24/06/2026
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এক্স-স্টুডেন্টস ফোরাম, ঢাকা কর্তৃক আয়োজিত ‘ফল উৎসব ২০২৬’-এর সাফল্য ও আপনাদের সাবলীল অংশগ্রহণে আমরা অত্যন্ত আনন্দিত।
গত ২০ জুন ২০২৬ তারিখে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এই মিলনমেলাকে প্রাণবন্ত, আনন্দময় ও স্মরণীয় করে তোলার জন্য সকল অগ্রজ, অনুজ ও প্রিয় বন্ধুদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই আমাদের এই আয়োজনকে সার্থক করেছে।
আমাদের এই সৌহার্দ্যপূর্ণ বন্ধন আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশাই করি। সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা।
-- M.A. Kawsar Robin