Jashore University of Science and Technology, Bangladesh

Jashore University of Science and Technology, Bangladesh Jashore University of Science and Technology (JUST), Jashore stands beside Shadhinota Sharok, 12 kilometers west of 12 kilometers west of Jashore City. Engg.

Establishment : January 25, 2007
Area : 35 Acres (at present)
Address : Jashore-7408, Bangladesh
Degree Offered : B.Sc./ M.Sc./ PhD./ B.Sc. Engg./ M.Sc. B.Pharm. Faculty : 07
Departments : 26 (at present)
Academic : 2 (Nine stored; 1,50,000 sqft)
Academic cm Library: 01 (Five stored)


Admin : 01 (five stored)
Medical Center : 01 (2 stored)
Dormitory : 02 (one is 5-stored, another is 10-stored)
Halls : 04

নানা আয়োজনে যবিপ্রবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উদযাপন (যশোর: ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.): আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আ...
09/09/2026

নানা আয়োজনে যবিপ্রবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উদযাপন


(যশোর: ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.): আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৬ পালন করা হয়েছে। আজ বুধবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

বিশ্ব ফিজিওথেরাপি দিবসটির দিনব্যাপী কর্মসূচি শুরু হয়, সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি যবিপ্রবির ডা. এম আর খান মেডিকেল সেন্টার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদিক্ষণ করে মেডিকেল সেন্টারে এসে শেষ হয়। এরপর পিটিআর বিভাগের সামনে কেক কাটা হয়। কেক কাটার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে শুরু হয় “হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং পুনর্বাসনের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা” শীর্ষক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ফিজিওথেরাপি বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। চিকিৎসা শাস্ত্রে এবং মানবকল্যাণে এর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ: এমনকি হার্ট অ্যাটাক-পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রেও ফিজিওথেরাপির এক বিশেষ ভূমিকা রয়েছে। ফিজিওথেরাপিস্ট হিসেবে সমাজে মানুষের সেবা করার এই মহান সুযোগটিকে অত্যন্ত সচেতনতা ও দক্ষতার সাথে কাজে লাগানো উচিত। তিনি আরও বলেন, বিশেষ করে যবিপ্রবি ফিজিওথেরাপি বিভাগটি দেশের প্রথম বিভাগ হওয়ায়, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর একটি বড় দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীরা যদি নিজেদের দক্ষ ও মানসম্মত ফিজিওথেরাপিস্ট হিসেবে গড়ে তুলতে পারে, তবে দেশের চিকিৎসা ক্ষেত্রে যবিপ্রবি সর্বদা অগ্রণী ও নেতৃত্বদানকারী অবস্থানে থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে। সেবার এই মহান ব্রতকে লালন করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমেই এ বিভাগের প্রকৃত সার্থকতা অর্জিত হবে।

আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ঠ মেডিকেল হাসপাতালের নিউরোলজিস্ট ডা. আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান ও কার্ডিওলজি কনসালটেন্ট ডা. মুহাইমিন জিসান। বক্তারা নিউরোজিক্যাল ও কার্ডিও রেসপিরেটরি চিকিৎসায় ফিজিওথেরাপির বৈজ্ঞানিক গুরুত্বের ওপর বিস্তারিত তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে পিটিআর বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার হারুন-অর-রশিদ, পিটিআর বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাজী মো. এমরান হোসেন, প্রভাষক ডা. আহমাদুল্লাহ হিল গালিবসহ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডলসহ পিটিআর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।



জনসংযোগ শাখা, রেজিস্ট্রার দপ্তর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

যবিপ্রবিতে মার্শাল আর্ট কোর্সের সমাপনী, নবীন প্রশিক্ষণার্থীদের বরণ ও বিশেষ প্রদর্শনী (যশোর: ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.): য...
09/09/2026

যবিপ্রবিতে মার্শাল আর্ট কোর্সের সমাপনী, নবীন
প্রশিক্ষণার্থীদের বরণ ও বিশেষ প্রদর্শনী



(যশোর: ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.): যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাস্ট স্পোটর্স ক্লাবের তিন মাসব্যাপী আত্মরক্ষামূলক মার্শাল আর্ট কোর্সের তৃতীয় ব্যাচের সমাপনী, চতুর্থ ব্যাচের বরণ ও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমি ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহযোগিতায় এবং ‘জাস্ট স্পোর্টস ক্লাব’-এর উদ্যোগে আত্মরক্ষামূলক মার্শাল আর্ট কোর্সের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

অনুষ্ঠানের শুরুতে মার্শাল আর্ট কোর্সের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ এবং চতুর্থ ব্যাচের নবীন প্রশিক্ষণার্থীদের বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে নিয়মিত ব্যাচের শিশু প্রশিক্ষণার্থীদের বেল্ট ও ব্ল্যাকবেল্ট প্রদান করা হয়। এছাড়াও জাতীয় পর্যায়ে সম্প্রতি অনুষ্ঠিত ‘সিলেট উশু চ্যাম্পিয়নশিপ’-এ রৌপ্যপদক অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী পিএমই বিভাগের মো. সাইদুল ইসলাম ও মার্কেটিং বিভাগের ফায়েক মুনতাছিরকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, মার্শাল আর্ট কেবল শারীরিক শক্তিই বাড়ায় না: এটি মানুষের মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। তবে এ দক্ষতা ও আত্মবিশ্বাস এক দিনে বা এক মাসে অর্জিত হয় না, এর জন্য প্রয়োজন দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও ধারাবাহিক অনুশীলন। আজকে যারা উত্তীর্ণ হয়েছ এবং যারা নতুন শুরু করছ- সবাইকে অভিনন্দন। আশা করি, তোমরা সম্পূর্ণ মনোযোগের সাথে এই প্রশিক্ষন অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। এছাড়া আরও বক্তব্য রাখেন যবিপ্রবির প্রক্টর ড. মো. হামিদুর রহমান ও জাস্ট স্পোর্টস ক্লাবের সভাপতি ইসমাইল হোসাইন। অনুষ্ঠানের শেষে প্রদর্শন করা হয় প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধকর মার্শাল আর্ট প্রদর্শনী। এতে খালি হাতে আত্মরক্ষার কৌশল, লাঠি ও তলোয়ার খেলা, শিশুদের তাই-চি প্রদর্শন এবং কিক দিয়ে উইকেট ভাঙার কৌশল তুলে ধরা হয়। উল্লেখ্য তিন মাসব্যাপী মার্শাল আর্ট কোর্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক অলিম্পিক সলিডারিটির টেকনিক্যাল কোচেস কোর্স সম্পন্ন করা এ গ্রেড প্রাপ্ত কোচ ইসমাইল হোসাইন।


জনসংযোগ শাখা, রেজিস্ট্রার দপ্তর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

যবিপ্রবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষেপিটিআর বিভাগের সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজন (যশোর: ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.): বি...
07/09/2026

যবিপ্রবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে
পিটিআর বিভাগের সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজন



(যশোর: ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.): বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সপ্তাহব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা ক্যাম্পের শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উদ্বোধনী দিনে যবিপ্রবির ডা. এম. আর. খান মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ (পিটিআর) কর্তৃক আয়োজিত ফ্রী ফিজিওথেরাপি চিকিৎসা ক্যাম্পে শতাধিক পক্ষাঘাতগ্রস্ত রোগীকে বিনামূল্যে বিশ্বমানের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়। পিটিআর বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের চিকিৎসা সেবা অত্যন্ত উচ্চমানের। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে এই বিভাগের শিক্ষা ও সেবামূলক কার্যক্রম আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আামি বিশ্বাস করি।

সভাপতির বক্তব্যে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবির সপ্তাহব্যাপী এই কর্মসূচির রোডম্যাপ ঘোষণা করেন। তিনি বলেন, বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্য সুরক্ষা, কর্মক্ষমতা ও গতিশীলতা ফিরিয়ে আনা এবং সুস্থ জীবনযাপনে ফিজিওথেরাপিস্টদের অসামান্য অবদানকে সবার সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজনের মধ্যে থাকছে- ৭ সেপ্টেম্বর (সোমবার): বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা ক্যাম্প ও সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন, ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার): নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস কেন্দ্রিক বিশেষ প্যানেল আলোচনা, ৯ সেপ্টেম্বর (বুধবার): বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য মূল অনুষ্ঠান, ১০ ও ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার ও শনিবার): গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ফিজিওথেরাপি ও স্বাস্থ্যসেবা প্রদান ক্যাম্প, ১৩ সেপ্টেম্বর (রবিবার): প্রতিবন্ধী উন্নয়ন ক্যাম্প পরিদর্শন এবং সপ্তাহব্যাপী আয়োজনের আনুষ্ঠানিক সমাপনী।



জনসংযোগ শাখা, রেজিস্ট্রার দপ্তর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

যবিপ্রবিতে ‘জীবনযাত্রার মান উন্নয়নে পুষ্টি ওপ্রাণরসায়নের অগ্রগতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত(যশোর: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি....
06/09/2026

যবিপ্রবিতে ‘জীবনযাত্রার মান উন্নয়নে পুষ্টি ও
প্রাণরসায়নের অগ্রগতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

(যশোর: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.): মানবজীবনের সামগ্রিক স্বাস্থ্যরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী রোগ নিয়ন্ত্রণে পুষ্টি প্রাণরসায়নের ভূমিকা ও আধুনিক গবেষণার নানা বিষয় নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “অ্যাডভান্সেস ইন নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি টু ইমপ্রুভ কোয়ালিটি অব লাইফ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় যবিপ্রবির অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ ও যবিপ্রবি রিসার্চ সেলের যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপানের তোহকু বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব এগ্রিকালচারালের বিশিষ্ট বিজ্ঞানী ও অধ্যাপক ড. হিদেতোশি সিরাকাওয়া। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সহযোগী অধ্যাপক ড. ইউশোকু ওহসাকি। বক্তারা তাদের উপস্থাপনায় পুষ্টির আণবিক ভিত্তি এবং রোগ প্রতিরোধে পুষ্টির ভূমিকা সংক্রান্ত গবেষণা আলোকপাত করেন। এছাড়াও কিডনির কার্যকারিতা রক্ষা, রক্তচাপ নিয়ন্ত্রণ, মেটাবলিক ডিসঅর্ডার প্রতিরোধ এবং গড় আয়ু বৃদ্ধিতে পুষ্টি ও খাদ্য উপাদানের ভূমিকা নিয়ে বাস্তবমুখী পদক্ষেপের চিত্র তুলে ধরেন।

জাপানের বিশ্বখ্যাত তোহকু বিশ্ববিদ্যালয়ের সাথে দীর্ঘ ৪০ বছরের সুসম্পর্কের কথা স্মরণ করে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, বিশ্বমানের গবেষণার ক্ষেত্রে জাপানি ল্যাবরেটরি কেন্দ্রিক ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত ও লক্ষ্যভিত্তিক। জাপানি গবেষকদের নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রম, সততা ও দেশপ্রেম আমাদের তরুণ গবেষকদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি দেশীয় শিক্ষার্থীদের আন্তর্জাতিকমানের গবেষণায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, জাপানের ‘রুনপাকু’ পিএইচডি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা দেশে অবস্থান করেই তোহকু বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বমানের প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের চমৎকার সুযোগ পাচ্ছেন। উচ্চশিক্ষা ও আধুনিক গবেষণার মান উন্নয়নে যবিপ্রবি এবং তোহকু বিশ্ববিদ্যালয়ের এই যৌথ একাডেমিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশা রাখি।

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, এই ধরনের আন্তর্জাতিক সেমিনার আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। তিনি বলেন, অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তবে প্রয়োগের মাধ্যমে দেশের সামাজিক ও জাতীয় নানা সমস্যার সমাধান করতে হবে। দেশের অগ্রগতির জন্য এমন একদল গবেষক প্রয়োজন, যাদের গবেষণার ফল সরাসরি নাগরিকদের কল্যাণে এবং এক উন্নত জাতি গঠনে ভূমিকা রাখবে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক মানের সেমিনার আয়োজন জ্ঞান আদান-প্রদান ও গবেষণার নতুন দিক উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, গবেষণাগারের উদ্ভাবন ও আবিষ্কারকে সাধারণ মানুষের বাস্তব জীবনের প্রয়োজনের সাথে যুক্ত করাই যবিপ্রবির মূল লক্ষ্য। পুষ্টিবিষয়ক গবেষণা জোরদার করা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের গবেষকদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান। সেমিনারে আহবায়ক হিসেবে বক্তব্য রাখেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আলাউদ্দীন। এছাড়াও বক্তব্য দেন যবিপ্রবির রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মিনহাজ উদ্দীন মনির। সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিনা আক্তার।


জনসংযোগ শাখা, রেজিস্ট্রার দপ্তর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

02/09/2026

যবিপ্রবিতে দাবা-ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

02/09/2026

যবিপ্রবিতে মাসব্যাপী সচেতনতা ক্যাম্পেইন

আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উপলক্ষে যবিপ্রবিঅণুজীববিজ্ঞান বিভাগের মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজন (যশোর: ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্...
02/09/2026

আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উপলক্ষে যবিপ্রবি
অণুজীববিজ্ঞান বিভাগের মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজন


(যশোর: ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.): যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি): আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অণুজীববিজ্ঞান (এমবি) বিভাগ মাসব্যাপী বিভিন্ন ব্যতিক্রমী কার্যক্রমের আয়োজন করেছে।

পহেলা সেপ্টেম্বর ‘এন্টিবায়োটিক রেজিস্টেন্স’ সচেতনতা ক্যাম্পেইনের প্রচার কার্যক্রম শুরুর মধ্য দিয়ে এই ধারাবাহিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কার্যক্রমের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের হাতে সচেতনতামূলক লিফলেট হস্তান্তর করেন এমবি বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক হাসান, উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক ড. অভিনু কিবরিয়া ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ও বিভাগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় এন্টিবায়োটিক রেজিস্টেন্স সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং নতুন প্রজন্মকে বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধ করতে অণুজীববিজ্ঞান বিভাগের এই মাসব্যাপী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী। আশা করি এই আয়োজন শিক্ষার্থীবৃন্দ ও সর্বসাধারণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে।” একই সাথে তিনি মাসব্যাপী নেওয়া সকল কর্মসূচির সার্বিক সাফল্য ও শুভকামনা ব্যক্ত করেন।

বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজি (বিএসএম) এবং জাস্ট-মাইক্রোবায়োলজি ক্লাবের সার্বিক সহযোগিতায় আগামী ১লা থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত যশোরের স্থানীয় সাধারণ মানুষের মধ্যে এন্টিবায়োটিক রেজিস্টেন্স সচেতনতা ক্যাম্পেইন চালানো হবে। পাশাপাশি স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে মাইক্রোবায়োলজি অলিম্পিয়াডের। এরপর আগামী ১৯শে সেপ্টেম্বর আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে আয়োজিত হবে শোভাযাত্রা ও বিশেষ প্রদর্শনী, যেখানে বিভাগের নানা গবেষণা, উদ্ভাবন ও অর্জন জনসাধারণের সামনে তুলে ধরা হবে।

ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আগামী ২৬শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় জাতীয় কনফারেন্স ÔNEXTGEN MICROBIOLOGY IIÕ, যেখানে জীববিজ্ঞানের নতুন গবেষণা, আধুনিক ভাবনা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করবেন দেশবরেণ্য বিজ্ঞানীরা। সবশেষে ২৭শে থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগিতায় ‘এডভান্সড মাইক্রোস্কপি ও এডভান্সড মলিকুলার টেকনিকস’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণকারীরা প্রত্যক্ষ হ্যান্ডস-অন প্রশিক্ষণের সুযোগ পাবেন।


জনসংযোগ শাখা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যবিপ্রবিতে দাবা ও ক্যারাম প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত (যশোর: ০২ সেপ্টেম্ব ২০২৬ খ্রি.): পুরষ্কার বিতরণী অনুষ্ঠা...
02/09/2026

যবিপ্রবিতে দাবা ও ক্যারাম প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত



(যশোর: ০২ সেপ্টেম্ব ২০২৬ খ্রি.): পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) তিনদিন ব্যাপী আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬।

আজ বুধবার ০২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২ টায় যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

গত ৩১ আগস্ট এই প্রতিযোগিতা শুরু হয়। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন যবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর অংশগ্রহণকারী ও শরীরচর্চা শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে এই দাবা ও ক্যারাম প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে-এটি অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। সুন্দর এই আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও খেলাধুলার এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ অর্জনকারীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও একটি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখে। পড়াশোনা ও গবেষণার পাশাপাশি এরকম ক্রীড়া ও সংস্কৃতিচর্চার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার পাশাপাশি শরীর চর্চার গুরুত্ব অপরিসীম। যবিপ্রবি সবসময় ক্রীড়াতে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। আশা করি সকলের চেষ্ঠায় যবিপ্রবি ক্রীড়ায় দেশব্যাপী এই সফলতা আগামীতেও ধরে রাখবে।

অনুষ্ঠানে শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান, তাপসী রাবেয়া হলের প্রভোস্ট ড. নাজনীন নাহার, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকার, বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন, শরীর চর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ-হেল-কাফি, সহকারী পরিচালক উজ্জল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর, মো. জাহাঙ্গীর আলম, মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. শাহিনুর রহমান।


জনসংযোগ শাখা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,

যবিপ্রবির ন্যাম ল্যাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন(যশোর: ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.): যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ...
01/09/2026

যবিপ্রবির ন্যাম ল্যাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

(যশোর: ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.): যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানের পরিচালিত বাংলাদেশের প্রথম ন্যানো টেকনোলজি ল্যাব- “ল্যাবরেটরি অব ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (ন্যাম)” এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বিশ্বমানের গবেষণা পরিবেশ ও গুণগত মান নিশ্চিত করায় আন্তর্জাতিক মাননিয়ন্ত্রণ সনদ আইএসও ৯০০১:২০১৫ অর্জন করেছে ল্যাবরেটরিটি।

আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ন্যাম ল্যাবের সামনে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ল্যাবটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং মানবকল্যাণে কার্যকর ভূমিকা রাখতে ন্যাম ল্যাব ধারাবাহিকভাবে চমৎকার কাজ করে যাচ্ছে। মানসম্মত গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমে এই ল্যাবরেটরি ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ ও বিদেশে আরও ছড়িয়ে দেবে বলে আমি বিশ্বাস করি।” তিনি ল্যাবের গবেষকদের গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং সকল ধরনের নীতিগত ও অবকাঠামোগত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ন্যানোটেকনোলজি ও আধুনিক উপাদানের বৈজ্ঞানিক গবেষণায় নিত্যনতুন উদ্ভাবন ও বিশ্বমানের সাফল্য অর্জন করে চলেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ন্যাম ল্যাব। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানের তত্ত্বাবধানে ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই গবেষণাগারটি দেশের প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যবিপ্রবির ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষি, খাদ্য নিরাপত্তা, চিকিৎসা ও পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োগ উপযোগী প্রযুক্তি উদ্ভাবনে নিরলস কাজ করে যাচ্ছে ন্যাম ল্যাব। ল্যাবটির সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি হলো আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন জার্নালগুলোতে সংগৃহীত ১০০ টিরও বেশি গবেষণাপত্রের প্রকাশনা। এছাড়াও ১০০ টিরও বেশি ইন্টারন্যাশনাল কনফারেন্সের অ্যাবস্ট্রক্ট ও প্রায় ৮০০০ সাইটেশন রয়েছে এই ল্যাবের। দেশীয় ১০ টি, বিদেশী ২ টি ও ৩ টি এনজিও এর সাথে যৌথভাবে কোলাবরেশন করে কাজ করে যাচ্ছে ন্যাম ল্যাব। উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে ল্যাবটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তির পেটেন্ট বা স্বত্বাধিকার প্রাপ্তির জন্য আবেদন করেছে। ইতোমধ্যে এই গবেষণাগারে ৩০টিরও বেশি ধরনের বিশেষ ন্যানোমেটেরিয়ালস এবং ২০টিরও বেশি উন্নত ন্যানো-কম্পোজিট সফলভাবে তৈরি করা হয়েছে, যা দেশীয় গবেষকদের জন্য এক অনন্য মাইলফলক।

কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে ন্যাম ল্যাবের উদ্ভাবিত পরিবেশবান্ধব ও সাশ্রয়ী ‘স্প্রে-যোগ্য ন্যানো-ইউরিয়া সার’ জাতীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। এর পাশাপাশি দ্রুত রোগ নির্ণয় ও স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণে ব্যবহৃত ন্যানো-বায়োসেন্সর এবং ইলেকট্রোকেমিক্যাল ডিভাইস তৈরিতেও অগ্রগতি অর্জন করেছে ল্যাবটির গবেষক দল। বর্তমানে বিশ্বের প্রায় ২০টিরও বেশি স্বনামধন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনা করছে এই ল্যাব। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে মানবকল্যাণে প্রয়োগ উপযোগী মানসম্মত গবেষণা পরিচালনা করাই ন্যাম ল্যাবের মূল লক্ষ্য, যা দেশের শিল্প ও কৃষি খাতের আধুনিকায়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। ন্যাম ল্যাবে বর্তমানে ১৭ জন গবেষক ও ২ জন পিএইচডি শিক্ষার্থী রয়েছে।

জনসংযোগ শাখা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

যবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা শুরু(যশোর: ৩১ আগস্ট ২০২৬ খ্রি.): শিক্ষার্থীদের মধ্যে মানসিক বিকাশ ও ক্র...
31/08/2026

যবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা শুরু

(যশোর: ৩১ আগস্ট ২০২৬ খ্রি.): শিক্ষার্থীদের মধ্যে মানসিক বিকাশ ও ক্রীড়া উদ্দীপনা তৈরির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) তিনদিন ব্যাপী আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।

আজ সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতার খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান। এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। আগামী ০২ সেপ্টেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতা সমাপ্ত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. হামিদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি দাবা ও ক্যারামের মতো খেলাধুলা শিক্ষার্থীদের বুদ্ধি, তীক্ষè দৃষ্টি, এক্যুরেসি ও কো-অর্ডিনেশন বৃদ্ধির মাধ্যমে মেধার বিকাশ ঘটায় এবং বিভিন্ন বিভাগের মধ্যে সামাজিক সদ্ভাব ও আন্তরিকতা বৃদ্ধি করে। শরীরচর্চা শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতার এবং সকল খেলোয়াড়ের সার্বিক সাফল্য কামনা করি।

অনুষ্ঠানে শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন তাপসী রাবেয়া হলের প্রভোস্ট ড. নাজনীন নাহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকার, শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক উজ্জল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর, মো. জাহাঙ্গীর আলম, মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. শাহিনুর রহমান।



জনসংযোগ শাখা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Address

Jessore

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88042161097

Alerts

Be the first to know and let us send you an email when Jashore University of Science and Technology, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jashore University of Science and Technology, Bangladesh:

Shortcuts

Share