীয় মাঠ (গোল পোস্ট)
সময়: ৫:৩০মিনিট
ধন্যবাদ

বিকাশ নাম্বার : 01739515598
নগদ নাম্বার: 01822581667

কালকের মধ্যে পরিশদ করার জন্য অনুরোধ করছি।

কোটা প্রথা নিপাত যাক,মেধাবীরা মুক্তি পাক।দাবী আদায়ে দেশের সকল শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সাথে পাবনা জেলা ছাত্র...
08/07/2024

কোটা প্রথা নিপাত যাক,
মেধাবীরা মুক্তি পাক।

দাবী আদায়ে দেশের সকল শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সাথে পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি একাত্বতা পোষণ করেছে।এবং আন্দোলনের সফলতা কামনা করছে।

পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, বশেমুরবিপ্রবি

Address

Gopalganj
6262

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, গোবিপ্রবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share