07/10/2025
আসসালামু আলাইকুম,
সম্ভবত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬ বছরের ইতিহাসে এক অনন্য মাইল ফলক অর্জন করতে যাচ্ছি।
আমি দীর্ঘপথ সাইক্লিস্ট এবং পরিবেশবান্ধব ভ্রমণপ্রেমী হিসেবে বাংলাদেশের সর্ব উত্তরের তেতুলিয়া থেকে সর্ব দক্ষিণের টেকনাফ পর্যন্ত প্রায় ১,০০০ কিলোমিটার সাইক্লিং ভ্রমণের একটি ব্যতিক্রমী অভিযাত্রার উদ্যোগ নিয়েছি।
অভিযাত্রার উদ্দেশ্য::
বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সাইক্লিং ভ্রমণের রেকর্ড তৈরি।
তরুণ প্রজন্মকে স্বাস্থ্য, খেলাধুলা ও ফিটনেস চর্চায় অনুপ্রাণিত করা।
পরিবেশবান্ধব জীবনযাপন ও কম কার্বন নিঃসরণ পরিবহন প্রচার করা।
দেশের সৌন্দর্য, সংস্কৃতি ও ভ্রমণ সম্ভাবনা প্রচার করা।
স্পন্সরের ব্র্যান্ডকে স্বাস্থ্যসম্মত ও সামাজিক সচেতন কার্যক্রমের সঙ্গে যুক্ত করা।
যাত্রার পরিকল্পনা::
তারিখ: ২০ অক্টোবর,২০২৫
শুরুর স্থান: তেতুলিয়া, পঞ্চগড়
গন্তব্য: টেকনাফ, কক্সবাজার
আনুমানিক দূরত্বঃ প্রায় ১,০০০ কিলোমিটার
সময়কাল: ১০-১২ দিন
যাত্রাপথ: তেতুলিয়া রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ
স্পন্সরশিপ সুবিধাসমূহ::
> সাইকেলের গায়ে স্পন্সরে লোগো প্রদর্শন।
> জার্সি ও হেলমেটে স্পন্সরের লোগো সংযোজন।
> সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ভিডিও ও লাইভে স্পন্সরের নাম প্রচার।
> অভিযাত্রা শেষে প্রস্তুতকৃত ডকুমেন্টারি ও রিপোর্টে সহযোগী হিসেবে স্বীকৃতি।
> জাতীয় ও স্থানীয় মিডিয়ায় প্রেস কভারেজে স্পন্সরের নাম অন্তর্ভুক্ত।
> চূড়ান্ত ভিডিও প্রডাকশনে স্পন্সরের লোগো সংযুক্তকরণ।
প্রত্যাশিত সহায়তা:
সাইকেল, সাইক্লিং গিয়ার ও সেফটি ইকুইপমেন্ট (জার্সি, হেলমেট, যন্ত্রাংশ ইত্যাদি)।
যাত্রার খরচ, নিরাপত্তা, খাবার ও আবাসন সংক্রান্ত সহায়তা।
অতএব, বিনীত অনুরোধ করছি যে, আমার এই বিশেষ সাইক্লিং অভিযাত্রায় আপনার ইতিবাচক সাড়া প্রত্যাশী।
বিনীত,
মোঃ মানিক রহমান
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
মোবাইল: ০১৩০৫১৮০৬৩ (WhatsApp), ০১৫৬৮৮০৩৬৪৫
ই-মেইল: [email protected]