23/10/2026
📢 ভর্তি বিজ্ঞপ্তি — শিক্ষাবর্ষ ২০২৭ ইং
আলহামদুলিল্লাহ! ২০২৬ ইং সনে চতুর্থবারের মতো দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রাপ্ত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসা-র মহিলা শাখায় ২০২৭ ইং শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তির ফরম বিতরণ শুরু হতে যাচ্ছে।
📅 ফরম বিতরণ শুরু: ১ নভেম্বর ২০২৬ ইং, রবিবার
📚 ভর্তির শ্রেণি: তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত।
🕘 সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
📍 ফরম সংগ্রহের স্থান: মহিলা শাখার অফিস কক্ষ।
⚠️ আসন সংখ্যা সীমিত!
আপনার আদরের কন্যাসন্তানকে দ্বীনি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অতি দ্রুত ভর্তি ফরম সংগ্রহ করে আমাদের এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ গ্রহণ করুন।