Just Crush & Confession

Just Crush & Confession Jashore University of Science & Technology
Happy Confession !!!!!!!!

প্রিয় যবিপ্রবিয়ান, দীর্ঘদিন আমাদের পেজ টি পড়ে আছে, গত কয়েকবছর আমরা পেজটিতে কনফেশন পোস্ট করেছি, কিন্তু নানাবিধ সমস্যার কা...
20/11/2024

প্রিয় যবিপ্রবিয়ান, দীর্ঘদিন আমাদের পেজ টি পড়ে আছে, গত কয়েকবছর আমরা পেজটিতে কনফেশন পোস্ট করেছি, কিন্তু নানাবিধ সমস্যার কারন সেটা আর কন্টিনিউ হয়নি৷ এখন আমরা পেজটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছি, সেক্ষেত্রে কোন বিষয় নিয়ে কাজ করলে ভালো হয় বা হবে? আপনাদের মতামত একান্ত কাম্য, আপনারা যে মতামত দিবেন আমরা সেটাই করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।

Picture for attention 🙂

22/01/2023

27/01/2017
পেজের যাত্রা শুরু হয়। দীর্ঘ ৬টা বছর পর স্টুডেন্ট-বান্ধব পেজটি আমরা আর কন্টিনিউ করতে চাচ্ছি না। কারো উপর রাগ বা ক্ষোভ থেকে নয়, আসলে মনে হচ্ছে অনেক তো হলো আর এডমিনরাও তাদের নিজ নিজ লাইফে ব্যস্ত হয়ে পড়েছে তাই এডমিন প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আর কোন পোষ্ট পেজ থেকে করা হবে না এবং এটাই ফাইনাল সিদ্ধান্ত। মোষ্ট প্রোবাবলি এটাই পেজের লাস্ট পোষ্ট। পেজের ক্রিয়েটর এডমিন আমি, পেজের দীর্ঘ পথ চলার সমাপ্তি ঘোষণা করছি। যে ৫/৬ জন ভাইয়া ও আপুরা যারা তাদের প্রেম এবং বিয়ের পূর্ণতা জন্য আমাদের ধন্যবাদ দিয়েছিলেন তাদের বলবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আর অবচেতন মনে যাদের কষ্ট দিয়েছি তারা পারলে ক্ষমা করে দিবেন।

#ধন্যবাদ_পাশে_থাকার_জন্য
#নিজে_ভালো_থাকবেন_অপর_পাশের_মানুষটাকেও_ভালো_রাখবেন


#ভালোবাসার_যবিপ্রবি
#ভালোবাসি_যবিপ্রবি

21/01/2023

২৭-০১-২০১৭ টু ২১-০১-২০২৩ দীর্ঘ ৬ বছরের পথ চলাতে আমাদের পাশে যারা ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিবেন।

#পরিসমাপ্তি
#যবিপ্রবি_ক্রাস্_ও_কনফেশন_পেজ

21/01/2023

যবিপ্রবি ক্যাম্পাসে আমরা ছিলাম অনেক দিন যাবত কিন্তু এত বছর পর মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আর পেজ চালানো সম্ভব নয়। আসলে আপনারাই চান না যা মনে হচ্ছে সেই জন্য আমি মেন এডমিন আজ থেকে ক্রাস পেজের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিতে চাচ্চি। কারন আপনাদের ম্যাসেজ অন্যজনের কাছে পাঠিয়ে আমারা কোন কিছু পাই না দিন শেষে অনেকের খারাপ থাকার কারন হই।
#ধন্যবাদ_সবাইকে_এত_দিন_পাশে_থাকার_জন্য

21/01/2023


তোর হাসি মাখা মুখটা আর কোনদিন দেখতে পারবো না,এটা কোন ভাবেই মেনে নিতে পারতেসি না।
তোকে এইভাবে বিদায় দিতে হবে কখনো ভাবিনি রে। আমাদের ২৯ জনের মধ্যে তুই সবার আগে চলে গেলি। ২৯ জনের জন্য আমাদের টিমের নাম ছিলো "Vaccine-29"।
#২০ ডিসেম্বর ২০২২ -জীবনে শেষ বারের মতো তোর সাথে ফোনে কথা হয়েছিল। বন্ধু আমার কাছে তো ফোন থাকেনা, তাই তোদের সাথে যোগাযোগ করতে পারি না। তোদের সবার কথা খুব মনে পড়ে । আমি তোদের মতো করে বাঁচতে চাই।তোর বেঁচে আর্তনাদ কখনো ভুলতে পারবোনা। তুই ফোনে বাকি ২৮ জনের নাম ধরে ধরে ইনডিভিজুয়ালি জিগায়ছিলি কেমন আছে? কি অবস্থা? কে কোথায় জব করে?
আমি শুধু একটা কথা বলতে পারিছিলাম- " তুই মন শক্ত কর, তোর জন্য স্যার-ম্যাডাম, সিনিয়র-জুনিয়র রা অনেক চেষ্টা করতেছে, তুই একটু মন শক্ত কর, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ"।
#সাউথ কোরিয়া চলে যাওয়ার আগে -২৪ সেপ্টেম্বর ২০২১- তোর সাথে ছিলো শেষ সাক্ষাৎ, তোর আবদার ছিলো "বন্ধু আমাকে বাইকে চুরামনকাঠিতে নিয়ে যাবি?? চা খাবো"। চারজন ফ্রেন্ড মিলে সন্ধ্যা ৭ টার দিকে গেছিলাম, বাইকে উঠেই ভিডিও করা শুরু করে দিছিলি।
#১৯ জুন ২০২২ - তোর মেসেঞ্জারে দেয়া মেসেজ- "বন্ধু আমি ভালো নাইরে, ২১ তারিখ বাংলাদেশে ব্যাক করবো, আমিতো বাঁচবো না বেশিদিন- "I am diagnosed with "Severe aplastic anaemia with subclinical PNH". আমি বিশ্বাস করতে ছিলাম না, রিপোর্ট গুলা দেখার আগ পর্যন্ত।
সবার কাছে বিষয়টা শেয়ার করার পরও কেউ শুরুতে বিশ্বাস করতে পারছিলো না, কারণ এর আগে তোকে কেউ কখনো অসুস্থ হতে দেখেনি।
#ফাস্ট ইয়ারে ভর্তি হওয়ার ঠিক ২ মাস পর - তোর আবদার ছিলো " বন্ধু আমরা একসাথে ২ টা সিম কিনবো, শুধু লাস্টের ডিজিট টা আলাদা হবে, সেই সুবাদে - (01797***177- সুপ্রিয়া, 01797***171- আমার)।
কেমনে ভুলবো তোর স্মৃতি গুলো।
#তোর শেষ কথা ছিলো-"আমার ভাইয়ের খুঁজ-খবর রাখিস, তোরা সবাই মিলে"।
আজকে মনে হচ্ছে "সবসময় হসি মুখে থাকা মানুষ গুলা বেশিদিন বাঁচে না" কথাটা সত্যি।
ভালো থাকিস বন্ধু। 😥😥😥

আশরাফুল ইসলাম রায়হান
ফার্মেসী বিভাগ, ২০১৩-১৪ সেশন।

21/01/2023

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ফার্মেসি বিভাগের ২০১৩-১৪ সেশনের মেধাবী শিক্ষার্থী সুপ্রিয়া সাহা দোলা দিদি মারা গিয়েছেন।দিদির বিদেহী আত্মার শান্তি কামনা করছি🙏
ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।

কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি সবার কাছে আসবো বড়সড় একটা খুশির সংবাদ নিয়ে। তাই খুব বেশি দেরি না করে চলে এলাম আপনাদের প্রান্তে...
20/01/2023

কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি সবার কাছে আসবো বড়সড় একটা খুশির সংবাদ নিয়ে। তাই খুব বেশি দেরি না করে চলে এলাম আপনাদের প্রান্তে...

এই ৩৫ একরের ক্যাম্পাসে আমরা সবাই মিলে একটা পরিবারের মতো। অগ্রজরা নিজেদের জায়গা ছেড়ে দেন, অনুজরা সেখানে বাস করতে শুরু করে। বছরের পর পর এভাবেই এগিয়ে যাচ্ছি আমরা অগ্রজদের দেখানো পথ ধরে।তারই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো যবিপ্রবিতে আয়োজিত হতে যাচ্ছে কেন্দ্রীয় বিদায় সংবর্ধনা -২০২৩।যেটা আগামী ০৮ ও ০৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।
এবছর আমারা ২০১৮-১৯ সেশনের তত্ত্বাবধানে এবং ২০১৯-২০ সেশনের সহযোগিতায় ২০১৭-১৮ সেশনের বড়ভাই আপুদের অর্থাৎ আপনাদের কিছু সুন্দর স্মৃতি উপহার দিয়ে সম্মানের সাথে বিদায় জানাতে চাই🥹
গতো দুইবারের ধারাবাহিকতায় এবারও বিদায়ী ব্যাচের একটি সুন্দর অর্থবহুল নাম নির্ধারিত হয়েছে। যেহেতু এই বিদায় সংবর্ধনার মূল উদ্দেশ্যই আপনাদের সকলকে খুশি করা এবং আপনাদের কিছু আবেগঘন মুহূর্ত উপভোগ করানো সেহেতু আমরা চেষ্টা করছি সব কিছুতেই আপনাদের মতামতকে প্রাধান্য দিতে💞

আপনাদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান'২৩ এর নাম নির্ধারিত হয়েছে।

" দশমিক'১৭"
'একত্রে, এক সাত নিয়ে'

And here is the gorgeous logo...

19/01/2023

Name : Sanim Ahmed(PESS)

From : তোমার প্রেমে হারিয়ে যাওয়া কেউ একজন

ওহে আমার প্রিয়
আমি তোমাকে খুব বেশী দিন চিনি না কিন্তু যেদিন তোমাকে প্রথম দেখি সেদিনই আমি আমার মন তোমাকে দিয়ে ফেলেছি। তোমাকে আমি প্রথম দেখি শেখ রাসেল জিমনেসিয়ামে। সেখানে তোমার বন্ধু বান্ধুবীরা বসে ছিলো আর তুমি হেঁসেএই যাচ্ছ....তোমার চাঁদ বদনি হাসি আমি হা....করে তাকিয়ে ছিলাম ।
তোমাকে আমি বলে বুঝাতে পারবো না আমি কি মুগ্ধ চাহনীতে তোমার দিকে তাকিয়ে হারিয়ে গিয়েছিলাম। ব্ল্যাক হুডি তে কি দারুন ই যে লাগছিলো তোমাকে। তোমার চুল গুলো বাতাসে উড়ছিলো। আমার তখন খুব রাগ হচ্ছিলো কারন ও কেন তোমার চুল এলোমেলো করবে। তোমার চোখে একবার তাকালে ঐ চাহনীতে হারিতে যাওয়া ছাড়া উপায় নেই।এতো কেন মায়া ঐ দুটি চোখে। আমাকে বেহায়া বানানোর জন্য তোমার ঐ দুটি চোখই দায়ী।আমি বার বার ঐ চোখের দিকে তাকিয়ে মরে যেতে চাই। তোমাকে যখনি দেখি না তাকিয়ে থাকতে পারি না।আমি জানি না তোমার কোনো প্রিয় মানুষ আছে কি না। আমাকে তোমার পছন্দ নাই হতে পারে কিন্তু তোমাকে দূর থেকে ভালোবাসতে তো কোনো বাধা নেই।
পরিশেষে অনেক ভালোবাসি। তোমাকে অনেক আগেই রিকুয়েষ্ট দিয়েছি।কিন্তু হায় দেখো আমার কি ভাগ্য তুমি এক্সেপ্ট ও করো নাই। দোয়া করি রিকুয়েষ্টটা এক্সেপ্ট করতে পারলে অনেক খুশি হতাম। অনেক ভালোবাসি ❤

19/01/2023
19/01/2023

যবিপ্রবি'র ৪র্থ সমাবর্তন নিয়ে চলমান সংকট প্রেক্ষাপটে এলামনাই সোসাইটির সুস্পষ্ট ব্যক্তব্যঃ
===============================
কিছুদিন যাবৎ পরিলক্ষিত, যবিপ্রবি এর ৪র্থ সমাবর্তনের অযৌক্তিক ফি (৫০০০ টাকা) নিয়ে সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুক গ্রাজুয়েটবৃন্দ যৌক্তিক ফি (২০০০টাকা) নির্ধারণের জন্য দাবি জানিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১ম দফায় সমাবর্তন ফি ৫০০০টাকা থেকে কমিয়ে সমাবর্তন ফি ৪০০০ টাকা করে দেন যা গ্রাজুয়েটবৃন্দের দাবির সাথে অসংগতিপূর্ণ। তাই তারা আবার পুনর্বিবেচনার দাবি অব্যাহত রাখেন যার ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২য় দফায় আবার সমাবর্তন ফি ৪০০০টাকা থেকে কমিয়ে ৩০০০টাকা নির্ধারণ করে দেন।

উপরোক্ত বিষয় পর্যালোচনা করলে স্পষ্ট বোঝা যায়, সমাবর্তন ফি ৫০০০ টাকা নির্ধারণ সম্পুর্ন অযৌক্তিক, অসামঞ্জস্যপূর্ণ এবং অপরিপক্ক প্রশাসনিক দক্ষতার বহিঃপ্রকাশ ছিল। কারণ ৫০০০টাকা থেকে ২০০০টাকা কমিয়ে ৩০০০টাকায় যদি সমাবর্তন করা সম্ভব হয় তাহলে ২০০০টাকায় কেন সম্ভব নয়??
এছাড়া সমাবর্তন বাজেট পর্যালোচনা করে আমরা সুস্পষ্ট ভাবে লক্ষ্য করেছি অসামঞ্জস্যপূর্ণ কিছু খাত যা সম্পুর্ন অযৌক্তিক বলে মনে হয়েছে। যেমনঃ

১. বাজেট বরাদ্দের ৭নং পয়েন্টে আলোকসজ্জার জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন এবং সেই একই কাজ সৌন্দর্যবর্ধন নাম দিয়ে ১৬ নং পয়েন্টে ৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। যা সম্পুর্ন অযৌক্তিক এবং অসামঞ্জস্যপূর্ণ।

২. বাজেট বরাদ্দে সনদ তৈরি এবং বিতরণের জন্য ১৪ লক্ষ টাকা ( জানা মতে, ১৫০০ স্টুডেন্ট এর সনদ বাজেট) বরাদ্দ দিয়েছেন যা সম্পুর্ন অযৌক্তিক কারণ খুব বেশি হলেও যেটি ২০০০*৩০০=৬,০০০০০/- (৬ লক্ষ) টাকার কাছাকাছি কম বেশি হওয়ার কথা।

৩. রেজিষ্ট্রেশন এবং পরিচয়পত্র বিতরণ বাজেট ৪ লক্ষ টাকা যা ১ লক্ষ টাকার কম হওয়া উচিৎ ছিল। (১৫০০+ স্টুডেন্ট এর জন্য)

৪. ১৫০০+- স্টুডেন্টের জন্য ভাড়া করা কস্টিউমস বাজেট ২১ লক্ষ টাকা যা সম্পুর্ন অযৌক্তিক এবং অসামঞ্জস্যপূর্ণ, খুব বেশি হলেও ১৫ লক্ষ হতে পারে।

৫. ১৫০০ বা ২০০০ স্ন্যাকস বাজেট ৬ লক্ষ টাকা যা দিয়ে ৪০০ বা ৩০০টাকার ভারি খাবার খাওয়ানো সম্ভব। যা সম্পুর্ন অযৌক্তিক এবং অসামঞ্জস্যপূর্ণ।

৬. বাজেটে প্রয়োজনের চেয়ে অনেক বেশি বরাদ্দ দিয়েও আবার বিবিধ ৫ লক্ষ কেন?? যা সম্পুর্ন অযৌক্তিক এবং অসামঞ্জস্যপূর্ণ।
( সকলের জ্ঞাতার্থে বাজেট কপি নিচে সংযুক্ত করা হলো)

সুতরাং গ্রাজুয়েটবৃন্দের যৌক্তিক দাবি সমাবর্তন ফি, মূল সনদ এবং সাময়িক সনদ উত্তোলন ফি ২০০০/-, ৫০০/- এবং ৩০০/- টাকা সম্পুর্ন সমর্থনযোগ্য।

জাস্ট এলামনাই সোসাইটি সব সময় যবিপ্রবি এর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত যৌক্তিক কর্মকাণ্ড সমর্থন করে এসেছেন এবং করেন।
সুতরাং গ্রাজুয়েট স্টুডেন্ট বা এলামনাই দের যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে সমাবর্তন ফি, মূল সনদ এবং সাময়িক সনদ উত্তোলন ফি ২০০০/-, ৫০০/- এবং ৩০০/- টাকা নির্ধারণ করে শিক্ষার্থী বান্ধব শিক্ষা পরিবেশ তৈরি করবেন।

ধন্যবাদ
পক্ষে,
জাস্ট এলামনাই সোসাইটি

18/01/2023

ভালোবাসি এটা লজ্জার কোন বিষয় না। যাকে ভালোবাসেন তাকে বলে দেওয়াটাই উত্তম। যদি সে চাই তাহলে নেক্সট এ এগোবেন না হলে ওখানেই শেষ।
ভাই সোজা সাপ্টা কথা বলতে শিখুন। দেখবেন জিবন টা সুন্দর 🥰
ভালোবাসলে নিলজ্জ হতে হয় ❤️‍🔥

18/01/2023

ভার্সিটিতে আসার আজকে প্রায় তিন বছর।গত তিন বছরে এমন একটা সময় আসেনি যখন আমি তোকে চেয়েছি কিন্তু পায়নি।সবসময়ই তোকে আমি আমার কাছে পেয়েছি খুব কাছের বন্ধুর মতো হয়তো বা প্রেমিকের মত!
হয়তো পোস্ট টা পরে তুই অবাক হতি যদি জানতি আমি এটা লিখেছি ।কারন আমি জানি আমি কখনোই তোর প্রেমিকা ছিলাম না ,ছিলাম শুধুই বন্ধু।কিন্তু জানিস আমার চোখে তুই ই ছিলি আমার সব।সামনের সপ্তাহে তোর বিয়ে !বিয়ের
কার্ডের ডিজাইন পছন্দ করতেও তুই আমাকেই নিয়ে গেলি, বললি আমার পছন্দ হলেই নাকি সুন্দর হবে তোর বিয়ের কার্ড।আমিও পছন্দ করে দিলাম আমি।
জানিস আমার খুব কষ্ট হচ্ছে ,আর মাত্র কটা দিন এরপর চাইলেই আমি আর যখন তখন তোকে কল দিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প জুড়ে দিতে পারবো না তাই না?চাইলেই বলতে পারবো না তোকে এই যেখানেই আসিছ চলে আয় আমার খুব জিলাপী খেতে ইচ্ছা করছে চল খেয়ে আসি।আচ্ছা বলতো কেন আমি তোকে পাচ্ছি না?
কি হতে যদি তুই আমাকে ভালোবাসতি?
ইতি
তোর .........

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Just Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share