সবার জন্য শিক্ষা

  • Home
  • সবার জন্য শিক্ষা
Call Directions Contact the university

সবার জন্য শিক্ষা শিক্ষার ক্ষেত্রে ধনী গরিব সবার জন্য সমান অধিকার।
আমার কাছে সবার মতামত অত্যন্ত মূল্যবান।

31/10/2026
চারটা পাঁচ দিয়ে ৫৫৫৫কিভাবে আপনি ২৫ বানাবেন বলুন তো বুদ্ধিমান বন্ধুরা..?🤔🤔
31/10/2026

চারটা পাঁচ দিয়ে
৫৫৫৫
কিভাবে আপনি ২৫ বানাবেন বলুন তো বুদ্ধিমান বন্ধুরা..?🤔🤔

😗😗ভালো  মেয়েরা কেনো বখাটে অথবা দুর্বল ছেলেদের প্রেমে পড়ে???😶😶আমরা ঝুঁকি নিতে কেউ রাজিনয় কিন্তু  সবাই বিজয়ী হতে অবশ্যই রা...
31/10/2026

😗😗ভালো মেয়েরা কেনো বখাটে অথবা দুর্বল ছেলেদের প্রেমে পড়ে???😶😶

আমরা ঝুঁকি নিতে কেউ রাজিনয় কিন্তু সবাই বিজয়ী হতে অবশ্যই রাজি।
আসল কথা হল এই যুগের মেয়েরা মোটেও জীবন
নিয়ে হতাশায় থাকতে চায় না।

এই যে ধরুন মাধ্যমিক বিদ্যালয়ের একটি মেধাবী ভালো মেয়ে পিছনের বেঞ্চের পড়ালেখা দুর্বল একটি ছেলের প্রেমে পড়ল।

তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা বলত এর কারন টা কি?
সে আমাকে বলল -
দেখেন আমি যদি পড়ালেখায় ভালো ছেলেটার সাথে প্রেম করতাম তার ফলাফল হত শুন্যে।

ছেলেটা এসএসসি পাস = ২ বছর পর
এইচএসসি পাস = ২ বছর পর
অনার্স পাস৷৷ = ৫ বছর পর
মাষ্টার্স পাস = ১ বছর পর
চাকরি খোজা আরও = ২ বছর ধরে
মোট হিসেব একযুগ /১২ বছর

যদি চাকরির ব্যবস্থা হয় তারপর চা খাওয়ার জন্য
সন্মানি ৬ থেকে ১০ লাখ।
তার পর একটা ভালো ফল আশা করা যায়।
না হলে জিরো।

আর দুর্বল বখাটে ছেলেটি পাস করতে পারবে না
এসএসসি, ভর্তি হতে হবে না এইচএসসি।
বাবা-মা দেখলেন উপায় নাই ছেলে ফেল করে হাটে মেয়েদের পিছে -
৪ থেকে ৫ লাখ টাকা দিয়ে পাঠিয়ে দিলেন বিদেশে
তিন বছরে বাবার টাকা বাবাকে দিয়ে
পরের ২ বছর পর ৫ তলা ভবন করার জন্য বাবাকে বললেন
বাবা খুশি হয়ে ভবন করলেন।
ছেলেটা বাড়িতে আসল বাবা ছেলের জন্য মেয়ে খোজেন।
ছেলে বলল বাবা খোজাখুজি লাগবেনা, আমার পছন্দ করা আছে।
বাবা বলল বড় বাছা বাছলাম, আমার কোন কোনো কষ্ট করা লাগবেনা, মেয়ে খোঁজা যে কত কষ্টকর।

বাবা খোঁজ নিয়ে দেখলেন মেয়ে তো মন্দনা
সহজে কাজটা হয়ে গেল।

আপনারাই বলেন ভালো ছেলেটার জন্য একযুগ অপেক্ষা করলাম ধরলাম ছাকরিটা ও পেল
দুখের বিষয় হবে কি?
ছেলেটার কাছে আমাকে আর ভালো লাগলনা।
তাহলে আমি কি পাবো??

তাই বলি প্রেম করতে হয়
বখাটে অথবা পড়ালেখায় দুর্বল ছেলেদের সাথেই করব
ইনশাআল্লাহ।

শিক্ষনীয় গল্পসমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে...
29/10/2026

শিক্ষনীয় গল্প
সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল।

সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো।

জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রানখুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে।

প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়।কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো।

এরই মধ্যে সে সমুদ্রতীরে তার জন্যে একটা ছোট ঘর তৈরী করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার সে বেঁচে থাকলো।

এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে।

লোকটি চিৎকার করে উঠলো,

‘হায় আল্লাহ,তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে!’

পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো।জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিলো। সে অবাক হয়ে বললো,

‘তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পরে আছি!’

জাহাজের ক্যাপ্টেন জানালো,‘তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে।'

দ্রব্যমূল্যস্ফীতির কারণে বেতন বাড়লেও বিপদ যে ১০০% বোনাসঃরহিম সাহেবের বেতন বেড়েছে। কাল থেকে নতুন পে–স্কেল কার্যকর হবে। এ ...
27/10/2026

দ্রব্যমূল্যস্ফীতির কারণে বেতন বাড়লেও বিপদ যে ১০০% বোনাসঃ
রহিম সাহেবের বেতন বেড়েছে। কাল থেকে নতুন পে–স্কেল কার্যকর হবে। এ নিয়ে তিনি বিশেষ খুশি। অফিস থেকে ফেরার পথে এক কেজি মিষ্টি কিনলেন। বাসায় ঢুকতেই ছোট ছেলে লাফিয়ে উঠল কোলে, ‘ইয়াহু! বাবা!’
: আরে, হয়েছে কী!
: বাবা, এবার কিন্তু আমাকে গিটারটা কিনে দিতেই হবে। বেতন বেড়েছে। এবার আর ‘না’ করতে পারবে না কিন্তু!
আজ রহিম সাহেবের মন ভালো। ভেবে দেখলেন, ছেলেটা শখ করেছে, একটা গিটার কিনে দেওয়াই যায়। কিন্তু ঝামেলা বেধে গেল সেই খবরটা তাঁর মেয়ের কানে যাওয়ায়। মেয়েও এবার বায়না ধরল। ভাইকে যদি গিটার কিনে দেওয়া হয়, তাহলে সে–ও একটা ট্যাবের দাবিদার। এই অধিকার থেকে তাকে কেউ বঞ্চিত করতে পারবে না। অতএব রহিম সাহেব কন্যাকে ট্যাব কিনে দেওয়ার কথাও দিয়ে দিলেন।
পরদিন সকালে রহিম সাহেবের ঘুম ভাঙল বড় ছেলের ডাকে। বেতন বেড়েছে, সে–ও কিছু চায়। তবে তার চাওয়া অন্যদের মতো নয়। সে চায় একটু সিঙ্গাপুর ঘুরে আসতে। ঘুমের ঘোরে সে ব্যাপারেও তিনি কথা দিয়ে ফেললেন। অফিসের জন্য বের হবেন, বুয়া এসে হাজির, ‘খালুজান, যদি কিছু টাকা দিতেন এই মাসে উপকার হইত। শুনছি, আফনের বেতন বাড়ছে।’ রহিম সাহেব কিছু না বলে বেরিয়ে গেলেন। দারোয়ান লম্বা একটা সালাম দিয়ে বলল, ‘স্যার, দ্যাশে যামু, যদি কিছু ট্যাকা দিতেন।’
‘পরে দেখা যাবে’ বলে বাসা থেকে বেরিয়ে রহিম সাহেব দুটো ফেরিওয়ালাকে দেখলেন। সবজি আর মাছ বিক্রি করছে। সবুজ সবজি স্বাস্থ্যের জন্য উপকারী। তা ছাড়া মাছগুলোও দেখতে বেশ তাজা লাগছে। তাই মাছওয়ালাকে হাতের ইশারায় কাছে ডাকলেন।
: রুই মাছ কত?
: কেজি ২৮০ টাকা।
: গতকালই তো ২৫০ ছিল!
: হ, আছিল। আইজকা তো আপনাগো বেতন বাড়ছে। আইজকা থেইকা বাড়তি।
রহিম সাহেব মাছ না কিনে সবজি দাম করতে শুরু করলেন। সেখানেও বেতন বাড়া উপলক্ষে দাম বাড়তি। রেগেমেগে রিকশা ডাকলেন তিনি, ‘কারওয়ান বাজার যাবে?’
: যামু।
: কত?
: ৫০ টাকা।
: ৩০ টাকার ভাড়া ৫০ টাকা চাও কেন?
: শুনছি, আইজকা থেইকা আপনাগো বেতন বাড়ছে। আমগোরে না দিলে খামু ক্যামনে?
রহিম সাহেব রিকশায় উঠলেন না। গতকাল ৪৫০ টাকা দিয়ে যে মিষ্টি কিনেছিলেন সেটা আপাতত তঁার কাছে অপচয় মনে হচ্ছে। সমস্ত রাগ উঠছে সরকারের ওপর। বেতন বাড়াও ভালো কথা, সেটা আবার ঢোল পিটিয়ে জানানোর কী দরকার! রাগ কমাতে চায়ের অর্ডার দিলেন রহিম সাহেব। খুব মন দিয়ে চা পান করলেন। এই একটা জায়গা আছে, যেখানে দাম খুব সহজে বাড়ে না

কীভাবে 'Unbothered' থাকা যায়?(যারা খুব সহজেই অন্যের কথায় কষ্ট পান বা মন খারাপ হয়ে যায়, তাদের জন্য একটি লাইফ-চেঞ্জিং গাইড...
26/10/2026

কীভাবে 'Unbothered' থাকা যায়?
(যারা খুব সহজেই অন্যের কথায় কষ্ট পান বা মন খারাপ হয়ে যায়, তাদের জন্য একটি লাইফ-চেঞ্জিং গাইড)

১. যতটুকু দরকার, ততটুকুই বলুন।
অপ্রয়োজনীয় কথা বললে সেটা অনেক সময় বিপদ ডেকে আনে। কম কথা বলাই বুদ্ধিমানের কাজ।

২. আপনার আবেগ যেন কখনোই আপনার বুদ্ধিকে নিয়ন্ত্রণ না করে।
আবেগ থাকা ভালো, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় মাথা ঠাণ্ডা রাখা আরও ভালো।

৩. অন্যের কাছ থেকে বেশি আশা করবেন না।
বেশি আশা করলে সেই আশা পূরণ না হলে কষ্ট বেশি হয়। তাই বাস্তববাদী হোন।

৪. কথা কম বলুন, কাজ বেশি করুন।
আপনার কাজই বলে দেবে আপনি কে—বাকিটা অতিরিক্ত।

৫. সবাইকে খুশি করতে গেলে নিজেকে হারিয়ে ফেলবেন।
১০ জন ১০ রকম কথা বলবেই। তাই নিজের পথ নিজে ঠিক করুন।

৬. যারা আপনাকে অপছন্দ করে, অনেক সময় তারাই গোপনে আপনাকে অনুসরণ করে।
তাদের নেতিবাচক কথা আপনাকে থামিয়ে দেবে না, বরং আরও শক্তিশালী করে তুলবে।

৭. "পারফেক্ট" হতেই হবে এই চাপ নিজের উপর দেবেন না।
আপনার ভুল-ত্রুটিগুলোর মাঝেও একটা আলাদা সৌন্দর্য আছে। নিজের মতো করে সুন্দর হওয়াই যথেষ্ট।

৮. নিজের সত্যিটা জানুন এবং সেটাকে শক্তভাবে ধরে রাখুন।
কে কী বলল, তাতে নয়—আপনি কে, সেটাই গুরুত্বপূর্ণ।

৯. "না" বলা শিখুন।
সব কিছুর সঙ্গে রাজি হওয়া মানেই ভালো মানুষ হওয়া নয়। নিজের সীমা জানা ও সেটার প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুব দরকার।

এই নিয়মগুলো আজ থেকেই একটু একটু করে নিজের জীবনে প্রয়োগ করুন।
দেখবেন, আপনি অনেক শান্ত, আত্মবিশ্বাসী আর ‘Unbothered’ হয়ে উঠেছেন!

Address


Telephone

+8801855221319

Website

Alerts

Be the first to know and let us send you an email when সবার জন্য শিক্ষা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to সবার জন্য শিক্ষা:

Shortcuts

  • Want your university to be the top-listed university?

Share