Islamic University Alumni Association - IUAA

Directions Website

Islamic University Alumni Association - IUAA Islamic University Alumni Association (IUAA)

"বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিবৃতি"
05/10/2026

"বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিবৃতি"

🎉  অভিনন্দন ও শুভেচ্ছা  🎉ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১৮ তম Bangladesh Judicial Service (BJS...
23/09/2026

🎉 অভিনন্দন ও শুভেচ্ছা 🎉

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১৮ তম Bangladesh Judicial Service (BJS)- এর চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত সকল ইবিয়ান ভাই ও বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনাদের এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। আপনাদের মেধা, যোগ্যতা ও নিষ্ঠার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এই প্রত্যাশা করি।

আপনাদের আগামীর পথচলা আরও সুন্দর, সফল ও সমৃদ্ধ হোক।

মুহাম্মাদ নাজমুল হক সাঈদী
সভাপতি
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন

মুহাম্মাদ আবদুল হাই
সাধারণ সম্পাদক
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে নিহত সাবেক ইবিয়ান কে এম ফিরোজ শাহরিয়ারের ছেলে অপ্রতিমের মৃত্যুতে IUAA এর গভীর সমবেদনা ও ...
20/09/2026

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে নিহত সাবেক ইবিয়ান কে এম ফিরোজ শাহরিয়ারের ছেলে অপ্রতিমের মৃত্যুতে IUAA এর গভীর সমবেদনা ও হত্যার সুষ্ঠু বিচারের দাবি:

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে ৭ম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের নির্মম হত্যাকাণ্ডে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (IUAA)-এর পক্ষ থেকে আমরা গভীর শোক, দুঃখ ও তীব্র উদ্বেগ প্রকাশ করছি।

একটি নিষ্পাপ সম্ভাবনাময় কিশোরের অকালে ঝরে যাওয়া শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়; এটি গোটা সমাজের জন্য এক গভীর বেদনাদায়ক ও সতর্কবার্তামূলক ঘটনা। অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবার যে অপূরণীয় বেদনা ও শূন্যতার মধ্য দিয়ে যাচ্ছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

নিহত অপ্রতিমের পিতা কে এম ফিরোজ শাহরিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯৯৮–৯৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থীর সন্তান হিসেবে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের এই মর্মান্তিক মৃত্যু আমাদের অ্যালামনাই পরিবারের প্রতিটি সদস্যকে গভীরভাবে ব্যথিত করেছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

আমরা অপ্রতিম হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায় এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ভূমিকা প্রত্যাশা করছি।

একই সঙ্গে কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজে আইন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং এই দুঃসময়ে তাদের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করছে।

মহান আল্লাহ তাআলা অপ্রতিমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন, আমিন।

মুহাম্মদ নাজমুল হক সাঈদী
সভাপতি
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন

মুহাম্মদ আবদুল হাই
সাধারণ সম্পাদক
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন

ত্রয়োদশ জাতীয় সংসদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চারজন দায়িত্বশীল প্রতিনিধিত্ব কর...
08/09/2026

ত্রয়োদশ জাতীয় সংসদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চারজন দায়িত্বশীল প্রতিনিধিত্ব করছেন।

এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সাবেক শিক্ষার্থী এবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন।

আমরা প্রত্যাশা করি, তারা ইসলামী বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে এবং দেশমাতৃকার উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা হলেন যথাক্রমে:

নাম: মাছুম মোস্তফা
জাতীয় সংসদ সদস্য, নেত্রকোনা- ০৫
শিক্ষাবর্ষ: ১৯৯৬-৯৭
বিভাগ: দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ
সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

নাম: অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল
জাতীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা- ০১
শিক্ষাবর্ষ: ২০০২-০৩
বিভাগ: আইন
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

নাম: মুফতি আমির হামজা
জাতীয় সংসদ সদস্য, কুষ্টিয়া- ০৩
শিক্ষাবর্ষ: ২০০৯-১০
বিভাগ: আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ
সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

নাম: মো. রুহুল আমিন
জাতীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা- ০২
শিক্ষাবর্ষ: ২০১৫-১৬ (প্রফেশনাল মাস্টার্স)
বিভাগ: আইন

উল্লেখ্য, গত ১০ মার্চ ২০২৬, ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের গর্ব—আমাদের অ্যালামনাই।
দেশ ও জাতির কল্যাণে তাদের পথচলা আরও সমৃদ্ধ ও সফল হোক।

06/09/2026

স্মৃতি; সাধারণ সভা - ২০২৪
মায়ের গান
অতিথি শিল্পী সাঈদা আফরোজ আদিবা

06/09/2026

স্মৃতি; সাধারণ সভা – ২০২৪
"নাতে রাসূল (সা.) পরিবেশনা"

সম্মানিত অ্যালামনাই জনাব আসাদুজ্জামান আসাদ
অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) বাংলাদেশ পুলিশ
শিক্ষাবর্ষ: ১৯৯৫–৯৬
আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়।

স্মৃতি; সাধারণ সভা–২০২৪ ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।নবীন-প্রবীণ মিলবো আবার, স্মৃতির সেই আঙিনায়,এক কণ্ঠে...
05/09/2026

স্মৃতি; সাধারণ সভা–২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

নবীন-প্রবীণ মিলবো আবার, স্মৃতির সেই আঙিনায়,
এক কণ্ঠে গান গাইবো সবাই, ভালোবাসার টানে।
হাসি-আনন্দে মাতবে প্রাঙ্গণ, জাগবে পুরোনো স্মৃতি,
অপেক্ষা শুধু সেই মাহেন্দ্রক্ষণের—
ইনশাআল্লাহ, আবারও হবে মিলন, আবারও হবে প্রীতি। ❤️

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবদুল হাইয়ের সঙ্গে একান্ত আলাপচারিতায় আল-হাদিস অ...
04/09/2026

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবদুল হাইয়ের সঙ্গে একান্ত আলাপচারিতায় আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামী বিশ্ববিদ্যালয় গ্রীন ফোরামের সম্মানিত সভাপতি অধ্যাপক ড. Mostafhizour Rahman স্যার।

এবং তার ডানে রয়েছেন তারই ছাত্র, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ইউসুফ আলী।

অনেক দিন পর আবারও প্রিয় ক্যাম্পাসের চেনা পথে। যে পথজুড়ে ছড়িয়ে আছে তারুণ্যের অগণিত স্মৃতি।যে ক্যাম্পাসে শুরু হয়েছিল স্বপ্...
04/09/2026

অনেক দিন পর আবারও প্রিয় ক্যাম্পাসের চেনা পথে। যে পথজুড়ে ছড়িয়ে আছে তারুণ্যের অগণিত স্মৃতি।

যে ক্যাম্পাসে শুরু হয়েছিল স্বপ্ন দেখার দিনগুলো, আজ আবারও সেই স্মৃতিবিজড়িত পথে আমাদের ফিরে আসা।

সময় বদলেছে, বদলেছি আমরা—শুধু বদলায়নি ক্যাম্পাসের প্রতি ভালোবাসা।

কত স্মৃতি, কত গল্প—সবকিছু যেন আজও জীবন্ত।

স্মৃতিবিজড়িত সেই প্রিয় আঙিনায় ফিরে পাওয়া এক টুকরো অতীত।

ক্যাম্পাস—তুমি আজও আমাদের ভালোবাসার এক অবিচ্ছেদ্য অধ্যায়।

03/09/2026

সাংবাদিকদের প্রশ্ন— (পার্ট- ০২)
অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে একীভূত বা ঐক্যবদ্ধ করতে প্রতিবন্ধকতা কী?

জবাব দিচ্ছেন,
মুহাম্মাদ আবদুল হাই
সাধারণ সম্পাদক
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

Address

Islamic University
Kushtia
7003

Alerts

Be the first to know and let us send you an email when Islamic University Alumni Association - IUAA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share