06/11/2023
"আমি ভালো নেই" এই নেতিবাচক চিন্তাটাই আপনাকে অর্ধেক ভালো থাকতে দেয় না। সর্বাবস্থায় তাই শুকরগুজার হোন। যা আছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। মন খুলে বলুন, আমার যা আছে আমি তা নিয়েই আলহামদুলিল্লাহ ভালো আছি।
দেখবেন, খারাপ লাগার বিষয় গুলো আর আপনাকে ছুঁতে পারছে না।
"আমি ভালো নেই" এই কথাটাই একটা মিথ্যা প্রমোদ!
আপনি ভালো নেই মানেই হলো, এখনো আপনি কৃতজ্ঞ বান্দা হতে পারেন নি। যার শুধু 'চাই' 'চাই' সে কখনোই ভালো থাকতে পারে না। কোনো কিছুতেই তৃপ্ত হতে পারে না। এক পৃথিবী চাওয়া পূর্ণ হলেও সে ভালো থাকতে পারে না। যদি কৃতজ্ঞ হয়ে "আলহামদুলিল্লাহ" বলায় অভ্যস্ত হতে পারেন কেবল তখনই আপনি সুখের দেখা পাবেন। "ভালো আছি" এটার সাথে সাক্ষাৎ পাবেন।
আপনি কি জানেন, যে লোকটা এখন লাইফ সাপোর্টে আছে তার কাছে দুনিয়ার সবচেয়ে বড় চাওয়া পাওয়া কি?
বলতে পারবেন কি সেটা!?
সেটা হচ্ছে, শুধু মাত্র বেঁচে থাকা!
তার কাছে বেঁচে থাকাটাই এখন একমাত্র চ্যালেঞ্জ আর স্বপ্ন!
সুতরাং নিজেকে প্রশ্ন করুন, কেন আপনি ভালো নেই।
অকৃতজ্ঞ তকমাটা দেখবেন আঙুল দিয়ে আপনাকেই যেন দেখিয়ে দিচ্ছে। যেন বলতে চায়, কৃতজ্ঞ না হওয়ার শাস্তি স্বরুপ, তোমার সুখ কেড়ে নিলাম।
সুতরাং তুমি ভালো থাকতে পারো না। অকৃতজ্ঞদের ভালো থাকা উচিত নয়। একদম উচিত নয়। 🌸
©