Rabindra Maitree University- রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Khustia
  • Rabindra Maitree University- রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়

Rabindra Maitree University- রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। This University is our dream.

স্টেকহোল্ডারদের মুখোমুখি হবেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ডক্টর মো. জহুরুল ইসলাম। হাজারো শিক্ষার্থীর ...
31/12/2025

স্টেকহোল্ডারদের মুখোমুখি হবেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ডক্টর মো. জহুরুল ইসলাম।

হাজারো শিক্ষার্থীর স্বপ্নের রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় নামক পবিত্র বাগানটি আজ দখলবাজদের অধীনে পরিচালিত হচ্ছে যার চূড়ান্ত প্রভাব পড়বে বিশ্ববিদ্যালয়ের বেনিফিসিয়ারী প্রিয় শিক্ষার্থীবৃন্দের উপর। অবৈধ দখলবাজরা যা যা করছেঃ
১। নিয়মিত ভাইস চ্যান্সেলর ও সরকার কর্তৃক নতুন ভাইস চ্যান্সেলর নিযুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত ভাইস চ্যান্সেলরের চলতি দায়িত্বপ্রাপ্ত বর্ষীয়ান শিক্ষাবিদ প্রিয় অভিভাবক প্রফেসর ড. শাহজাহান আলীকে অস্ত্রের মুখে জোরপূর্বক ক্যাম্পাস থেকে বের করে দিয়ে ক্যাম্পাসকে অভিভাবকশূণ্য করা হয়েছে। তাঁর অনুপস্থিতিতে পরীক্ষা, ভর্তি, নিয়োগ, অপসারণ, হিসাব পরিচালনা, কেনা কাটা ইত্যাদি যত কাজ হচ্ছে তা সবই আইনত অবৈধ।
২। সিন্ডিকেট কর্তৃক নিযুক্ত রেজিস্ট্রার ও বিভিন্ন বিভাগে কর্মরত অধ্যাপকবৃন্দকে (যারা ডিন ও বিভাগীয় প্রধান ছিলেন) ক্যাম্পাস থেকে অপমান অপদস্ত করে বের করে দেওয়া হয়েছে। এতে আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো হুমকির সম্মুখীন হয়েছে। অধ্যাপক, ডিন ও বিভাগীয় প্রধান ছাড়া বিভাগ বা প্রোগ্রাম পরিচালনা সম্পূর্ণ বেআইনী।
৩। বেআইনীভাবে রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ বেআইনীভাবে তার স্বাক্ষরে বহু নিয়মিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর উপর মানুষিক নির্যাতন করা হচ্ছে। যাদের কোন দক্ষতা নেই এমন শিক্ষক ও কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ জাযগায় পদায়ন করা হচ্ছে।
৪। নারী কেলেঙ্কারী ও দুর্নীতিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে ইতোমধ্যে যারা চাকুরিচ্যুত হয়েছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসন করার অপচেষ্টা চলছে।
৫। কয়েকজন শিক্ষককে চাকুরিচ্যুত করা হয়েছে এবং অনেককে চাকুরিচ্যুত করার হুমকি দেওয়া হয়েছে। সিনিয়র শিক্ষকদেরকে সরিয়ে অধিকতর জুনিয়র ও অনভিজ্ঞদের বিভাগের কো-অর্ডিনেটর নিয়োগ দেওয়া হয়েছে। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের সম্প্রতিক নির্দেশনা অনুযায়ী নিয়মিত প্রশাসন ব্যতিত এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত ব্যতিত তারা এ কাজ করতে পারে না।
৬। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত ভায়োলট করে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। কেনা কাটায় কোন নিয়ম মানা হচ্ছে না।
৭। জাল ট্রাস্ট দলিল গঠন করে মূল সদস্যদের অন্ধকারে রেখে এবং ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের বিধান লঙ্খন করে নিজেদের স্বাক্ষরে ব্যাংক একাউন্ট খোলা হয়েছে। যা অত্যন্ত ভয়ঙ্কর রকমের অপরাধ। ইহা চলমান থাকলে পরিণাম হবে ভয়াবহ এবং বিশ্ববিদ্যালয় লাল মার্ক পড়বে।

এ সব নিয়ে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, গুণিজনের মুখোমুখি হবেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর ড. জহুরুল ইসলাম।
তিনি উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য ইউএসএ তে অবস্থান করছেন বিধায় ভার্চুয়ালি যুক্ত হবেন।
মুখোমুখি অনুষ্ঠানে অংশগ্রহণেচ্ছুদের নিম্নের ফরমটি পূরণ করার অনুরোধ করা হলো। নিরাপত্তার স্বার্থে মুখোমুখি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সকল গোপনীয়তা রক্ষা করা হবে। এমন কি ভার্চুয়াল মিটিং এ অংশগ্রহণকারীরা এনোনোমাসলি (ভিন্ন নামে বা নাম বিহীন) অংশগ্রহণ করতে পারবেন। মিটিং এ পরিচয় গোপন রেখেই ভার্বালি বা লিখে প্রশ্ন করতে পারবেন। আবার অত্র ফরমেও লিখতে পারবেন।

ফরম পূরণের সর্বশেষ তারিখ: ০২ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ সময় রাত ১১.৫৯ মি.।
অনুষ্ঠানের তারিখ ও সময় ইমেইল ও WhatsApp এ জানানো হবে।

মুখোমুখি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা

30/12/2025

দেশনেত্রীর মৃত্যুতে সবাই যখন শোকাহত ঠিক তখনই অত্র বিশ্ববিদ্যালয়ের অবৈধ দখলদার ও তাদের দোসর বেঈমানগণ পদ দখল ও অভিনন্দনে ব্যস্ত!!

30/12/2025

বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী (দেশনেত্রী) বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত!!
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহীর রজিউন

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অবৈধ দখলবাজ, মুনাফেক ও লেবাজধারী ইবি অধ্যাপক আবু সাঈদ মোহাম্মদ আলী গং এর জাল ট্রাস্ট দল...
26/12/2025

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অবৈধ দখলবাজ, মুনাফেক ও লেবাজধারী ইবি অধ্যাপক আবু সাঈদ মোহাম্মদ আলী গং এর জাল ট্রাস্ট দলিলের বিষয়ে যাদের সন্দেহ ছিলো তারা দেখে নেন।
তাছাড়া এই জাল দলিল বাতিলের জন্য কুষ্টিয়া সিভিল জজ আদালতে মামলাও বিচারাধীন রয়েছে।
অথচ এই জাল দলিলের সদস্যদের স্বাক্ষরে ব্যাংক হিসাব খুলেছেন, অবৈধভাবে রেজিস্ট্রার নিয়োগ দিয়েছেন, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত ভায়োলেট করে বেআইনী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন!!
নথি অনুমোদন না করে মোহাম্মদ আলী সাহেব সব অবৈধ কর্মকান্ড নিজের পিঠের ঝোলা ব্যাগে রাখেন!!
ফৌজদারি দায় এড়াতে পারবেন না!!

এই সব জালিয়াত ও দখলবাজরা যার স্বপ্নে লালিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় তাঁর নাম মুছে ফেলতে চায়!!এই খেলার শেষ পরিণতি ক...
23/12/2025

এই সব জালিয়াত ও দখলবাজরা যার স্বপ্নে লালিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় তাঁর নাম মুছে ফেলতে চায়!!
এই খেলার শেষ পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে!

নিজস্ব প্রতিবেদক : রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোঃ মনিরুজ্জামানের জিজ্ঞাংসার ....

22/12/2025

শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় সকলকে আইনী কাঠামোর মধ্যে থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. জহুরুল ইসলাম!!

20/12/2025
18/12/2025

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের উপর নীরব নির্যাতন চলছে। নিজেদের স্বার্থে বিভাগের সিনিয়র কো-অর্ডিনেটর অপসারণ করে জুনিয়রদের দায়িত্ব দিচ্ছে।

প্রশ্ন হচ্ছে: ভাইস চ্যান্সেলর নেই তাহলে কে অনুমোদন দিচ্ছে?

এসবই অবৈধ!! প্রিয় শিক্ষকগণ বিভ্রান্ত হবেন না।
সহকর্মীর প্রতি সহানুভূতিশীল থাকুন!!

কোন বিভাগেই প্রফেসর নেই তাই বিভাগগুলোও অস্তিত্ব সংকটে রয়েছে।

18/12/2025

কি অদ্ভুত মিল!!
ইসলামিয়া কলেজের জুটি এখন রবীন্দ্রের ব্যাংক সিগনেটরি!! ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের৪৪ ধারার লংঘন করে হয়েছেন। শেষ রক্ষা হবে না জনাব।
কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের ৩৭ বছরের সেক্রেটারি শামসুর রাহমান বাবু ২ বার ইসলামিয়া কলেজের সভাপতি!! সেই সাথে নওয়াব আলী অধ্যক্ষ!!
বর্তমানে মারাত্মক ফ্যাসিস্ট বিরোধী!! যে আগুন ব্যবহার করছেন সে আগুনেই পূডবেন।
এত দিনে তিলে তিলে গড়া রবীন্দ্রকে আপনাদের লালসা থেকে বাঁচতে পারলাম না।
তারপরও আশা করবো অতি দ্রুত সরকার ভাইস চ্যান্সেলর নিয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করবেন। ২ হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে এরূপ অনিশ্চয়তা কাম্য নয়!!

এটাই অবৈধ রেজিস্ট্রার এর অবৈধ একাউন্ট!!ব্যাংকও শুনেছি দেওলিয়া!!সাবধান!!জাল বিওটি দলিলের সদস্যদের স্বাক্ষরে খোলা জাল একা...
17/12/2025

এটাই অবৈধ রেজিস্ট্রার এর অবৈধ একাউন্ট!!
ব্যাংকও শুনেছি দেওলিয়া!!
সাবধান!!
জাল বিওটি দলিলের সদস্যদের স্বাক্ষরে খোলা জাল একাউন্টে টাকা জমা দিলে সে দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থাকবে না।
অবৈধ রেজিস্ট্রার এর তহবিল তছরূপ শুরু!!
শিক্ষার্থীরা সাবধান!!
যে সমস্ত শিক্ষক ও কর্মকর্তা শিক্ষার্থীদের এই একাউন্টে বেতন দিতে পরামর্শ বা বাধ্য করবেন তাদেরও আইনের কাঠগড়ায় দার করানো হবে!!

17/12/2025

!!বিশেষ সতর্কতামূলক পোস্ট!!
আমি আগেই বলেছিলাম বিশ্ববিদ্যালয়কে অভিভাবক শূন্য করার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের অর্থ লুটপাট করা!!
জনতা ব্যাংকে শিক্ষার্থীদের বেতন আদায়ে জেনারেল ফান্ড (একাউন্ট) থাকা সত্ত্বেও তথ্য গোপন করে ও ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৪৪ ধারা লংঘন করে অন্য ব্যাংকের মাধ্যমে শিক্ষার্থীদের অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে।
আইনের বিধান ও বৈধ প্রশাসনের নির্দেশ ছাড়া এই প্রক্রিয়ার সাথে যে সমস্ত বিওটির সদস্য, শিক্ষক ও কর্মকর্তা জড়িত থাকবেন তাদেরকে আইনের কাটগড়ায় দাঁড়াতে হবে।
শিক্ষার্থীদের অনুরোধ করছি এ বিষয়ে সতর্ক থাকার জন্য।

ড. জহুরুল ইসলাম
প্রতিষ্ঠাতা, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়

Address

Ram Chandra Roy Street
Khustia
7000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 08:30 - 17:30
Wednesday 08:30 - 17:30
Thursday 08:30 - 17:00
Friday 08:30 - 17:30
Saturday 08:30 - 17:30
Sunday 08:30 - 17:30

Telephone

+8801319446230

Alerts

Be the first to know and let us send you an email when Rabindra Maitree University- রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Rabindra Maitree University- রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়:

Share