Dept.of Electrical and Electronic Engineering Rabindra Maitree University

Dept.of Electrical and Electronic Engineering Rabindra Maitree University Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dept.of Electrical and Electronic Engineering Rabindra Maitree University, College & University, Kushtia.

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়বাংলাদেশের কুষ্টিয়ায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় বাংল...
10/05/2022

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের কুষ্টিয়ায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি কুষ্টিয়ার রাম চন্দ্র রায় চৌধুরী সড়কে অবস্থিত। ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়টি ইউজিসির অনুমোদন লাভ করে। বর্তমানে চারটি অনুষদের অধীনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্থাপিত
২০১৫; ৭ বছর আগে।

প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান -
প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম।

অধিভুক্তি-
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

চেয়ারম্যান-
মাননীয় হাসানুল হক ইনু।

আচার্য-
মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

উপাচার্য-
প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী।

ঠিকানা-
রামচন্দ্র রায় চৌধুরী সড়ক, কোর্টপাড়া, কুষ্টিয়া, ৭০০০, বাংলাদেশ।

ওয়েবসাইট-
www.rmu.ac.bd

২০১১ সালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড.মোহাম্মদ জহুরুল ইসলাম স্যারের নেতৃত্বাধীন ট্রাস্টি বোর্ডে শিক্ষা মন্ত্রণালয়ে লিজেন্ড ট্রাস্ট ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরির অনুমতি চেয়ে আবেদন করে। সে সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে ক্যাম্পাস পরিদর্শন করা হলেও অনুমোদন পেতে দেরি হতে থাকে। পরবর্তীতে ২০১৫ সালে কুষ্টিয়ার সংসদ সদস্য হাসানুল হক ইনু স্যার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উত্থাপন করলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় করার পরামর্শ দেন।

পূর্বে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস হওয়ার কথা ছিল।কিন্তুু ২০১৫ সালের ৮ মে শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্রজয়ন্তীর এক অনুষ্ঠানে ইনু স্যার জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের নামে একটি পৃথক বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনে সম্মতি দিয়েছেন।

১১ মে হাসানুল হক ইনু মন্ত্রী মহোদয় সভার বৈঠকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের জন্য চারটি নাম প্রস্তাব করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় নামটি পছন্দ করে, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড এ নামটি গ্রহণ করে এবং হাসানুল হক ইনু সাবেক তথ্যমন্ত্রী মহোদয়কে বোর্ডের চেয়ারম্যান করা হয়। ২০১৫ সালের ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টি সরকারি অনুমোদন লাভ করে।

অনুষদ এবং বিভাগসমূহ-

কৃষি অনুষদ-
কৃষি বিভাগ।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ-
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ।
তড়িৎ প্রকৌশল বিভাগ।
তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগ।
অণুজীব বিজ্ঞান বিভাগ।

ব্যবসায় শিক্ষা অনুষদ-
ব্যবসায় প্রশাসন বিভাগ।

মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ-
বাংলা বিভাগ।
চারুকলা বিভাগ
সংগীত বিভাগ।
ইংরেজি বিভাগ।
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান।

বিশ্ববিদ্যালয়টি একটি ট্রাস্টি বোর্ডের অধীনে পরিচালিত হয়, যার চেয়ারম্যান সাবেক তথ্যমন্ত্রী মাননীয় হাসানুল হক ইনু স্যার এবং ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম স্যার। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী স্যার।আর কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে প্রফেসর ড.মোহাম্মদ মামুন স্যার এবং ড.ইসমাত আরা খাতুন ম্যাডাম।
আবাসিক হল-
বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রীদের থাকার জন্য প্যারীসুন্দরী হল নামে একটি হল রয়েছে। নীল বিদ্রোহের অন্যতম নেত্রী প্যারীসুন্দরী দেবীর নামানুসারে হলটির নামকরণ করা হয়েছে। ২০১৯ সালের ৪ জুলাই হলটি উদ্বোধন করা হয়।

https://www.facebook.com/701487396726306/posts/1870442043164163/
20/02/2022

https://www.facebook.com/701487396726306/posts/1870442043164163/

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!
কী যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে।
- অতুলপ্রসাদ সেন
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

21/01/2022
AdvanceHappy New Year -2022
31/12/2021

Advance
Happy New Year -2022

50th,Victory Day✌️✌️✌️
15/12/2021

50th,
Victory Day✌️✌️✌️

Happy Birthday Our Honorable Sir.  🎂🎁🎉Prof. DoctorJohurul Islam Vice-Chairman Sir ( Board of Trustees)Rabindra Maitree U...
30/11/2021

Happy Birthday Our Honorable Sir. 🎂🎁🎉

Prof. DoctorJohurul Islam
Vice-Chairman Sir ( Board of Trustees)
Rabindra Maitree University, Kushtia.

On behalf of the Rabindra Maitree University, Dept. of Electrical and Electronic Engineering , wish you a very happy birthday and send you our best wishes for much happiness in your life.

Address

Kushtia

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801319446230

Alerts

Be the first to know and let us send you an email when Dept.of Electrical and Electronic Engineering Rabindra Maitree University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Dept.of Electrical and Electronic Engineering Rabindra Maitree University:

Share