01/02/2020
#কাঠের_পাকা_পরিমাপ_ও_কাচা_পরিমাপ।
Engineering: Our Passion
Re-Post for Junior Engineer.
প্রশ্নঃ- ধরে নিন একটি নির্মাণ প্রকল্পে দরজার চৌকাঠের জন্য একজন ঠিকাদার বা ব্যবসায়ী কাঠ সরবরাহ করবেন। আপনি সাইট ইঞ্জিনিয়ার হিসাবে কাঠ গুলো রিসিভ করবেন। কাঠ রিসিভ করার পর আপনাকে প্রাপ্ত কাঠের পাকা পরিমাপ হিসাব করে দিতে হবে। তখন আপনি কি করবেন ???
সরবরাহকৃত কাঠের পরিমান হবে নিন্মরুপঃ-
7'-0"×6"×3" = 150 Pcs.
3'-6"×6"×3" = 25 Pcs.
3'-4"×6"×3" = 50 Pcs.
Engineering: Our Passion
সমাধানঃ- পাকা পরিমাপ কাকে বলেঃ- যখন কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান কাঠ ব্যবসায়ীর থেকে চাহিদাকৃত মাপের হুবহু পরিমাপসহ কাঠ পেয়ে থাকেন, এবং করাতের গুড়ার জন্য অপচয়ের অংশটুকু সহ হিসাব ধরে কাঠের মূল্য পরিশোধ করবেন, তখন সেই পরিমাপ পদ্ধতিকে কাঠের পাকা পরিমাপ বলা হয়।
এক্ষেত্রে কাঠের সাইজ হবে একদম কাটায় কাটায় মিল। তবে করাতের গুড়ার জন্য অপচয়ের খরচটি মালিক বহন করবেন। সাধারনত পুরুত্বের সাথে এক সুত পরিমান বাড়তি ধরে হিসাব করা হলে, কাঠের পাকা পরিমাপ হিসাব হয়ে যায়।
Engineering: Our Passion
তাহলে আপনি কাঠ ব্যবসায়ীর থেকে সরাসরি পরিমাপ করে গুনে নিলেন যে কাঠ গুলোঃ
1) 7'-0"×6"×3" = 150 Pcs. = 131.25 Cft.
2) 3'-6"×6"×3" = 25 Pcs. = 10.937 Cft.
3) 3'-4"×6"×3" = 50 Pcs. = 20.833 Cft.
Total Received Wood = 163.00 Cft.
যেহেতু প্রতিষ্ঠান সঠিক পরিমাপের কাঠ চেয়েছেন, তাই ব্যবসায়ী কে কাঠের পুরুত্বের সাথে এক সুত পরিমান বেশি ধরে দিতে হবেঃ
1) 7'-0"×6"×3"-1'" = 150 Pcs. = 136.718 Cft.
2) 3'-6"×6"×3"-1'" = 25 Pcs. = 11.393 Cft.
3) 3'-4"×6"×3"-1'" = 50 Pcs. = 21.70 Cft.
Total Pacca Wood = 169.81 Cft.
Engineering: Our Passion
আপনারা দেখতে পারছেন যে বাস্তবে পেয়েছেন যা, কিন্তু পাকা পরিমাপ হিসাব করে দিচ্ছেন তার চেয়ে বেশি।
যদি পাকা পরিমাপ হিসাব না করে কাঠ ব্যবসায়ীকে টাকা পরিশোধ করা হয়, তবে কড়াতের গুড়ার জন্য আপনার চাহিদাকৃত কাঠের পুরুত্ব এক সুতা কম দিবে কাঠ ব্যবসায়ী। এটাই কাঠের ব্যবসায়ের নিয়ম।
সাইট ইঞ্জিনিয়ারদের এই ধরনের হিসাব সর্বদা করতে হয়।