Raghunath Nagar Higher Secondary School

Raghunath Nagar Higher Secondary School Raghunath Nagar Higher Secondary School Jhikargacha, Jessore.

প্রতিষ্ঠানের ইতিহাস



রঘুনাথনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি ঝিকরগাছা থানার ৮নংপানিসারা ইউ্নিয়ন পরিষদের অন্তর্গত রঘুনাথনগর গ্রামে অবস্থিত।

১৯২২ সালে শাহ সুফি পয়মাল শাহ কপোতাক্ষ নদীর তীরে সর্বপ্রথম মক্তব দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন।যার জন্ম শার্শা থানার কাগজপুকুর গ্রামে।দীর্ঘদিন তিনি ৮ চালা ছাউনি ঘরে ক্লাস চালিয়ে যান ।তালেব আলি মোড়লের দান স্বরুপ জমিতে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে।পরবর্

তিতে আব্দুল কাদের মোড়ল, এরশাদ আলি,নুর আলি দফাদার,আকবর দফাদার কিছু জমি দান করেন।এ ছাড়া খেলার মাঠ ও আরও কিছু জমি স্বল্প মূল্যে ক্রয় করা হয়্।শাহসুফি পয়মাল শাহর একান্ত সহযোগি হিসাবে যারা কাজ করতেতাদের মধ্যে রঘুনাথনগর গ্রামের কেরামত মোড়ল,আহমদ সরদার,ঝড়ু ধাবক,আব্দুল আজিজ,এলাহী বক্স সরদার,কালাচাদ সরকার,জবেদ আলী সরদার,শফিউল্লাহ মুন্সি,আজিবর মোড়ল,রমজান মোড়ল, নওয়ালির নবু মোড়ল,ছবেদ আলি,রকিবুদ্দিন,নামদার মোড়ল,মৌলভী মমতাজ উদ্দীন ও ইয়াছিন মোড়ল,বেজিয়াতলার ইমান মোড়ল,রহিম বক্স পন্ডিত,ডাক্তার ছদরউদ্দীন,কপিলউদ্দীন সরদার ইত্যাদি।এছাড়া পাশ্ববর্তী গ্রামের অনেকেই সহযোহপ্রতিষ্ঠা করা হয়।১৯৫৬সালে জুনিয়র হাইস্কুল,১৯৬৫ সালে মাধ্যমিক ও ১৯৯৫ সালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যা ১৯৯৭ সালে এমপিওভুক্তি হিসাবে স্বীকৃতি লাভ করে।২০১৩ সালে প্রতিষ্ঠানটি স্কুল থেকে পৃথক হয়ে রঘুনাথনগর মহাবিদ্যালয়ে রুপান্তর হয়।

এই বিদ্যালয়ের বর্তমান অবস্থানে আসতে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাক্তি বর্গের ত্যাগ, শ্রম এবং নিরলস প্রচেষ্টাকে আমরা শ্রদ্ভাভরে স্বরণ করি।

09/07/2025
যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন স্কুলসমূহের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পর্যন্ত সিলেবাস
25/04/2025

যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন স্কুলসমূহের
ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পর্যন্ত সিলেবাস

13/04/2025

এসএসসি ক্যান্ডিডেটরা একটা কথা মাথায় রাখবা,
"উদ্দীপকের গুরুত্ব অপরিসীম"🙂

05/12/2024

শোক সংবাদ
রঘুনাথ নগর মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দপ্তরি মোঃ ফজলুর রহমান সরদার (রঘুনাথ নগর) ইন্তেকাল করেছেন।

16/07/2024

বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

26/05/2024

দুর্যোগপূর্ণ আবহাওয়া বিবেচনায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ২৬ মে, রবিবারের প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত রুটিন পরবর্তীতে জানানো হবে।

31/05/2023

শোক সংবাদ!
রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমাদের জীববিজ্ঞানের প্রিয় শিক্ষক মো: নজরুল ইসলাম স্যার (গ্রাম বর্ণি) আর নেই।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

20/05/2023

শোক সংবাদ!
রঘুনাথনগর মহাবিদ্যালয়ের ভুগোল বিভাগের স্যার
মোঃ আফজাল হোসেন (গ্রাম রঘুনাথনগর) কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

18/07/2022

স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর। আর এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী নভেম্বর
__শিক্ষামন্ত্রী

15/07/2021

এসএসসিতে ২৪ ও এইচএসসিতে ৩০টি অ্যাসাইনমেন্ট জমা দেবে শিক্ষার্থীরা

এইচএসসির অ্যাসাইনমেন্ট ২৬ জুলাই শুরু। শিক্ষার্থীদের ১৫ সপ্তাহে ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। প্রতি পত্রে পাঁচটি অ্যাসাইনমেন্ট করতে হবে। সপ্তাহে দিতে হবে দুটি অ্যাসাইনমেন্ট

চলতি বছরের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা সব বিষয়ে না নিয়ে কেবল গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয়ে নেওয়া হবে। এই বিষয়গুলোর সংক্ষিপ্ত পাঠ্যসূচি শেষ করা হবে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে। এর মধ্যে এসএসসিতে মোট ২৪টি ও এইচএসসিতে ৩০টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে শিক্ষার্থীদের।

আজ বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, করোনো পরিস্থিতি অনুকূলে এলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পাঠ্যসূচির অলোকে গ্রুপভিত্তিক শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ের ওপর পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর কমিয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতে পারে। পরীক্ষার সম্ভাব্য সময় হচ্ছে এসএসসি ও সমমান এ বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহ।

বাংলা, ইংরেজিসহ আবশ্যিক বিষয়ে এবং চতুর্থ বিষয়ে কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না। আবশ্যিক বিষয়ের নম্বর জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার ‘বিষয় ম্যাপিং’ করে নম্বর নির্ধারণ হবে। শুধু নৈর্বাচনিক তিনটি বিষয়ের মূল্যায়ন হবে।

শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ বিবেচনায় ২০২১ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচির (সিলেবাস) ভিত্তিতে যথাক্রমে ৬০ দিন এবং ৮৪ দিন শ্রেণি কার্যক্রম শেষ করে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু করোনার বর্তমান মহামারির বিবেচনায় গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে শিক্ষার্থীদের। এর মধ্যে এসএসসি ও সমমানের অ্যাসাইনমেন্ট ১৮ জুলাই থেকে দেওয়া শুরু হবে। ১২টি সপ্তাহে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তিনটি নৈর্বাচনিক বা নৈর্ব্যক্তিক বিষয়ে প্রতি সপ্তাহে দুটি করে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট জমা দেবে শিক্ষার্থীরা। প্রতিটি নৈর্বাচনিক বিষয়ে মোট আটটি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। এর মাধ্যমে সংক্ষিপ্ত পাঠ্যসূচি সম্পন্ন করো হবে।

এ ছাড়া এইচএসসি ও সমমানের অ্যাসাইনমেন্ট ২৬ জুলাই শুরু হবে। ওই স্তরের শিক্ষার্থীদের ১৫ সপ্তাহে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তাদেরও গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে মোট ছয়টি পত্রে (প্রথম পত্র ও দ্বিতীয় পত্র) এই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। প্রতি পত্রে পাঁচটি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাদেরও সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এভাবে তাদেরও সংক্ষিপ্ত সিলেবাস সম্পন্ন করা হবে।

বাংলা, ইংরেজিসহ আবশ্যিক বিষয়ে এবং চতুর্থ বিষয়ে কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না শিক্ষার্থীদের। আবশ্যিক বিষয়ের নম্বর জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার ‘বিষয় ম্যাপিং’ করে নম্বর নির্ধারণ করা হবে। অর্থাৎ শুধু নৈর্বাচনিক তিনটি বিষয়ের মূল্যায়ন হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, তাহলে অ্যাসাইনমেন্ট ও ‘বিষয় ম্যাপিংয়ের’ মাধ্যমে অথবা শুধু ‘বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে’ মূল্যায়ন হতে পারে। সেটি পরে জানানো হবে। তিনি মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে শিক্ষণ ফল অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সূত্রঃ প্রথম আলো

15/07/2021

ব্রেকিং নিউজ
এসএসসি পরীক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি ডিসেম্বরের প্রথম সপ্তাহে: শিক্ষামন্ত্রী

Address

Raghunath Nagar, Jhikargaccha
Jessore
7420

Alerts

Be the first to know and let us send you an email when Raghunath Nagar Higher Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Raghunath Nagar Higher Secondary School:

Share