20/05/2026
✨ বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান - ২০২৬ ✨
আজ প্রথম দিনে, ২০/০৫/২০২৬ তারিখে বাংলাদেশ স্কাউটস, খাগড়াছড়ি জেলা রোভারের আওতাধীন খাগড়াছড়ি সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত হলো দীক্ষা অনুষ্ঠানের নানামুখী কার্যক্রম। শৃঙ্খলা, নেতৃত্ব, সেবা ও মানবিক মূল্যবোধে নিজেকে গড়ে তোলার এই যাত্রায় নতুন সদস্যদের পদচারণায় আজকের দিনটি হয়ে উঠেছে আরও গৌরবময় ও স্মরণীয়। ⚜️
উক্ত প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন অত্র ইউনিটের সভাপতি ও শ্রদ্ধেয় অধ্যাপক সরার্ফত হোসেন। আরও উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ জনাব মোঃ আতিকুর রহমান, ইউনিট লিডার জনাব জ্যাকসন চাকমা এবং জনাবা নাহিদ ইয়াসমিন।
প্রোগ্রামটির সার্বিক পরিচালনায় সহযোগিতা করেন জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি রোভার মোঃ নাজমুল হোসেন এবং ইউনিট সিনিয়র রোভার মেট প্রতিনিধি রোভার আরাফাত হোসেন রিজভীসহ সিনিয়র রোভারবৃন্দ।
একজন রোভার শুধু ইউনিফর্মে নয়, আদর্শে পরিচিত।
দেশ, সমাজ ও মানবতার সেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আজকের এই দীক্ষা কার্যক্রম আমাদের জন্য নতুন অনুপ্রেরণা। 🤍
“সেবাই ধর্ম, নেতৃত্বই শক্তি।”
⚜️