13/01/2026
১২/০১/২০২৬ সালুটিকর কলেজে নিয়মিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজকের অবিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব সালেহ আহমেদ স্যার।অবিভাবক সমাবেশে কলেজের সার্বিক পরিস্হিতি তুলে ধরে দিক নির্দেশনা মূলক বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ জনাব সালেহ আহমেদ স্যার ও সিনিয়র প্রভাষক জনাব সুশান্ত কুমার দাস স্যার। সমাবেশে উপস্থিত ছিলেন ইংরেজি বিষয়ের প্রভাষক মনোয়ারা লস্কর( ম্যাডাম) ও সহকারী শিক্ষক (তথ্য ও গ্রন্থাগারিক) জনাব বোরহান উদ্দিন চৌধুরী স্যার। কলেজে শিক্ষা মান উন্নয়ন ও শতকরা পাসের হার বৃদ্ধির জন্য যা যা করনীয় তার উদ্যোগ নিতে অবিভাবকরা পরামর্শ দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্বার্থক আলোচনা হয়েছে অবিভাবক সমাবেশে।