Govt. Keshabpur College

Call Directions Website Contact the university

Govt. Keshabpur College It's not just an institute, it's a place for making human. EIIN - 115944 About 3thounsand students are reading here . A. (Pass)
6002-B. S. (Pass)
6003-B. Sc. B.

Keshabpur GOVT Degree College, Keshabpur, Jessore was established at the heart of the Keshabpur Upazila beside the Keshabpur -Sagordari Road in 1968 by a group of elites of the society and patrons of education when the people of this locality had to move to Khulna or Jessore for higher education. From the very beginning to date this college has been maintaining a praiseworthy track of education. At present HSC ( Science, Business Studies, Humaniteis) , HSC(BM.), BA, BBS,BSC,BSS and Honourse courses in Six subjects ( Bengali, Economics, Political Science, Accounting, Management, Geography and Environmen) are running here. EIIN - 115944

Higher Secondary Certificate (H.S.C) Courses:
Arts
Science
Commerce
Business Management(BM)

Degree (Pass) Courses:
6001-B. (Pass)
6004-B. (Pass)

Honours Courses:
1001-BANGLA
1501-HISTORY
1901-POLITICAL SCIENCE
2201-ECONOMICS
2501-ACCOUNTING
2601-MANAGEMENT
3201-GEOGRAPHY AND ENVIRONMENT

24/10/2026

🚨 গুগল একেবারে শুরু থেকে এআই এজেন্ট (AI Agent) তৈরির ওপর ৮ মিনিটের একটি টিউটোরিয়াল প্রকাশ করেছে।
ধাপে ধাপে কীভাবে আপনার প্রথম এআই এজেন্ট তৈরি করবেন, তা শিখে নিন।
টিউটোরিয়ালটি দেখুন: 👇👇

Alex Hormozi তার ৮ ঘণ্টার এই ভিডিওতে তার শূন্য থেকে শত কোটি টাকার মালিক হওয়া-সহ জীবনের সব সফলতার সূত্রগুলো শেয়ার করেছেন!...
10/10/2026

Alex Hormozi তার ৮ ঘণ্টার এই ভিডিওতে তার শূন্য থেকে শত কোটি টাকার মালিক হওয়া-সহ জীবনের সব সফলতার সূত্রগুলো শেয়ার করেছেন! নিচে ১০টা সূত্র একসাথে করেছি আপনাদের জন্যে 👇
Save করে রাখুন!
১. অজুহাত দেওয়া বন্ধ করুন, দায়িত্ব নিন (Take Total Responsibility) !
জন্মগতভাবে আপনি গরিব, দেশের রাজনীতি খারাপ, বা আপনার কপাল খারাপ - এসব বলে নিজেকে সান্ত্বনা দেওয়া বন্ধ করুন।
নিজের পরিস্থিতির জন্য অন্যকে দোষ দিলে আপনি নিজের নিয়ন্ত্রণ হারান। মেনে নিন যে, আপনার বর্তমান অবস্থার জন্য আপনিই দায়ী। এই দায়িত্ববোধই আপনাকে পরিস্থিতি বদলানোর শক্তি দেবে।
২. যা আছে তাই দিয়ে শুরু করুন (Use What You Have) !
"আমার তো টাকা নেই, রিসোর্স নেই"- এটা ভুল ধারণা। আপনার হাতে সময় আছে, শক্তি (Energy) আছে। এগুলো ব্যবহার করুন। পারফেক্ট সময়ের জন্য বসে না থেকে, হাতের কাছের রিসোর্স দিয়েই কাজ শুরু করুন।
৩. ইনপুটে অধৈর্য হোন, আউটপুটে ধৈর্য ধরুন !
আমরা ফলের আশায় খুব দ্রুত অধৈর্য হয়ে যাই। নিয়ম হলো উল্টোটা। কাজের বেলায় (Input) পাগলের মতো পরিশ্রম করুন, কিন্তু ফলাফলের (Output) বেলায় ধৈর্য ধরুন। আজ কাজ করে কালই ফলাফলের আশা করবেন না।
৪. রাগ বা অপমানকে শক্তিতে রূপান্তর করুন !
অতীতের অপমান, রাগ বা ট্রমা- এগুলোকে অজুহাত হিসেবে ব্যবহার না করে "জ্বালানি" হিসেবে ব্যবহার করুন। "আমাকে দেখিয়ে দিতে হবে"- এই জেদটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে।
৫. সাময়িক সুখ বিসর্জন দিন (Delayed Gratification)!
বন্ধুদের সাথে ফাও আড্ডা, দামি রেস্টুরেন্টে খাওয়া বা মুভি দেখে অনেক অনেক সময় কাটিয়ে দেয় - এসব এখন বন্ধ করুন। এই টাকা ও সময়টা বাঁচিয়ে নিজের স্কিল ডেভেলপমেন্ট বা ব্যবসায় ইনভেস্ট করুন। এখন স্যাক্রিফাইস করলে ভবিষ্যতে বড় সুফল পাবেন।
৬. টাকা ও খরচের ব্যাপারে কঠোর হোন !
যদি পকেটে টাকা না থাকে, তবে এখনই "Austerity Mode" বা কৃচ্ছ্রসাধন চালু করুন।
বাইরে খাওয়া বন্ধ।
নতুন জামাকাপড় কেনা বন্ধ (প্রয়োজনে পুরান ব্যবহার করুন)।
খরচ কমিয়ে সেই টাকা দিয়ে বই কিনুন, কোর্স করুন বা ছোটখাটো ব্যবসায় লাগান। মনে রাখবেন, টাকাই আপনাকে নতুন রিস্ক নেওয়ার সুযোগ (Optionality) দেবে।
৭. যেকোনো একটি 'High-Value' স্কিল শিখুন !
সবচেয়ে ভালো হয় যদি 'Sales' শিখতে পারেন। প্রথমে অন্যের প্রোডাক্ট বিক্রি করে শিখুন, পরে নিজেরটা বেচবেন। যত বেশি মানুষের সাথে কথা বলবেন, তত দ্রুত শিখবেন।
৮. ব্যর্থতা মানেই শেষ নয়, এটা 'Experience Point'!
ভিডিও গেমের মতো ভাবুন। প্রতিটা ব্যর্থতা বা রিজেকশন আপনাকে কিছু 'XP' বা অভিজ্ঞতা দিচ্ছে। প্রথম ধাপে বারবার হারবেন, কিন্তু লেভেল আপ করার জন্য এই অভিজ্ঞতাই কাজে লাগবে।
৯. বাজে সঙ্গ ত্যাগ করুন !
শুনতে খারাপ লাগলেও সত্য, আপনার সফল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ানো বন্ধুদের ত্যাগ করতে হবে। যারা আপনাকে সবসময় নিচে টানে বা নেগেটিভ কথা বলে, তাদের সাথে মেলামেশা কমিয়ে দিন। এমন মানুষের সাথে মিশুন যারা আপনার জেতার সম্ভাবনা বাড়িয়ে দেয়।
১০. নিজেকে 'খুঁজবেন' না, নিজেকে 'গড়ুন'!
২০-৩০ বা ৪০ বছর কিংবা যে কোন বছর বয়সে "আমি আসলে কে?" বা "আমার প্যাশন কী?" এসব ভেবে সময় নষ্ট করবেন না। হার্ড ওয়ার্ককে স্বাভাবিক মনে করুন। নিজেকে SKILLED করে গড়ে তুলুন। কাজই আপনার সম্মানের কারেন্সি (Currency of Respect)।
জীবনে জাদুর কোনো কাঠি নেই। সফলতা হলো- দিনের পর দিন বিরক্তিকর কাজগুলো নিয়মিত করে যাওয়া এবং নিজের ভুল থেকে শেখা। আজ আপনি যে ছোট ছোট ত্যাগ স্বীকার করবেন, কয়েক বছর পর সেটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে।
শুরু করাটাই সবচেয়ে কঠিন।
কিন্তু শুরুটা আজই করতে হবে।
শুভকামনা!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ২০২৭
08/10/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ২০২৭

মোহসীনউদ্দীন দুদু মিয়া: তিনি‌ ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সমাজ সংস্কারক ও ফরায়েজী আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তউল্লাহর ...
01/10/2026

মোহসীনউদ্দীন দুদু মিয়া:

তিনি‌ ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সমাজ সংস্কারক ও ফরায়েজী আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তউল্লাহর একমাত্র পুত্র । ১৮১৯ সালে মাদারীপুরে জন্ম নেওয়া এই মহান পুরুষ ১৮৪০ সালে পিতার ওফাতের পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব গ্রহণ নেন।

সে সময় বাংলার নিপীড়িত কৃষকসমাজ একদিকে হিন্দু জমিদার, অন্যদিকে ইউরোপীয় নীলকরদের দ্বিমুখী শোষণে জর্জরিত ছিল। দুদু মিয়া নিরস্ত্র নিপীড়িত কৃষকদের সংগঠিত করে জমিদার ও নীলকরদের ভাড়াটে লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন, এবং তাদের শক্তিমত্তা সম্পূর্ণভাবে ভেঙে দেন। ফলে ১৮৩৮ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত দীর্ঘ দুই দশক ফরায়েজী অধ্যুষিত এলাকায় শান্তি বজায় ছিল।

দুদু মিয়ার সবচেয়ে বিপ্লবী ঘোষণা ছিল যে, জমি থেকে অন্যায় ভাবে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। জমির হক একমাত্র কৃষকের। শ্রমের ওপরই যে জমির প্রকৃত মালিকানা নিহিত, এই মতবাদ সেকালের বাংলায় ছিল এক যুগান্তকারী চিন্তা। ধর্ম-বর্ণ নির্বিশেষে নিপীড়িত কৃষকরা তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে তাঁর পতাকাতলে সমবেত হয়। একইসাথে তিনি গ্রামীণ সমাজে নিজস্ব বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করে ফরায়েজী খলিফার অনুমতি ছাড়া সরকারি আদালতে যাওয়া নিষিদ্ধ করেন। এটি ছিল এক ধরনের সমান্তরাল সামাজিক শাসনব্যবস্থা, যা জনগণকে ঐক্যবদ্ধ ও স্বনির্ভর করে তোলে।

১৮৫৭ সালের সিপাহি বিপ্লবের পর তাঁকে কারারুদ্ধ করা হয়, ১৮৬১ সালে মুক্তি পান এবং ১৮৬২ সালের ২৪/২৫ সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন।

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে অভিভাবক সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠিত-কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে আজ এক উৎসব...
28/09/2026

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে অভিভাবক সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠিত
-
কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে আজ এক উৎসবমুখর, আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো **অভিভাবক সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠান**। শিক্ষার্থীদের শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
-
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রাজ্ঞ, দক্ষ, অভিজ্ঞ ও দূরদর্শী অধ্যক্ষ প্রফেসর মোঃ আছাদুজ্জামান স্যার। তাঁর প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা, আন্তরিক নেতৃত্ব ও সুদক্ষ ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পায় সুশৃঙ্খল ও প্রাণবন্ত রূপ। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন।
-
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, নিবেদিতপ্রাণ ও কর্মোদ্যমী শিক্ষক জনাব মোঃ আব্দুল হান্নান স্যার, সহ কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ। তাঁদের উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানটির মর্যাদা ও তাৎপর্য আরও বৃদ্ধি করে।
-
অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ আব্দুল বারী স্যার। তাঁর আন্তরিক উদ্যোগ ও পরিকল্পনায় অভিভাবক সম্মেলনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।
-
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক জনাব মোঃ মহাসীন হোসেন স্যার। তাঁর সুচিন্তিত পরিকল্পনা, আন্তরিক প্রচেষ্টা এবং সাবলীল ও প্রাণবন্ত সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও সুসংগঠিত, প্রাণবন্ত ও নান্দনিক।
-
অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক মতবিনিময় এবং মূল্যবান পরামর্শের মধ্য দিয়ে অনুষ্ঠানে উঠে আসে শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার বিভিন্ন দিক। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ ও উন্নত হবে, এমন প্রত্যাশাই ব্যক্ত করেন উপস্থিত সকলে।
-
সার্বিকভাবে, সৌহার্দ্য, আন্তরিকতা ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে অভিভাবক সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠানটি হয়ে ওঠে একটি সফল, সুন্দর ও স্মরণীয় আয়োজন।

25/09/2026

ওনার এই বক্তব্যের প্রতিটা লাইন লোমহর্ষক! প্রতিটা লাইন গায়ে কাঁটা দেয়াবে, বাস্তবতা দেখাবে। উনি আর কেউ নন, জুলাইতে যে নিজের সব কিছু বাজি রেখে সমন্বয়কদের আশ্রয় দিয়েছিলেন নিজ বাসায়। আন্দালিব চৌধুরী ম্যাম, IUB ❤️❤️❤️

24/09/2026
নবীনবরণ অনুষ্ঠান ২০২৬ -কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ কতৃক আয়োজিত। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ ...
24/09/2026

নবীনবরণ অনুষ্ঠান ২০২৬
-
কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ কতৃক আয়োজিত।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব প্রফেসর মোঃ আছাদুজ্জামান স্যার।
-
আরো উপস্থিত রয়েছেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ আব্দুল হান্নান স্যার। ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান। আরো উপস্থিত রয়েছেন
বিভিন্ন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক বৃন্দ।
-
নবীনবরণ অনুষ্ঠানের আহবায়ক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ আব্দুল বারী স্যার বাংলা বিভাগের বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ছাত্র ছাত্রী দের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করছেন অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিভাগীয় প্রধান জনাব মোঃ জুলমাত আলী স্যার।

#নবীনবরণ_অনুষ্ঠান_২০২৬

24/09/2026

নবীনবরণ অনুষ্ঠান ২০২৬
-
কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ কতৃক আয়োজিত।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব প্রফেসর মোঃ আছাদুজ্জামান স্যার।
-
আরো উপস্থিত রয়েছেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ আব্দুল হান্নান স্যার। ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান। আরো উপস্থিত রয়েছেন
বিভিন্ন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক বৃন্দ।
-
নবীনবরণ অনুষ্ঠানের আহবায়ক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ আব্দুল বারী স্যার বাংলা বিভাগের বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ছাত্র ছাত্রী দের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করছেন অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিভাগীয় প্রধান জনাব মোঃ জুলমাত আলী স্যার।

ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি ভোটারদেরও কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। ভোটকেন্দ্রে প...
11/02/2026

ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি ভোটারদেরও কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। ভোটকেন্দ্রে প্রবেশের পর কী করবেন আর কী করবেন না তা জানা জরুরি।

✅ ভোট দেওয়ার সময়সূচি

ভোটারদের সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। বিকাল ৪টার আগে লাইনে দাঁড়ালে সময় শেষ হলেও ভোট দেওয়ার সুযোগ থাকবে।

✅ কেন্দ্রে যাতায়াত

মটরসাইকেল, সিএনজি, ট্রাক, পিকাপ, লেগুনা ব্যাতিত সকল ধরনের যানবাহন ব্যবহার করে কেন্দ্রে যেতে পারবেন। ব্যাক্তিগত গাড়ি, রিক্সা, অটোরিক্সা, ভ্যান, বাস ইত্যাদি সব কিছু চলমান থাকবে।

✅ কেন্দ্রে প্রবেশে ও মোবাইল ব্যবহারের নির্দেশনা

ভোটাররা পার্স ছাড়া অন্য কোনো ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে এবং ছবি তোলাও যাবে। তবে গোপন কক্ষে (মার্কিং প্লেসে) মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

✅ পোশাক নিয়ে নির্দেশনা

যে কোনো শালীন পোশাক পরে ভোট দিতে যাওয়া যাবে। কেউ নেকাব পরে গেলে পোলিং এজেন্টের অনুরোধে পরিচয় নিশ্চিত করতে একবারের জন্য নেকাব খুলতে হতে পারে। অস্ত্র, দাহ্য পদার্থ বা বিপজ্জনক কোনো বস্তু নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

✅ ভোট কেন্দ্রের তথ্য, পরিচয় যাচাই ও ব্যালট গ্রহণ

ভোটারের এনআইডি সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়। তবে সঙ্গে থাকলে শনাক্তকরণ প্রক্রিয়া সহজ হয়। ইসি ওয়েবসাইট ecsdotgovdotbd বা Smart Election Management BD এপ থেকে কিংবা ১০৫ হটলাইনে কল করে কিংবা ১০৫ নম্বরে "PC NID" লিখে টেক্সট করে ভোটার নাম্বার, কেন্দ্র ও অন্যান্য তথ্য পেয়ে যাবেন।

ভোটারের নাম ও ক্রমিক নম্বর যাচাই শেষে পোলিং অফিসার আঙুলে অমোচনীয় কালি দেবেন। এরপর প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার দুটি ব্যালট পেপার দেবেন একটি সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য।

✅ ভোট প্রদানের নিয়ম

ব্যালট পেপার নেওয়ার পর ভোটারকে অবশ্যই দেখে নিতে হবে, ব্যালটের পেছনে অফিসিয়াল সিল ও প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর রয়েছে কি না। এরপর নির্ধারিত গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রার্থীর প্রতীকে রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্ট সিল দিতে হবে।

গণভোটের ক্ষেত্রে হ্যাঁ/না অপশনের আলাদা ব্যালটে সিল দিতে হবে। সিল দেওয়ার পর ব্যালট এমনভাবে ভাঁজ করতে হবে যাতে কালি অন্য কোনো প্রতীকে না লাগে। সাধারণত লম্বালম্বিভাবে ভাঁজ করা নিরাপদ। পরে সংশ্লিষ্ট স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপার ফেলতে হবে।

ভোট প্রদান শেষে অযথা কেন্দ্রে অবস্থান না করে দ্রুত কেন্দ্র ত্যাগ করার নির্দেশনা রয়েছে। নির্বাচন কমিশন আশা করছে, ভোটাররা নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।

সঠিকভাবে ভোট প্রদাণ করুন এবং #গণভোটে #হ্যা ভোট প্রদাণ করে রাস্ট্র পরিচালনায় আপনার অধিকার নিশ্চিত করুন।

Address

Jessore-satkhira Road
Keshabpur
7450

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880 1714 694159

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Keshabpur College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Govt. Keshabpur College:

Shortcuts

Share