25/03/2023
সরকারি মাইকেল মধুসূদন কলেজ ডিবেটিং সোসাইটির আয়োজনে বিতর্ক কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরি।
সভাপতিত্ব করেন মাইকেল মধুসূদন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর এর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান, যশোরের রামকৃষ্ণ আশ্রম এর অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশান্দ, অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আবু বক্কর সিদ্দিকী, ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক ও বিতর্ক কর্মশালা ২০২৩ এর আহ্বায়ক রাশেদ মুহম্মদ আব্দুল্লাহেল জাকারিয়া।
আলোচনা অনুষ্ঠান শেষে আঞ্চলিক বিতর্ক প্রদশর্নী ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
বিতর্ক কর্মশালা পরিচালনা করেন সরকারি মাইকেল মধুসূদন ডিবেটিং সোসাইটির সভাপতি তাসনিমুল হাসান।