28/02/2025
হাজী এডভোকেট ওসমান গণি মডেল কলেজের জমিদাতা ও হাজী এডভোকেট ওসমান গণি সাহেবের সহধর্মিনী, মরহুমা মোছাঃ ফিরোজা বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রীঃ তারিখে, হাজী এডভোকেট ওসমান গণি মডেল কলেজ অডিটোরিয়ামে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে রত্নগর্ভা মা, মহিয়সি নারী মরহুমা মোছাঃ ফিরোজা বেগমের উদ্দেশ্যে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কমিটির সদস্য ও পরিবারের সদস্যগন অংশ গ্রহন করেন। দোয়া পরিচালনা করেন সরারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি জুবায়ের আহমেদ। মরহুমার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।