Ad-din Akij Medical College, Khulna

Call Directions Website Contact the university

Ad-din Akij Medical College, Khulna Official page of Ad-din Akij Medical College, Khulna

01/08/2026

স্রোতের মতো রোগী আসছে আদ্-দ্বীন হাসপাতালে। প্রয়োজন অনুযায়ী ফ্রি অ্যাম্বুলেন্সে পাঠানো হচ্ছে পোস্তগোলা শাখায়।
্বীন_হাসপাতাল #ফ্রি_অ্যাম্বুলেন্স

27/07/2026
প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ১৬ জুন ২০২৬সম্প্রতি আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যু জনিত অনাকাংখিত ঘটনায় স...
16/06/2026

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৬ জুন ২০২৬

সম্প্রতি আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যু জনিত অনাকাংখিত ঘটনায় সমস্ত দেশের সাথে আমরাও গভীরভাবে শোকাহত। ইতোমধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও তদারকি ব্যবস্থা জোরদার এবং প্রোটকল পূণর্মুল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দিকনির্দেশনা অনুযায়ী আমরা আমাদের অবকাঠামো এবং ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে দৃঢ়ভাবে ইচ্ছুক। আমরা ইতোমধ্যে অবকাঠামোগত উন্নয়নের কাজ পুরোদমে শুরু করেছি। আলো-বাতাস চলাচল তথা অক্সিজেনের উপস্থিতি সুগম করার জন্য তিনজন ইন্ডিপেনডেন্ট কনসালটেন্ট এর নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলমান। কর্পোরেট অফিসের উপরে অবস্থিত বেকারিটি আমরা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি।

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন তার দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন এবং পরিচালনা পর্ষদ এই দায়িত্ব অধ্যাপক জামালুন্নেসা পিএইচডি’র উপর ন্যস্ত করেছেন। উল্লেখ্য, অধ্যাপক জামালুন্নেসা বিগত ২৫ বছরের অধিক সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগে শিক্ষাকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি লাভ করেন।

অলাভজনক প্রতিষ্ঠান আদ্‌-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ ও আয়বৃদ্ধিমূলক প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের অধীনে ৯ টি হাসপাতাল, ৫ টি মেডিকেল কলেজ, ১ টি নার্সিং কলেজ, ৪ টি নার্সিং ইনস্টিটিউট, ১ টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ১ টি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন জনকল্যাণমূলক ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান রয়েছে।

শুধুমাত্র আদ্‌-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল মগবাজার ঢাকায় বিগত ২৯ বছরে ১ কোটি ৫৭ লক্ষ ৭৩ হাজার ২৯১ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং ১১ জুন ২০২৬ সাল পর্যন্ত প্রতিদিন বর্হিবিভাগে প্রায় দুই হাজার রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এই হাসপাতালের সাথে সরাসরি ১,৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী যুক্ত রয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী। আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বর্তমানে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ ৬৪৬ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দুই সহস্রাধিক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষার্থী তাদের শিক্ষা ও পেশাগত ভবিষ্যতের জন্য এই প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল।

রোগীর চিকিৎসার ক্ষেত্রে মানসম্মত স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও জবাবদিহিতার ব্যাপারে আদ্‌-দ্বীন অঙ্গীকার করছে।

তারিকুল ইসলাম মুকুল
পরিচালক-কোম্পানী অ্যাফেয়ার্স
আদ্-দ্বীন ফাউন্ডেশন

11/06/2026

💦 মগবাজার আদ্ দ্বীন হাসপাতালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আমরা সকল ডাক্তার মর্মাহত ও শোকাহত।
♦️ আমরা কখনোই কেউই চাইবো না ছোট ছোট কোমলপ্রাণ শিশু অকালে ঝরে যাক।
💧দু্র্ঘটনা তো যেকোন হাসপাতালে যেকোন সময় হতে পারে ,এটাতে কারও হাত নেই।
🔹অন্যান্য হাসপাতালের চেয়ে আমরা আদ্ দ্বীন হাসপাতালের গাইনী ডাক্তাররা গর্ভবতী মায়েদেরকে অনেক বেশি সেবা দিয়ে থাকি কারণ আমাদের কাছে প্রচুর গর্ভবতী নারীরা সেবা নিতে আসে ,সেটা আমাদের অন্য ডাক্তার সহকর্মীরা সবাই জানে।
আমরা দিনরাত কষ্ট করে যাচ্ছি যাতে একটি সুস্থ মা একটি সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে।
♦️বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যখন প্লাসেনটা প্রিভিয়ার মতো জটিল রোগীদের ঢাকা রেফার করে আর অন্য হাসপাতালেগুলো ভয়ে হাত দিতে চায় না সেখানে আদ্ দ্বীন হাসপাতালে আমরা গর্বের সাথে এসব রোগীদের স্বল্প মূল্যে সেবা দিয়ে যাচ্ছি। ♦️আমাদের কাছে যেসব প্লাসেনটা প্রিভিয়ার রোগী ভালো হয়েছেন তারা সবাই এই বিপদ থেকে উদ্ধার হয়ে আদ্ দ্বীন হাসপাতালের কাছে কৃতজ্ঞ।
💦 আদ্ দ্বীন হাসপাতালে দেশের সাধারণ মানুষ অনেক স্বল্প মূল্যে যে উন্নত সেবা পাচ্ছে কিছু মহল সেটা বন্ধ করে দেবার চেষ্টা করছে ,আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।

🌹Dr.Nasrin Sultana
👩‍⚕️Associate Professor
MBBS, FCPS(Obs & Gynae)
Obstetrician & Gynae Surgeon
Advance training in infertility.
Addin hospital, Moghbazar, Dhaka

Huge congratulations to our six outstanding students who have successfully cleared the FCPS Part 1 examination in the Ju...
05/06/2026

Huge congratulations to our six outstanding students who have successfully cleared the FCPS Part 1 examination in the July 2026 session! We are incredibly proud of their achievements and wish them the very best in their future medical careers.

Alhamdulillah.​Ad-din Akij Medical College has officially received accreditation from the Educational Commission for For...
08/05/2026

Alhamdulillah.
​Ad-din Akij Medical College has officially received accreditation from the Educational Commission for Foreign Medical Graduates (ECFMG). This achievement represents a significant milestone in our commitment to excellence and ensures international recognition for our medical graduates.
​With this accreditation, our alumni are now eligible to pursue global career pathways, including international licensing examinations, postgraduate residency programs, and specialized clinical training abroad.
https://search.wdoms.org/home/SchoolDetail/F0006468

18/04/2026

সাংস্কৃতিক সপ্তাহ ও বর্ষবরণ অনুষ্ঠান।
আদ্‌-দ্বীন আকিজ মেডিকেল কলেজ, খুলনা।

Address

Boyra
Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when Ad-din Akij Medical College, Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Ad-din Akij Medical College, Khulna:

Shortcuts

Share