Dighali High School

Dighali High School অন্যের ভুল থেকে শিখুন,
কারণ জীবন এত বড় নয় যে
আপনি নিজে সব ভুল করে শিক্ষা নিবেন।

হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা, ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ:দেশের ৬৪টি জেলার মধ্যে ৩৫ জেলাতেই নিপাহ ভাইরাসে...
07/01/2026

হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা, ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ:

দেশের ৬৪টি জেলার মধ্যে ৩৫ জেলাতেই নিপাহ ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত জেলাগুলোর মধ্যে ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ ও মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আজ বুধবার (৭ জানুয়ারি) আইইডিসিআরের মিলনায়তনে অনুষ্ঠিত ‘নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ে মতবিনিময়’ শীর্ষক এক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন।

সভায় জানানো হয়, ২০২৪ সালে দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত বছর (২০২৫) নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজন মারা যান।

আইইডিসিআরের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত নিপাহ ভাইরাসের মৌসুম হিসেবে ধরা হয়। তবে ২০২৫ সালের আগস্ট মাসেও নিপাহ রোগী শনাক্ত হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, খেজুরের কাঁচা রস ছাড়াও সংক্রমণের অন্য কোনো উৎস থাকতে পারে। তিনি আরও জানান, গত বছর প্রথমবারের মতো ভোলা জেলায় নিপাহ ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে, যেখানে আগে কখনো এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

তিনি বলেন, নিপাহ ভাইরাসের বিরুদ্ধে এখনো কার্যকর কোনো চিকিৎসা বা টিকা আবিষ্কৃত হয়নি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সংক্রামক রোগ বিভাগের সহযোগী বিজ্ঞানী ও নিপাহ ভাইরাস জরিপ সমন্বয়কারী ডা. সৈয়দ মঈনুদ্দিন সাত্তার জানান, ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে সম্ভাব্য রোগী মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, মাথাব্যথা, শ্বাসকষ্ট, বমি, কাশি, অসংলগ্ন আচরণ, প্রলাপ বকা, ঘাড় ও পেশিতে ব্যথা, খিঁচুনি এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।

নিপাহ ভাইরাস প্রতিরোধে বিশেষজ্ঞরা খেজুরের কাঁচা রস খাওয়া থেকে পুরোপুরি বিরত থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি পাখি বা প্রাণীর আধা খাওয়া কোনো ফল না খাওয়া এবং যেকোনো ফলমূল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন তারা।

© news24bd

30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

বর্তমানে দিঘলী উচ্চ  বিদ্যালয়ের অবস্থাpic by Robi Bhai
29/12/2025

বর্তমানে দিঘলী উচ্চ বিদ্যালয়ের অবস্থা
pic by Robi Bhai

29/12/2025

নিউ ইয়ার এ আতশবাজি ও ফানুসকে না বলি। ❤️

কাউকে বিপদে না ফেলি পশুপাখিদের ক্ষতি না করি। ❤️

20/12/2025

এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন

ঘাতকেরা বুঝেনি, ওসমান হাদিদেরকে কখনো হত্যা করা যায় না, পরাজিত করা যায় না- তারা চির অমর।মহান রব আপনাকে শহীদ হিসেবে কবুল ক...
18/12/2025

ঘাতকেরা বুঝেনি, ওসমান হাদিদেরকে কখনো হত্যা করা যায় না, পরাজিত করা যায় না- তারা চির অমর।

মহান রব আপনাকে শহীদ হিসেবে কবুল করে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন...

ভূমিকম্পে করণীয়: সচেতন থাকুন, নিরাপদে থাকুনআতঙ্কিত না হয়ে শান্ত থাকুন এবং নিচের নির্দেশাবলী মেনে চলুন।🛑 ভূমিকম্পের সময়...
22/11/2025

ভূমিকম্পে করণীয়: সচেতন থাকুন, নিরাপদে থাকুন
আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন এবং নিচের নির্দেশাবলী মেনে চলুন।
🛑 ভূমিকম্পের সময় (যখন কম্পন হচ্ছে)
* 🏠 ঘরের ভেতরে থাকলে:
* নিচু হন, মাথা ঢাকুন, শক্ত কিছু ধরে রাখুন: দ্রুত কোনো শক্ত টেবিল বা খাটের নিচে আশ্রয় নিন। মাথা ও ঘাড় হাত দিয়ে ঢেকে রাখুন এবং টেবিলের পায়া শক্ত করে ধরে রাখুন।
* দূরে থাকুন: জানালা, কাঁচের দরজা, ভারী আসবাবপত্র, ঝাড়বাতি বা এমন যেকোনো কিছু যা ভেঙে পড়তে পারে, তা থেকে দূরে সরে যান।
* দৌড়াদৌড়ি করবেন না: সিঁড়ি বা দরজার দিকে ছুটবেন না। কম্পন থামার জন্য অপেক্ষা করুন।
* 🌳 বাইরে থাকলে:
* খোলা জায়গায় যান: দালানকোঠা, বৈদ্যুতিক খুঁটি, গাছপালা এবং ফ্লাইওভার থেকে দূরে খোলা মাঠে বা ফাঁকা জায়গায় চলে যান।
* বসে পড়ুন: মাথা ঢেকে মাটিতে বসে পড়ুন যাতে পড়ে গিয়ে আঘাত না পান।
* 🚗 গাড়িতে থাকলে:
* গাড়ি থামান: নিরাপদ কোনো খোলা জায়গায় গাড়িটি রাস্তার পাশে থামিয়ে দিন। ব্রিজ, ফ্লাইওভার বা বৈদ্যুতিক তারের নিচে থামবেন না।
* ভেতরেই থাকুন: কম্পন থামা পর্যন্ত গাড়ির ভেতরেই অপেক্ষা করুন।
✅ ভূমিকম্পের পর (যখন কম্পন থেমে গেছে)
* নিজেকে ও অন্যদের পরীক্ষা করুন: কারো কোনো আঘাত লেগেছে কিনা দেখুন। প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা দিন।
* সাবধানে বের হন: দালান থেকে বের হওয়ার সময় সিঁড়ি ব্যবহার করুন। কখনোই লিফট ব্যবহার করবেন না।
* লাইন পরীক্ষা করুন: গ্যাস, বিদ্যুৎ বা জলের লাইনে কোনো ফুটো বা ক্ষতি হয়েছে কিনা দেখে নিন। গ্যাসের গন্ধ পেলে দ্রুত মেইন সুইচ বন্ধ করুন এবং জানালা খুলে দিন।
* রেডিও/সংবাদ শুনুন: জরুরি তথ্যের জন্য ব্যাটারিচালিত রেডিও বা নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের দিকে খেয়াল রাখুন।
* আফটারশকের জন্য প্রস্তুত থাকুন: মূল ভূমিকম্পের পর ছোট ছোট আরও কম্পন (আফটারশক) হতে পারে, তাই সতর্ক থাকুন।
🎒 জরুরি প্রস্তুতি (আগেই করে রাখুন)
* জরুরি কিট: জল, শুকনো খাবার, টর্চলাইট, ব্যাটারি, ফার্স্ট এইড বক্স, জরুরি ওষুধ এবং গুরুত্বপূর্ণ নথিপত্র একটি ব্যাগে গুছিয়ে রাখুন।
* পরিকল্পনা: পরিবারের সবার সাথে মিলে একটি জরুরি বহির্গমন পরিকল্পনা তৈরি করে রাখুন এবং নিরাপদ আশ্রয়স্থল ঠিক করে রাখুন।
সচেতনতাই নিরাপত্তা। নিজে জানুন, অন্যকে জানান।

স্কুল-কলেজের সভাপতির দায়িত্ব পালন করবেন ইউএনও-ডিসি, পরিপত্র জারি
16/11/2025

স্কুল-কলেজের সভাপতির দায়িত্ব পালন করবেন ইউএনও-ডিসি, পরিপত্র জারি

01/11/2025



Batch -2010

ভিডিও কার্টেসী: মোহন

29/10/2025



Batch -2016

ভিডিও কার্টেসী: Md Mahir Anjum

Address

Dighali Bazar
Lakshmipur
3703

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

01712062837

Alerts

Be the first to know and let us send you an email when Dighali High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Dighali High School:

Share