Alhaj Mostafizur Rahman College

Alhaj Mostafizur Rahman College General Education

Collected
22/02/2026

Collected

25/08/2025

Collected
আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের উদ্যোগে
গাছের চারা রোপন ও পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে অবস্থিত আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজে উদ্যোগে কলেজ আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন এবং পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে। সপ্তাহব্যাপী উক্ত আয়োজনের অংশ হিসেবে সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের প্রধান ফটকের সামনে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের পাশে গাছের চারা রোপনের মাধ্যমে উক্ত কর্মসূচি উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম। এ সময কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াছ, মোস্তফা গ্রুপ প্রধান কার্যালয়ের হিসাব-রক্ষক তছলিমা আকতার, মোস্তফা গ্রুপ লোহাগাড়া শাখার ম্যানেজার আবদুস সালাম, লোহাগাড়া সৌদিয়া পরিবহনের ইনচার্জ আবদুল হক,মোস্তফা গ্রুপ প্রধান কার্যালয়ের লিগ্যাল এডভাইজার এডভোকেট ইফতেখার জুয়েল, আজিজুল হক, কলেজের শিক্ষক- কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ এবং কলেজের স্কাউটস ও বাংলাদেশ রেডক্রিসেন্ট এর কলেজ শাখার সদস্যবৃন্দ ।

Send a message to learn more

মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজে আগামীকাল সকাল ১০ টায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হব...
24/08/2025

মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজে আগামীকাল সকাল ১০ টায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হবে। এতে সকল শিক্ষক-শিক্ষিকা , কর্মকর্তা-কর্মচারি ও ছাত্র-ছাত্রীদের
উপস্থিত থাকার পরামর্শ রইল।----কতৃপক্ষ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে অবস্থিত আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের একাডেমিক মান উন্নয়নে এক মত বিনিময় সভা রবিবার (২...
24/08/2025

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে অবস্থিত আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের একাডেমিক মান উন্নয়নে এক মত বিনিময় সভা রবিবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ভার্চুয়ালি অংশ নেন প্রতিষ্ঠাতা মহোদয়ের সুযোগ্য সন্তান জনাব মো: জহির উদ্দিন। উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য জনাব নুরুল আবছার, কলেজ গভর্ণিং সদস্য চট্টগ্রাম শিক্ষাবোর্ড প্রতিনিধি অধ্যাপক জালাল আহমদ, অভিভাবক সদস্য মো:হারুনুর রশিদ,আবদুছ সাকুর ও মোহাম্মদ হোসেন।। সভায় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কলেজের শিক্ষার মান- উন্নয়নে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

অভিনন্দন । কৃতী ছাত্রঅভিনন্দন!! আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী। চট্টগ্রামের লোহাগাড়া উপ...
09/08/2025

অভিনন্দন । কৃতী ছাত্র

অভিনন্দন!!
আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী জনাব সামসাদ রাজ্জাক।
আমাদের বিজ্ঞান বিভাগের প্রিয় ছাত্র। তিনি ২০০৩ সালে অত্র কলেজের বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে পাশ করেন।
বাংলাদেশে তাঁর একাডেমিক প্রশিক্ষণ ছিল-Biotechonology- এ যেখানে Genetics engineering ও Characterzation-এ বিশেষ ফোকাশ ছিল।তিনি পরবর্তীতে University of Texas at Austin থেকে Quantitative genetics -এ ডক্টরেট সম্পন্ন করেন।ডক্টরেট শেষ করে San Diego California -র Salk Institute for Biologcal Studies -এ Postdoctoral Fellowship শুরু করেন।
তিনি Bangladesh Academy of Science থেকে মাস্টার্সে থিসিসের জন্য Fellowship ও পেয়েছেন।
তাঁকে Nobel Laureate Meeting Lindau Germany-এ অংশ নিতে মনোনীত করা হয়, সেখানে তিনি Physiology and Medicine ক্ষেত্রে ৪৩ নোবেলজয়ীর সঙ্গে দেখা করার সুযোগ ও পান।
তিনি গবেষণা সংক্রান্ত আরও কয়েকটি Fellowship
পেয়েছেন।

08/08/2025

অভিনন্দন । কৃতী ছাত্রী

আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের বিজ্ঞান বিভাগের অদম্য এক কৃতি শিক্ষার্থী সানজিদা ইলিয়াছ
অধ্যাপক প্রদীপ কুমার নাথ
আজকাল পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অদম্য মেধাবীদের জীবন-যুদ্ধার বাস্তব কাহিনী কথা শুনা যায়। এই কাহিনী পরবর্তী প্রজন্ম ও শিক্ষার্থীদের কাছে শিক্ষণীয় ও অনুস্মরণীয়।

শিক্ষক পরিবারে বেড়ে উঠা অদম্য মেধাবীকে নিয়ে আমার লেখনি। তিনি বর্তমানে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রভাষক। তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের বিজ্ঞান বিভাগের প্রাক্তন মেধাবী এক কৃতি ছাত্রী সানজিদা ইলিয়াছ সিমোন। সে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রেখেছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সংগ্রামী শিক্ষা- জীবন কেটেছে লোহাগাড়ায়। সে আমাদের সহকর্মী আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের গণিত বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছের বড় মেয়ে।
সে ২০১০ সালে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা সদরের আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। শিক্ষা জীবনে সংগ্রামের নানা বাঁক পেরিয়ে সে ২০১২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ-৫ (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসী বিষয়ে অনার্স- মাস্টার্স শেষ করে। বর্তমানে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফর্মেসী বিভাগে প্রভাষক পদে কর্মরত আছে। তার কাছে অদম্য হওয়ার গল্প জানতে চাওয়া হলে বলে এভাবে .......
আমি শিক্ষক পরিবারের মেয়ে। আমার বাবা একজন শিক্ষক। আমার চাচারাও শিক্ষক। এমনকি আমার দাদাও শিক্ষক ছিলেন। এখন আমিও শিক্ষক। আমাদের পরিবারে ২ বোন ও ২ ভাই। ছোট বোন মহসিন কলেজ, এক ভাই চুয়েটে ও ছোট ভাই টেক্সটাইলে ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র। আমার পথচলার দিশা দিয়েছিলেন আমার প্রিয় শিক্ষকগণ। চেষ্টা করলে পারা যাবে না এমন কোন কাজ পৃথিবীতে নেই। ইচ্ছা শক্তিই সব সম্ভব। শ্রেণি কক্ষে নিয়মিত উপস্থিতি ও পাঠ গ্রহণ এবং নিয়মিত অনুশীলনে মেধাবী শিক্ষার্থী হওয়া কোন ব্যাপারই নয়। শিক্ষা প্রতিষ্ঠান কোন ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে নিয়মিত ক্লাসে উপস্থিতি ও অনুশীলন করছি কিনা। সাথে থাকতে হবে ভীষণ আত্মবিশ্বাস। লোহাগাড়া নজুমুন্নিছা আদর্শ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে সরকারি বৃত্তি অর্জন করি। তারপর লোহাগাড়ার দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ থেকে ২০১০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) এবং আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজে বিজ্ঞান বিভাগ থেকে ২০১২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করি। কলেজে পড়ুয়াকালীন সময়ে আমি একদিনও ক্লাস মিস করিনি। প্রতিদিন কলেজে গিয়েছি, ক্লাস করেছি। কলেজের সমৃদ্ধ ল্যাবে ব্যবহারিক ক্লাস করেছি। নিয়মিত পড়াশুনার খবর নিতেন আমার বাবাসহ শ্রদ্ধেয় শিক্ষকরা। বিশেষ করে জহির স্যার, সালা উদ্দীন স্যার, ছেতার স্যার, আলম স্যার। আর সবসময় পড়ালেখায় ব্যস্ত রাখতেন বিজ্ঞান বিভাগের শোভন স্যার, প্রদীপ স্যার, মতিন স্যার, টুটুল স্যার, বোরহান স্যার, আবদুল্লাহ স্যার।
এ জন্য আমি স্যারদেরকে স্যালুট জানাই। স্যারদের কাছে আজীবন আমি ঋণী। তারপর ২০১৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে বি. ফার্ম ও ২০২১ সালে একই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে এম. ফার্ম ডিগ্রী কৃতিত্বের সাথে পাশ করি। ২০২৩ সালের আগস্ট মাসে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ফার্মেসী বিভাগে প্রভাষক পদে যোগদান করে আমার কর্মজীবন শুরু হয়। বর্তমানে আমি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগে প্রভাষক পদে কর্মরত আছি। এই পর্যন্ত আসার পিছনে আমার পরিবারের পাশাপাশি শ্রদ্ধেয় শিক্ষকগণের ভূমিকা ছিল অনন্য।
এই কৃতি শিক্ষার্থী পড়ুয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'কখনো সাহস ও মনোবল হারানো যাবে না। সকল বাধা পেরিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠান খারাপ না। নিয়মিত শ্রেণি কক্ষে উপস্থিত থেকে মনযোগ সহকারে পাঠ গ্রহণ ও নিয়মিত পড়াশুনা করলেই মেধার স্বাক্ষর রাখা সম্ভব।
আমরা কলেজ পরিবার তার প্রতি গর্বিত।

আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজে আগামী পহেলা সেপ্টেম্বর-২০২৫ থেকে গ্রাফিক্স ডিজাইনের উপর একটি বিশেষ কোর্স  চালু হবে। উক্ত ...
08/08/2025

আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজে আগামী পহেলা সেপ্টেম্বর-২০২৫ থেকে গ্রাফিক্স ডিজাইনের উপর একটি বিশেষ কোর্স চালু হবে। উক্ত কোর্সে অত্র কলেজে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য কোন রকম ফি এর প্রয়োজন হবে না । কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে বেকারত্ব দুরীকরনই একমাত্র লক্ষ্য।
যোগাযোগ : আইসিটি স্যার

অভিনন্দন ।। কৃতী ছাত্রীআলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের  সাবেক  এক অদম্য মেধাবী শিক্ষার্থীর  অনুভূতি  অধ্যাপক মোহাম্মদ ইল...
08/08/2025

অভিনন্দন ।। কৃতী ছাত্রী

আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের সাবেক এক অদম্য মেধাবী শিক্ষার্থীর অনুভূতি
অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ
আজকাল পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অদম্য মেধাবীদের কথা প্রায়ই দেখা যায় এবং শুনাও যায়। কথাটি পুরোটাই পরবর্তী প্রজন্ম ও শিক্ষার্থীদের কাছে শিক্ষণীয় ও অনুকরণীয়। একজন কৃষক পরিবারের অদম্য মেধাবীকে নিয়ে আমার লেখনি। তিনি আজ চট্টগ্রাম শহরের একজন জনপ্রিয় শিক্ষক। তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের প্রাক্তন এক কৃতি ছাত্রী।
নাম তার জান্নাত আরা বেগম। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানে তার বাড়ি।
সে ১৯৯৫ সালে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা সদরের আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজে সেই সময়ের বাণিজ্য বিভাগে (বর্তমানে ব্যবসায় শিক্ষা) ভর্তি হয়। জীবন সংগ্রামের সন্ধিক্ষণে নানা ঘাত- প্রতিঘাত ও বাঁক পেরিয়ে সে ১৯৯৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। তারপর শুরু হয় উচ্চ শিক্ষালাভের জীবন-যুদ্ধ। জীবন- যুদ্ধে জয়ী হয়ে ইংরেজি বিষয়ে অনার্স- মাস্টার্স শেষ করে বর্তমানে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের জনপ্রিয় সিনিয়র শিক্ষিকা তিনি। এই পর্যন্ত আসার গল্পটা তার থেকে শুনি.......
সাধারণ পরিবারের এক সাধারণ কন্যার হৃদয়ে স্বপ্নের দীপ জ্বালিয়ে অসাধারণ পথচলার দিশা দিয়েছিলেন একদল আলোকবর্তিকা—আমার প্রিয় শিক্ষকগণ। তাঁদের ঋণ এই জন্মে তো নয়ই, পরের জন্মেও শোধ করা সম্ভব নয়। তাঁরা আমার আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী।
আমি এক কৃষক পরিবারের মেয়ে। ১৯৯৫ সাল। অন্ধকার এক সমাজ। উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম- শিকল আর শিকল। এক দুঃখি রাজকন্যা ভালোবেসে বিয়ে করেছিল এক সাধারণ 'পুরুষকে'। ভালোবাসা পাপ নাকি পূণ্য- আমি জানি না। আমার মা-কে তাঁর চরম মূল্য দিতে দেখেছি।
পরপর তিন কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে অপরাধী এক মায়ের তৃতীয় সন্তান আমি। পরিবার এবং আমার মা-কে কলুর বলদের মত ব্যবহার করেছে। হয়তো আমি নিজেও।
এই অদৃশ্য আঁধারে আমাকে আলোর সন্ধান দিয়েছিলেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষকরা। ১৯৯৫ সাল। যখন আমি আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজে ভর্তি হই-সেদিন জহির স্যার, সেতার স্যার, মাঈনুদ্দীন স্যার, আমাকে বলেছিলেন- তুমি অনেক ভাল করবে, সামনে এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি।
বই কেনার মতো আর্থিক সামর্থ্য আমার ছিল না। স্যারেরা আমাকে বই দিয়ে, সম্মানীবিহীন প্রাইভেট পড়িয়ে আমার চলার পথ মসৃণ করে দিয়েছিলো। সবুর স্যার তাঁর এক লেকচারে আমাকে জীবনের দিক- নির্দেশনা দিয়েছিলেন। সালাউদ্দীন স্যারের কাছে ইংরেজি পড়ে আজ আমি ইংরেজি বিষয়ের জনপ্রিয় শিক্ষক।
ইলিয়াছ স্যারের দেওয়া ভর্তি গাইড পড়ে ও তাঁর দিক- নির্দেশনায় আমি বিশ্ববিদ্যালয়ের হাজার- হাজার পরীক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় তৃতীয় হয়েছিলাম। সেই সময়ের কলেজের শ্রদ্ধাভাজন এক ঝাঁক মেধাবী শিক্ষকের কাছে আমি ঋণী। তাঁদের মেধার কাছে আমি চিরকৃতজ্ঞ, আমি আজ জনপ্রিয় শিক্ষক। আমি আজ প্রতিষ্ঠিত।
দীর্ঘ অন্ধকার রাতের শেষে এক নতুন সূর্যের আলোয় আমার পথচলা শুরু হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করেছি। পড়ার খরচ জোগাতে করেছি পার্ট-টাইম চাকরি, টিউশন।
এই চলার পথে রয়ে গেছে অজস্র রঙ-বেরঙের গল্প, যেগুলো বলা না বলার মাঝামাঝি জায়গায় থাকে। আজ আমি " মেয়ে" থেকে "মানুষে" রূপান্তরিত হয়েছি। মুখ ও মুখোশে ভরা এই বহুরূপী পৃথিবীতে আমি আলোকিত একজন মানুষ হয়ে বেঁচে আছি।

অভিনন্দন ।। কৃতী ছাত্রীআলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের বিজ্ঞান বিভাগের আরেক কৃতি শিক্ষার্থী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ...
07/08/2025

অভিনন্দন ।। কৃতী ছাত্রী

আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের বিজ্ঞান বিভাগের আরেক কৃতি শিক্ষার্থী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের বিজ্ঞান বিভাগের আরেক কৃতি শিক্ষার্থী সৈয়দা আমাতুল্লাহ্ আরজু। আমাদের বিজ্ঞান বিভাগের প্রিয় ছাত্রীকে অভিনন্দন। তিনি ১৯৯৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অত্র কলেজের বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সহিত ৭২৭ নাম্বার পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়।
তিনি ২০১৪ সালে বান্দরবান সদরে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে প্রথম যোগদান করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন। আমরা কলেজ পরিবার গর্বিত।

অভিনন্দন ।। কৃতী ছাত্রআলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ। সে ২০০১...
06/08/2025

অভিনন্দন ।। কৃতী ছাত্র

আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী
মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ। সে ২০০১ সালে অত্র কলোজের বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সহিত পাশ করেছে। সে বর্তমানে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন। আমারা কলেজ পরিবার গর্বিত।

Address

Lohagara

Telephone

+8801720452927

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alhaj Mostafizur Rahman College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share