Eza Communication

Eza Communication ...

প্রেস বিজ্ঞপ্তিইউজিসির সঙ্গে বশেফমুবিপ্রবির এপিএ চুক্তি সইবশেফমুবিপ্রবি, ২৯ আগস্ট ২০২১, রোববার।।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ম...
29/08/2021

প্রেস বিজ্ঞপ্তি
ইউজিসির সঙ্গে বশেফমুবিপ্রবির এপিএ চুক্তি সই

বশেফমুবিপ্রবি, ২৯ আগস্ট ২০২১, রোববার।।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে ২০২১-২০২২ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)।

রবিবার (২৯ আগস্ট) ইউজিসি অডিটরিয়ামে এ চুক্তি সই হয়। চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার জনাব খন্দকার হামিদুর রহমান এবং ইউজিসির পক্ষে কমিশন সচিব জনাব ফেরদৌস জামান সই করেন।

সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার ও সুশাসন নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এপিএ প্রবর্তন করা হয়েছে।

ইউজিসি সদস্য ও এপিএ টিমের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবু তাহের- এর সভাপতিত্বে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এবং অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় বশেফমুবিপ্রবির শাখা কর্মকর্তা ও এপিএ-এর ফোকাল পয়েন্ট জনাব মো. সাব্বির হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও এপিএ-এর ফোকাল পয়েন্টসহ ইউজিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬-২০১৭ অর্থবছর থেকে প্রতিবছর পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে এ চুক্তি সই করছে আসছে ইউসিসি।

কর্তৃপক্ষের নির্দেশক্রমে

স্বাক্ষরিত/-
মাহবুব আলম
জনসংযোগ কর্মকর্তা
বশেফমুবিপ্রবি, জামালপুর।
ই-মেইল: [email protected]

*ছবি ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের সৌজন্যে

10/08/2021
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ রোজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গম...
06/08/2021

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ রোজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক ওয়েবিনার অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন ডা. দীপু মনি, এমপি, মাননীয় শিক্ষামন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিশেষ অতিথি হিসেবে যুক্ত হওয়ার সম্মতি জ্ঞাপন করেছেন—

জনাব মহিবুল হাসান চৌধুরী, এমপি
মাননীয় শিক্ষা উপমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার;

জনাব মির্জা আজম, এমপি
মাননীয় সভাপতি,
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি

সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।

জনাব মো. মাহবুব হোসেন
সচিব, শিক্ষা মন্ত্রণালয়।

মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন, বীরপ্রতীক
মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব

জনাব নজরুল ইসলাম খান
সাবেক সচিব, শিক্ষা মন্ত্রণালয়

অধ্যাপক ড. মো. আবু তাহের
সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান
উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।

সভাপতিত্ব করবেন—

অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ
উপাচার্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর।

সঞ্চালনায়—
জনাব কাজী শরীফ উদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর।

সরাসরি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজে সম্প্রচারিত হবে। সবাই দেখার আমন্ত্রণ রইলো

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পর...
31/03/2021

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ। আবেদন শুরু ১ এপ্রিল ২০২১। বিস্তারিত- www.gstadmission.ac.bd

07/03/2021

Functions of the public relations office

(1) To issue Press Releases, Rejoinders (when necessary) and news/photographs to the newspapers, news agencies and other electronic media. The Press Releases may be either on the basis of any important decision by the University authority, any important announcement such as : date of examination, admission, etc. or on the basis of seminars, symposia, any other function (such as: freshers receptions, farewell, prizes/awards distribution, certificate giving ceremony etc.).

(2) To publish Annual Reports of the University (which includes academic, research and administrative activities of the University for every academic year), yearly Pocket Diaries, Wall and Desk Calendars and other occassional booklets and leaflets.

(3) To publish a quarterly news bulletin of the University in Bengali named Bangamata Vishyavidyalaya Barta (Bangamata University News).

(4) To prepare paper-clippings with the news items, views and writings concerned with the University or education, published in the important national dailies of the country and maintain the same in the office.

(5) To take photographs of various functions of the University by the Photographers of the office and arrange publish the important ones in the newspapers and make coverage through electronic media.

(6) To maintain contact with the media people and extend co-operation to them.

(7) To perform other duties as and when assigned by the higher authorities.

22/02/2021

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধের পর আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার...

প্রেস বিজ্ঞপ্তিবিশ্ববিদ্যালয় দিবসে মাননীয় উপাচার্যের শুভেচ্ছা বার্তাবশেফমুবিপ্রবি।। ২৭ নভেম্বর ২০২০, শুক্রবার।।বঙ্গমাতা ...
27/11/2020

প্রেস বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় দিবসে মাননীয় উপাচার্যের শুভেচ্ছা বার্তা

বশেফমুবিপ্রবি।। ২৭ নভেম্বর ২০২০, শুক্রবার।।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

এক বার্তায় তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের উন্নয়নের অন্যতম বাহক। সঙ্গত কারণেই এ বিশ্ববিদ্যালয়ের কাছে এই অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা অনেক বেশি। তাই এখানকার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেই সামন্যের দিকে ধাবিত হচ্ছে বশেফমুবিপ্রবি।

প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, শিক্ষা কার্যক্রম শুরুর দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পা রাখছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নানা চ্যালেঞ্জ স্বত্ত্বেও আমরা শিক্ষার্থীদের আধুনিক সব সুবিধা দেওয়ার চেষ্টা করেছি। ডিসেম্বরে আমরা স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হবো।

‘কোভিড-১৯ পরিস্থিতিতেও অনলাইনে শিক্ষাকার্যক্রম চলছে। এগিয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে ধন্যবাদ। রাজনীতিক, প্রশাসনসহ যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

আগামী দিনেও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগিয়ে নিতে সবার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কর্তৃপক্ষের আদেশক্রমে

জনসংযোগ কর্মকর্তা
বশেফমুবিপ্রবি, জামালপুর-২০১২।
ই-মেইল: [email protected]

বশেফমুবিপ্রবি উপাচার্যের সাফল্যের দুইবছরবশেফমুবিপ্রবি।। ১৯ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার।।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ব...
19/11/2020

বশেফমুবিপ্রবি উপাচার্যের সাফল্যের দুইবছর

বশেফমুবিপ্রবি।। ১৯ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার।।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এর দুইবছর পূর্তি ১৯ নভেম্বর।

২০১৮ সালের ১৯ নভেম্বর নতুন এ বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে তাঁকে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি জনাব মো. আবদুল হামিদ। তাঁর অভিজ্ঞ ও দুরদর্শী নেতৃত্বে এগিয়ে চলছে নবীন বিশ্ববিদ্যালয়টি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। `খোকন স্যার' হিসেবেই সবার কাছে সমাদৃত।

বর্তমানে জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) প্রতিষ্ঠাতা উপাচার্য; যিনি দেশ-বিদেশে অর্জিত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিকমানের গবেষণানির্ভর ‘মডেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দায়িত্ব পাওয়ার পর থেকেই নেমে পড়েন শূন্যে থাকা একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আকৃতি দেওয়ার কাজে। তার অক্লান্ত প্রচেষ্টা ও পরিকল্পনায় এরই মধ্যে জোরেশোরে শিক্ষা কার্যক্রমও শুরু করে দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। ‍ছয়টি বিভাগে প্রায় ৫০০ ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে বিশ্ববিদ্যালয়টিতে। শিক্ষার পাশাপাশি একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের যা যা করণীয় তা শেখাতেও সব উদ্যোগ নিয়েছেন তিনি।

তাঁর নেতৃত্বে নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম চালু, সিন্ডিকেটসহ সংশ্লিষ্ট পর্ষদ গঠন, স্থায়ী ক্যাম্পাসে অস্থায়ী স্থাপনা নির্মাণ এবং সার্বিক কাজ শুরু হয়।

আন্তঃবিভাগ খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের জনকল্যাণে নিবেদিত মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন সমাজসেবামূলক কাজেও সম্পৃক্ত করছেন তিনি। শিক্ষা ও সহশিক্ষা কার্যেক্রমের মাধ্যমে এরই মধ্যে শিক্ষার্থীদের প্রিয় এবং আদর্শ শিক্ষকের জায়গাটি দখল করে নিয়েছেন মানুষ গড়ার কারিগর অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

কোভিড-১৯ এর ভয়াবহ সময়েও শিক্ষার্থীদের খোঁজ-খবর নেওয়া থেকে শুরু করে সার্বিক দেখভাল করে চলেছেন তিনি। বন্ধের এই সময়টায় শিক্ষার্থীরা যাতে হতাশ হয়ে না পড়ে সেজন্য নিয়মিত ভার্চুয়ালি শিক্ষণ প্রোগ্রামের আয়োজন করার নির্দেশ দিয়েছেন।

ইউরোপ-আমেরিকার নামকরা বহু গবেষণা প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করেছেন প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন। চাইলে আন্তর্জাতিক অঙ্গনে বেশ ভালো ক্যারিয়ার গড়তে পারতেন। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে নিজেকে আত্মনিয়োগ করেন দেশ ও মানুষের কল্যাণে। তাঁর প্রায় ৫২টি গবেষণাপত্র দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

জনপ্রিয়তম এই মানুষটি রক্ত-শ্রম-ঘামে গড়ে তুলছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বয়সে এসে নিজের কথা না ভেবে, নিজের স্ত্রী-সন্তানের কথা না ভেবে, কাজ যে করা যায়, এমন একজন মানুষের নামও ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

ড. সামসুদ্দিনের জন্ম রাজশাহীতে। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা, সবেই পদ্মাপাড়ের নান্দনিক এই শহরে। দেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ মতিহারের সবুজ ক্যাম্পাস রাবির ভূ-ত্তত্ব ও খনিবিদ্যা বিভাগ থেকে ১৯৭৯ সালে স্নাতক ও ১৯৮২-তে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সৈয়দ সামসুদ্দিন।

শিক্ষাজীবনের শুরু থেকেই নিজের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেন তিনি। পড়াশোনা ও নিয়মতান্ত্রিক চলাফেরার মাধ্যমে সহপাঠী ও শিক্ষকদের প্রিয় হয়ে ওঠেন প্রিয় ‘খোকন স্যার’।

শুরু হয় ঈর্ষণীয় ভবিষ্যত নির্মাণের পথে তাঁর বিস্ময়কর যাত্রা। রাবির ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে স্নাতক ও স্নাতোকোত্তরে প্রথম বিভাগে প্রথম হন তিনি। এরপর ১৯৮৩ সালে নিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। শুরু হয় তার কর্মজীবনের নতুন পথচলা।

১৯৯৩ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

এরপর ড. সৈয়দ সামসুদ্দিন আহমদ প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করেন রাবির ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে। ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত নিজ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।

প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের। ১৯৯৯ থেকে ২০০৩ পর্যন্ত রাবির মাদার বখশ হলের প্রাধ্যক্ষ ছিলেন তিনি। বাংলাদেশ বড়পুকুরিয়া কয়লাখনি লিমিটেডের বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ৭ বছর। রাবি প্রেসের প্রশাসক ছাড়াও দায়িত্ব পালন করেছেন রাবি সিনেট ও সিন্ডিকেটের সদস্য হিসেবে।

রাবির বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক অফিসার কল্যাণ পরিষদের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন এই প্রখ্যাত শিক্ষাবিদ।
এখনও দেশ-বিদেশে বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ড. সামসুদ্দিন। বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নিয়ে নিয়মিত কলাম লিখছেন ভারতের নয়াদিল্লির জাতীয় পরিবেশবিদ্যা একাডেমির আজীবন সদস্য।

প্রফেসর ড. সামসুদ্দিন স্যার, একজন স্বপ্নবান মানুষ। নতুন নতুন ধারণা নিয়েই নিরন্তর ছুটে চলেছেন তিনি। আলোকিত-বিকশিত মানুষ তৈরির ব্রত নিয়ে তরুণ শিক্ষক হিসেবে যিনি যাত্রা শুরু করেছিলেন মতিহারের সবুজ ক্যাম্পাসে, চিরতরুণ এই অধ্যাপক আজ অবহেলিত জামালপুরেও নিরবচ্ছিন্নভাবে শিক্ষার আলো জ্বালানোর ব্রত নিয়ে কাজ করে চলেছেন।

আলোর দিশারী সবার প্রিয় খোকন স্যার এই কাজেও সফল হবেন বলেই প্রত্যাশা আমাদের।

# #
জনসংযোগ, প্রকাশনা ও তথ্য অধিকার বিভাগ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মেলান্দহ, জামালপুর-২০১২।
ই-মেইল: [email protected]

Address

Malancha, Melandah
Jamalpur
2012

Alerts

Be the first to know and let us send you an email when Eza Communication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share