15/10/2026
গোবিপ্রবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের পাক্ষিক হালনাগাদ তথ্য
১. ০৫ অক্টোবর ২০২৬, সোমবার, বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় অনুষ্ঠানে (গুণী শিক্ষক সম্মাননা) উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান যোগদান করেন।
২. ০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, গোপালগঞ্জ শিল্পকলা একাডেমিতে প্রথম আলো ও শিখো’র যৌথ আয়োজনে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
৩. ০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, গোবিপ্রবির আইন বিভাগ থেকে ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ৫ জন কৃতী শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান।
৪. ০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৫. ০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, গোবিপ্রবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবনির্মিত অত্যাধুনিক গবেষণাগারের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
৬. ০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নবীন বরণ, দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান।
৭. ০৭ অক্টোবর ২০২৬, বুধবার, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি যুগোপযোগী ও আধুনিক অর্গানোগ্রাম প্রস্তুত করার লক্ষ্যে অর্গানোগ্রাম প্রণয়ন কমিটি পুনর্গঠন করা হয়েছে।
৮. ০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. খসরুল আলম, গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মোর্শেদ মোল্যা।
৯. ০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান পদে সহকারী অধ্যাপক ড. শিরিন আকতারকে নিয়োগ প্রদান করা হয়েছে।
১০. ০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান পদে সহযোগী অধ্যাপক মাহফুজা আকতারকে নিয়োগ প্রদান করা হয়েছে।
১১. ১১ অক্টোবর ২০২৬, রবিবার, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) গোপালগঞ্জ আয়োজিত শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
১২. ১২ অক্টোবর ২০২৬, সোমবার, শিক্ষকদের আপগ্রেডেশনের জন্য দুই বিভাগের আপগ্রেডেশন বোর্ড অনুষ্ঠিত হয়েছে।
১৩. ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
১৪. ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট প্রস্তÍতকরণ এবং পরীক্ষার ফলাফল সংক্রান্ত সফটওয়্যার হালনাগাদ ও আধুনিকায়নের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে।
১৫. ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
১৬. ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, গোবিপ্রবি’র দাবা দল জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
১৭. ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, মার্কেটিং বিভাগের আয়োজনে ওবিই বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় রিসোর্স পারসন ও প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
১৮. ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বর্ধিতকরণের জন্য আরো ৪৫ একক ভূমি অধিগ্রহণের লক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান অধিগ্রহণের জন্য প্রস্তাবিত জমি সরেজমিন পরিদর্শন করেন।
১৯. ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার 'সবার আগে বাংলাদেশ' বাস্তবায়নের লক্ষ্য এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ১০,০০০ শিক্ষার্থীর উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেশে-বিদেশে সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে তৃতীয় ভাষা হিসেবে চীনা, কোরীয় ও জার্মান ভাষা শিক্ষার ৬ মাস মেয়াদী সার্টিফিকেট কোর্স কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
২০. ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ১০,০০০ শিক্ষার্থীর যার মধ্যে ১৪০ জন বিদেশি শিক্ষার্থী (অধ্যয়নরত) উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক সহযোগিতা, উচ্চশিক্ষা, শিক্ষার্থী বিনিময়, গবেষণা সহযোগিতা (MoU) এবং সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল অফিস (International Office) প্রতিষ্ঠার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।