10/08/2024
বর্তমান ছাত্র জনতার সম্মিলিত ত্যাগ ও ধৈর্য্যের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা। শুধু তাই নয়, স্বাধীনতা পরবর্তী দেশ সংস্কারেও এই ছাত্রজনতা-ই এগিয়ে এসেছে। তারা নিজেরাই নেমে পড়েছে রাস্তায়, শুধুমাত্র দেশ সংস্কার এর জন্য।
রোদ-বৃষ্টির বাধা উপেক্ষা করে কেউ ট্রাফিক পুলিশ এর কাজ করছে, কেউ করছে এলাকা পরিষ্কারের কাজ আবার কেউ গ্রাফিতি বা ওয়াল পেইন্টিং এর কাজ। এবং এই সকল কাজের মাঝেও তারা ভুলে যায়নি স্বাধীনতায় প্রাণ উৎসর্গ করা শহীদদের কথা। যার বহি:প্রকাশ ফুটে উঠেছে ওয়াল পেইন্টিং, গ্রাফিতি বা পানির বোতল এর লেবেল এ। এ যেন পুরো দেশের ছাত্রজনতার মধুর সম্মিলন।
তাদের এই দেশ সংস্কারের কাজে একাত্মতা প্রকাশ করতে এবং তাদের উৎসাহকে তরান্বিত করতে রাস্তায় নামে 100 Million Mindset এবং SkillUp Club . উদ্দেশ্য ছিল ছাত্রজনতার সাথে মিশে তাদের সহযোগিতা করা। সেই উদ্দেশ্যেই 100 Million Mindset এবং SkillUp Club একত্রিত হয় মিরপুর ১০ নম্বর এর মেট্রোরেল স্টেশন এর নিচে।
সারাদিনব্যাপী এই কার্যক্রমে তারা নতুন বাংলাদেশ অর্জনের সংগ্রামকে ফুটিয়ে তুলেছে ওয়াল পেইন্টিং-এ এবং শহীদ বীর মুগ্ধ'র স্মরনে, "বীর মুগ্ধ" এবং "পানি লাগবে" লিখা লেবেলে পানি বিতরন করে ট্রাফিক নিয়ন্ত্রণ ও রাস্তার ডিভাইডার পেইন্টিং এ অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের মাঝে।
তরুণ এ ছাত্রজনতা হার মানতে জানে না, কোনো কিছু না পারলেও দমে যায় না। তারা শিখে এবং নেমে পড়ে। দেশ সংস্কারেতো এমন মানসিকতাই দরকার, তবেই পথ হারাবে না বাংলাদেশ।
বাংলাদেশ পৃথিবীর বুকে নতুন রুপে নাম লেখাবে এই তরুণ প্রজন্ম, এই নিঃস্বার্থ ছাত্রজনতার হাত ধরেই।
.0