Islamic University, Bangladesh ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • Islamic University, Bangladesh ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

Islamic University, Bangladesh ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ Islamic University is one of the major public universities in Bangladesh and the largest seat of higher education in the south-west part of the country.
(205)

The University is a major international center for an excellent integration of Islamic Studies with the General Studies and Studies of Modern Science and Technology. The university has Six residential halls: They are

Male
Saddam Hossain Hall
Shahid Ziaur Rahman Hall
Bangabandhu Sheikh Mujibur Rahman Hall
Lalon Shah Hall


Female
Khaleda Zia Hall
Begum Fazilatunnesa Mujib Hall

সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সা...
08/08/2024

সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যেকোন নাশকতামূলক কর্মকান্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে নিম্নলিখিত নম্বরসমূহে যোগাযোগ করুনঃ

বরিশাল বিভাগ

১। বরিশাল ০১৭৬৯০৭২৫৫৬, ০১৭৬৯০৭২৪৫৬; ২। পটুয়াখালী ০১৭৬৯০৭৩১২০, ০১৭৬৯০৭৩১২২; ৩। ঝালকাঠি ০১৭৬৯০৭২১০৮, ০১৭৬৯০৭২১২২; ৪। পিরোজপুর ০১৭৬৯০৭৮২৯৮, ০১৭৬৯০৭৮৩০৮।

চট্টগ্রাম বিভাগ

১। নোয়াখালী ০১৭৬৯-৩৩১৫১৯, ০১৭৬৯-৩৩১৫২০; ২। চাঁদপুর ০১৮১৫-৪৪০৫৪৩, ০১৫৬৮-৭৩৪৯৭৬; ৩। ফেনী ০১৭৬৯-৩৩৫৪৬১, ০১৭৬৯-৩৩৫৪৩৪; ৪। লক্ষীপুর ০১৭২১-৮২১০৯৬, ০১৭০৮৭৬২১১০; ৫। কুমিল্লা ০১৩৩৪-৬১৬১৫৯, ০১৩৩৪-৬১৬১৬০; ৬। ব্রাক্ষণবাড়ীয়া ০১৭৬৯-৩২২৪৯১, ০১৭৬৯-৩৩২৬০৯; ৭। কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ০১৭৬৯১০৭২৩১, ০১৭৬৯১০৭২৩২; ৮। চট্টগ্রাম (লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ব্যতিত) ০১৭৬৯২৪২০১২, ০১৭৬৯২৪২০১৪।

ঢাকা বিভাগ

১। মাদারীপুর ০১৭৬৯০৭২১০২, ০১৭৬৯০৭২১০৩; ২। কিশোরগঞ্জ ০১৭৬৯১৯২৩৮২, ০১৭৬৯২০২৩৬৬; ৩। টাঙ্গাইল ০১৭৬৯২১২৬৫১, ০১৭৬৯২১০৮৭০; ৪। গোপালগঞ্জ ০১৭৬৯-৫৫২৪৩৬, ০১৭৬৯-৫৫২৪৪৮; ৫। রাজবাড়ী ০১৭৬৯-৫৫২৫১৪, ০১৭৬৯-৫৫২৫২৮; ৬। গাজীপুর ০১৭৮৫৩৪৯৮৪২, ০১৭৬৯০৯২১০৬; ৭। মুন্সিগঞ্জ ০১৭৬৯০৮২৭৯৮, ০১৭৬৯০৮২৭৮৪; ৮। মানিকগঞ্জ ০১৭৬৯০৯২৫৪০, ০১৭৬৯০৯২৫৪২; ৯। নারায়ণগঞ্জ ০১৭৩২০৫১৮৫৮; ১০। নরসিংদী ০১৭৬৯০৮২৭৬৬, ০১৭৬৯০৮২৭৭৮; ১১। শরিয়তপুর ০১৭৬৯০৯৭৬৬০, ০১৭৬৯০৯৭৬৫৫; ১২। ফরিদপুর ০১৭৬৯০৯২১০২, ০১৭৪২৯৬৬১৬২।

ঢাকা মহানগর

১। ঢাকার লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, তেজগাঁও, এ্যালিফেন্ট রোড এবং কাঁটাবন ০১৭৬৯০৫১৮৩৮, ০১৭৬৯০৫১৮৩৯; ২। ঢাকার গুলশান, বারিধারা, বনানী, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, শাহজাহানপুর, উত্তরখান, দক্ষিণখান এবং বনশ্রী ০১৭৬৯০১৩১০২, ০১৭৬৯০৫৩১৫৪; ৩। ঢাকার মিরপুর-১ হতে মিরপুর-১৪, খিলক্ষেত, উত্তরা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ০১৭৬৯০২৪২১০, ০১৭৬৯০২৪২১১; ৪। ঢাকার মতিঝিল, সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, ইস্কাটন, রাজারবাগ, পল্টন, গুলিস্তান এবং পুরান ঢাকা ০১৭৬৯০৯২৪২৮, ০১৭৬৯০৯৫৪১৯।

ময়মনসিংহ বিভাগ

১। শেরপুর ০১৭৬৯২০২৫১৬, ০১৭৬৯২০২৫২৪; ২। নেত্রকোণা ০১৭৬৯২০২৪৭৮, ০১৭৬৯২০২৪৪৮; ৩। জামালপুর ০১৭৬৯১৯২৫৪৫, ০১৭৬৯১৯২৫৫০; ৪। ময়মনসিংহ ০১৭৬৯২০৮১৫১, ০১৭৬৯২০৮১৬৫।

খুলনা বিভাগ

১। বাগেরহাট ০১৭৬৯০৭২৫১৪, ০১৭৬৯০৭২৫৩৬; ২। কুষ্টিয়া ০১৭৬৯-৫৫২৩৬২, ০১৭৬৯-৫৫২৩৬৬; ৩। চুয়াডাঙ্গা ০১৭৬৯-৫৫২৩৮০, ০১৭৬৯-৫৫২৩৮২; ৪। মেহেরপুর ০১৭৬৯-৫৫২৩৯৮, ০২৪৭৯৯২১১৫৩; ৫। নড়াইল ০১৭৬৯-৫৫২৪৫৬, ০১৭৬৯-৫৫২৪৫৭; ৬। মাগুরা ০১৭৬৯-৫৫৪৫০৫, ০১৭৬৯-৫৫৪৫০৬; ৭। ঝিনাইদহ ০১৭৬৯-৫৫২১৫৮, ০১৭৬৯-৫৫২১৭২; ৮। যশোর ০১৭৬৯-৫৫২৬১০, ০১৭৬৯-০০৯২৪৫; ৯। খুলনা ০১৭৬৯-৫৫২৬১৬, ০১৭৬৯-৫৫২৬১৮; ১০। সাতক্ষীরা ০১৭৬৯-৫৫২৫৩৬, ০১৭৬৯-৫৫২৫৪৮।

রাজশাহী বিভাগ

১। রাজশাহী ০১৭৬৯১১২৩৮৬, ০১৭৬৯১১২৩৮৮; ২। চাঁপাইনবাবগঞ্জ ০১৭৬৯১১২০৭০, ০১৭৬৯১১২৩৭২; ৩। পাবনা ০১৭৬৯১২২৪৭৮, ০১৭৬৯১১২৪৮০; ৪। সিরাজগঞ্জ ০১৭৬৯১২২৪৬২, ০১৭৬৯১২২২৬৪; ৫। নাটোর ০১৭৬৯১১২৪৪৬, ০১৭৬৯১১২৪৪৮; ৬। নওগাঁ ০১৭৬৯১২২১১৫, ০১৭৬৯১২২১০৮; ৭। জয়পুরহাট ০১৭৬৯১১২৬৩৪; ৮। বগুড়া ০১৭৬৯১১২৫৯৪, ০১৭৬৯১১২১৭০।

রংপুর বিভাগ

১। রংপুর ০১৭৬৯৬৬২৫৫৪, ০১৭৬৯৬৬২৫১৬; ২। দিনাজপুর ০২৫৮৯৯২১৪০০, ০২৫৮৯৬৮২৪১৪; ৩। নীলফামারী ০১৭৬৯৬৮২৫০২, ০১৭৬৯৬৮২৫১২; ৪। লালমনিরহাট ০১৭৬৯৬৮২৩৬৬, ০১৭৬৯৬৮২৩৬২; ৫। কুড়িগ্রাম ০১৭৬৯৬৬২৫৩৪, ০১৭৬৯৬৬২৫৩৬; ৬। ঠাকুরগাঁও ০১৭৬৯৬৬৬০৬২, ০১৭৬৯৬৭২৬১৬; ৭। পঞ্চগড় ০১৯৭৩০০০৬৬২, ০১৭৬৯৬৬২৬৬১; ৮। গাইবান্ধা ০১৬১০৬৫২৫২৫, ০১৭৫৪৫৮৫৪৮৬।

সিলেট বিভাগ

১। সিলেট ০১৭৬৯১৭৭২৬৮, ০১৯৮৭৮৩৩৩০১; ২। হবিগঞ্জ ০১৭৬৯১৭২৫৯৬, ০১৭৬৯১৭২৬১৬; ৩। সুনামগঞ্জ ০১৭৬৯১৭২৪২০, ০১৭৬৯১৭২৪৩০; ৪। মৌলভীবাজার ০১৭৬৯১৭৫৬৮০, ০১৭৬৯১৭২৪০০।

নিয়োগ বিজ্ঞপ্তি - জুলাই ২০২৪রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজইবিয়ানরা চাইলে আবেদন করতে পারেন।
28/06/2024

নিয়োগ বিজ্ঞপ্তি - জুলাই ২০২৪
রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
ইবিয়ানরা চাইলে আবেদন করতে পারেন।

04/12/2023
19/02/2023

আমরা ইবি পরিবার ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু ও কঠোর বিচার চাই।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বহুল জনপ্রিয় অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন  Tarunno - তারুণ্য সম্পর্কে জানুন।
26/12/2021

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বহুল জনপ্রিয় অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন Tarunno - তারুণ্য সম্পর্কে জানুন।

"অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য" স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার বহুল জনপ্রিয় অরাজ.....

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংগঠন "তারুণ্য" জয় করলো হিরো অ্যাওয়ার্ড - ২০২১, আবারো গর্বিত করলো ইবিকে।গতকাল ১৩ ডিসেম্বর ২০২১ তা...
14/12/2021

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংগঠন "তারুণ্য" জয় করলো হিরো অ্যাওয়ার্ড - ২০২১, আবারো গর্বিত করলো ইবিকে।

গতকাল ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে গুলশান পিংক সিটি মার্কেটের রিও লাউঞ্জে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশকে ভালোবেসে নিজ সমাজের উন্নয়নে কাজ করে যাওয়া ২০ টি সংগঠনকে পুরস্কৃত করে আরভি ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু ( এম.পি.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। সংগঠনের বর্তমান সভাপতি শেখ রাইয়ান উদ্দীন পুরস্কারটি গ্রহন করেন। এসময় সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সেক্রেটারি কামরুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন।

তরুণদের নেতৃত্বে দেশ গঠনে এগিয়ে যাওয়া ২০ টি সংগঠন ও প্রতিষ্ঠানকে প্রদান করা হয় হিরো অ্যাওয়ার্ড। যে সকল সংগঠন নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, যুব উন্নয়ন, অতিদরিদ্র মানুষের ক্ষমতায়ন, মাদক বিরোধী সচেতনতা অভিযান, কোভিড-১৯ মোকাবেলায় কার্যক্রম, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য বা গ্রিন এনার্জি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সচেতনতা, সংস্কৃতি উদ্যোগ এবং দুর্যোগ মোকাবিলার মতো কাজের মাধ্যমে যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন, তাদের প্রদান করা হয় এই সম্মাননা। প্রায় ২০০০ টি ছোট বড় সংগঠনের ২০২১ সালের কার্যক্রমকে পর্যালোচনা করে ২০ টি সংগঠনকে পুরস্কৃত করা হয়। এই আয়োজনে প্রথম স্থান অর্জন করে BD CLEAN. অনুষ্ঠানে save the children, VBD সহ আরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠনকে পুরস্কৃত করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন "তারুণ্য" চতুর্থ স্থান অর্জন করে এ সম্মাননায় ভূষিত হয়।

উল্লেখ্য, 'অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে ২৯ জুলাই ২০০৯ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকেই ’তারুণ্য’ তার কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে ভূয়সী প্রশংসা অর্জন করে।

তারুণ্য পরিবার তার শুভাকাঙ্ক্ষী, সকল সদস্য এবং উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। যা কিছু ভালো তার সাথেই হোক ’তারুণ্য’ এর আত্মিক সম্পর্ক। জয় হোক তারুণ্যের, জয় হোক মানবতার।

বিসিএস পরীক্ষার ছাড়পত্র না দেওয়ায় আত্মহত্যা করেন এসআই হাসান!বিসিএস পরীক্ষার জন্য ওসি ছাড়পত্র না দেওয়ায় পাবনার আতাইকুলা থ...
23/03/2021

বিসিএস পরীক্ষার ছাড়পত্র না দেওয়ায় আত্মহত্যা করেন এসআই হাসান!

বিসিএস পরীক্ষার জন্য ওসি ছাড়পত্র না দেওয়ায় পাবনার আতাইকুলা থানার এসআই হাসান আলীকে লাশ হতে হয়েছে বলে দাবি করেছে পরিবার।

চাকরিতে যোগদানের দেড় মাস পর গত রোববার থানা ভবনের ছাদে উঠে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন হাসান।

সোমবার ভোরে তার লাশ যশোরের কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের বাড়িতে পৌঁছলে এলাকায় এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়।
পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। সোমবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হাসানের লাশ দাফন করা হয়।

পুলিশের দাবি হাসান আলী আত্মহত্যা করেছেন। তার বাবার দাবি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জ (ওসি) তাকে ছাড়পত্র দেননি। এ কারণে তাকে লাশ হতে হলো। এজন্য থানার ওসিই দায়ী।

তিনি জানান, যদিও জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হাসানের ছুটি মঞ্জুর করেছিলেন। তবে এ অভিযোগ অস্বীকার করে আতাইকুলা থানার ওসি কামরুল ইসলাম বলেন, হাসান বিসিএস পরীক্ষা দেবেন একথা তিনি জানেন না। ছুটি মঞ্জুর হলেও তিনি ছুটিতে যাননি।

বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল জব্বার অনেক কষ্টে ছেলে হাসানকে কুষ্টিয়া ইসলামী বিশ্বদ্যিালয়ে পড়িয়েছেন। দুই বছর আগে হাসান এসআই পদে নিয়োগ পান। তার বাবা জব্বার এখনো রিকশাভ্যান চালান।

জব্বার বলেন, ‘ছেলেকে বলেছিলেন সে যেন কোনো অবৈধ টাকা না নেয়। জীবনে কোনো নিরীহ মানুষকে যেন হয়রানি না করে। তার ছেলে সে কথা রেখেছিল।’

প্রতিবেশীরা জানান, জব্বারের টালির ছাউনি ও মাটির দেওয়ালের ঘর বলে দেয় হাসান অবৈধ টাকা নেননি। এখনো রিকশা ভ্যান চালাতে হয় তার বাবাকে।

প্রতিবেশী আব্দুল গফুর বলেন, হাসান বিসিএস ক্যাডার হয়ে দেখাতে চেয়েছিলেন রিকশা ভ্যান চালকের ছেলেও বিসিএস ক্যাডার হতে পারে।

এলাকার রূপালী দাস বলেন, তাদের সামনেই হাসান বড় হয়েছেন। কখনো কারও সঙ্গে সামান্য ঝগড়া হয়নি। বাবা-মার আশা ছিল চাকরি করে সংসারের সচ্ছলতা ফেরাবে হাসান। কিন্তু তা আর হলো না।

উল্লেখ্য, এসআই হাসান আলী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১ম ব্যাচের মেধাবী ছাত্র ছিল।


News link: Check comment ( দৈনিক যুগান্তর)

আন্তঃবিভাগ বাস্কেটবলে চ্যাম্পিয়ন ফিন্যান্স বিভাগইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল পর্...
25/07/2019

আন্তঃবিভাগ বাস্কেটবলে চ্যাম্পিয়ন ফিন্যান্স বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।

মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিমনিসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ৫৮-১৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। এর আগে আন্তঃবিভাগ টেবিল টেনিস ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়।

খেলায় টেনিসে পুরুষ ক্যাটাগরিতে আইন বিভাগকে হারায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। মেয়ে ক্যাটাগরিতেও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগকে হারিয়ে চ্যাপিম্পয়ন হয় সিএসই বিভাগ।

এছাড়া ব্যাডমিন্টনে পুরুষ ক্যাটাগরিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ ও আইসিই বিভাগ সংযুক্তভাবে চ্যাম্পিয়ন হয় এবং মেয়ে ক্যাটাগরিতে মার্কেটিং বিভাগকে হারিয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহাসহ সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা মাবিলা রহমানের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

Address

Islamic University
Kushtia
7003

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 17:30
Friday 08:00 - 14:00
Saturday 08:00 - 16:00
Sunday 08:00 - 14:00

Telephone

+88 071 62399

Alerts

Be the first to know and let us send you an email when Islamic University, Bangladesh ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Islamic University, Bangladesh ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ:

Share