06/06/2026
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন দিগন্তের সূচনাঃ-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ০৭ জুন ২০২৬ (রবিবার) সকাল ১০:০০টায়।
ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই গুরুত্বপূর্ণ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা আরও বাস্তবমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ও কর্মমুখী শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
🎓 দক্ষতা, কর্মসংস্থান ও আধুনিক শিক্ষার সমন্বয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে নতুন প্রত্যাশায়।