07/09/2015
ভর্তি পরীক্ষার সম্ভাব্য
তারিখ: সম্ভাব্য তারিখ
অনুযায়ী ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ভর্তি
পরীক্ষা হবে আগামী ৯, ১০, ১৬,
১৭, ৩০ অক্টোবর ও ৬ নভেম্বর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৯
থেকে ১২ নভেম্বর, চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ে ১ থেকে ৯
নভেম্বর, জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ে ২৫ অক্টোবর
থেকে ৫ নভেম্বর ভর্তি
পরীক্ষা হবে। ইসলামী
বিশ্ববিদ্যালয়ে ১৫ থেকে ১৯
নভেম্বর, কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ে ৪ ও ৫
ডিসেম্বর, জাতীয় কবি
কাজী নজরুল ইসলাম
বিশ্ববিদ্যালয়ে ৯ থেকে ১২
নভেম্বর, বরিশাল
বিশ্ববিদ্যালয়ে ২৭ ও ২৮
নভেম্বর, রংপুরের বেগম
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৪,
৫ ও ৬ ডিসেম্বর, খুলনা
বিশ্ববিদ্যালয়ে ১১ ও ১২
ডিসেম্বর, বাংলাদেশ
ইউনিভার্সিটি অব
প্রফেশনালসের পরীক্ষা হবে
২৩, ২৪, ৩০ ও ৩১ অক্টোবর।
বাংলাদেশ প্রকৌশল
বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১০ বা
১৭ অক্টোবর, চট্টগ্রাম প্রকৌশল
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩১
অক্টোবর, রাজশাহী প্রকৌশল
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪
নভেম্বর, খুলনা প্রকৌশল ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬
নভেম্বর ও বাংলাদেশ
টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে
২০ অথবা ২৭ নভেম্বর ভর্তি
পরীক্ষা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি
বিশ্ববিদ্যালয়ে ১৪ নভেম্বর,
বাংলাদেশ কৃষি
বিশ্ববিদ্যালয়ে ৫ ডিসেম্বর,
শেরেবাংলা কৃষি
বিশ্ববিদ্যালয়ে ১৮ ডিসেম্বর,
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে
২৮ নভেম্বর ও চট্টগ্রাম
ভেটেরিনারি ও
অ্যানিমেল সায়েন্সেস
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা
হবে ৭ নভেম্বর।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে ১৩ নভেম্বর,
হাজী মোহাম্মদ দানেশ
বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বর ও
১ থেকে ৩ ডিসেম্বর,
শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪
নভেম্বর, যশোর বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ ও
২১ নভেম্বর, মাওলানা
ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে ২৭ ও ২৮
নভেম্বর, পটুয়াখালী বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩
ও ১৪ ডিসেম্বর এবং
নোয়াখালী বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ ও
২১ নভেম্বর ভর্তি পরীক্ষা
হবে।
কয়েকটি বিশ্ববিদ্যালয়ে
এখনো ভর্তি পরীক্ষার তারিখ
ঠিক করা হয়নি। জাতীয়
বিশ্ববিদ্যালয়ের অধীন
কলেজগুলোতে ভর্তি
পরীক্ষার বদলে এসএসসি ও
এইচএসসি পরীক্ষার ফলের ওপর
ভিত্তি করে শিক্ষার্থী
ভর্তি করার সিদ্ধান্ত আছে।
বিশ্ববিদ্যালয় পরিষদের
সভাপতি মো. রুহুল আমিন বলেন,
ঘোষিত সময় অনুযায়ী হয়তো
কোনো কোনো সাধারণ
বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান
ও প্রযুক্তি বা কৃষি
বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা একই
দিনে হতে পারে। সেটা বড়
সমস্যা হবে না।