18/05/2026
Sheikh Amanullah Degree College-এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ১ম বর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
📅 আবেদনের সময়সীমা: ১৮/০৫/২০২৬ (সোমবার) থেকে ১১/০৬/২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত।
🌐 আবেদনের লিঙ্ক: https://estipend.pmeat.gov.bd
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ কম্পিউটার অথবা কলেজের মাধ্যমে অনলাইন আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। শেষ সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
📌 প্রয়োজনীয় কাগজপত্র:
১. এইচ.এস.সি পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট-এর ফটোকপি।
২. শিক্ষার্থীর আইডি কার্ড ও অনলাইনকৃত জন্ম সনদের ফটোকপি।
৩. ডিগ্রি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি।
৪. অভিভাবকের আইডি কার্ডের ফটোকপি।
৫. ০১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৬. আবেদন ফরমে শিক্ষার্থী/পিতা/মাতার নগদ (Nagad) মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর দিতে হবে।