সরকারি দেবেন্দ্র কলেজ বাংলা বিভাগ

  • Home
  • Bangladesh
  • Manikganj
  • সরকারি দেবেন্দ্র কলেজ বাংলা বিভাগ

সরকারি দেবেন্দ্র কলেজ বাংলা বিভাগ সরকারি দেবেন্দ্র কলেজ বাংলা বিভাগ ফেসবুক পাতায় আপনাদেরকে স্বাগতম।

“মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।১৯৭১ সালে  লাখো শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতায় অর্জিত হয়েছে আমাদ...
16/12/2025

“মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।

১৯৭১ সালে লাখো শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতায় অর্জিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত বিজয়।
এই গৌরবময় দিনে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
মহান বিজয় দিবস আমাদের প্রেরণা দিক দেশপ্রেম, মানবিকতা ও সত্যের চর্চায় এগিয়ে যাওয়ার।

— সরকারি দেবেন্দ্র কলেজ বাংলা বিভাগ"

14/12/2025
ডিগ্রী ৩য় বর্ষ ক্লাশ রুটিন
12/12/2025

ডিগ্রী ৩য় বর্ষ ক্লাশ রুটিন

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন টিসি, বোর্ড পরিবর্তনের মাধ্যমে ছাড়পত্র (বিটিসি), বিষয়...
12/12/2025

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন টিসি, বোর্ড পরিবর্তনের মাধ্যমে ছাড়পত্র (বিটিসি), বিষয়/গ্রুপ/শিফট/ভার্সন/ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রমের বিজ্ঞপ্তি।

আবদুল হামিদ খান ভাসানী ১২ ডিসেম্বর ১৮৮০ – ১৭ নভেম্বর ১৯৭৬, যিনি মাওলানা ভাসানী নামেই সমধিক পরিচিত, ছিলেন বিংশ শতাব্দীর ব...
12/12/2025

আবদুল হামিদ খান ভাসানী
১২ ডিসেম্বর ১৮৮০ – ১৭ নভেম্বর ১৯৭৬, যিনি মাওলানা ভাসানী নামেই সমধিক পরিচিত, ছিলেন বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নেতা, যিনি জীবদ্দশায় ১৯৪৭-এ সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে “মজলুম জননেতা” হিসাবে সমধিক পরিচিত। ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায়ও তিনি বিশেষ ভূমিকা পালন করেন। রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়ই তিনি চীনের মাওপন্থী কম্যুনিস্ট তথা বামধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন। তাছাড়াও উপমহাদেশে কম্যুনিস্ট ধারার রাজনীতির প্রসারে তার বিশেষ অবদান ছিল। এজন্য তার অনুসারীরা তাকে “লাল মওলানা” নামেও ডাকতেন। তিনি কৃষকদের জন্য পূর্ব পাকিস্তান কৃষক পার্টি করার জন্য সারাদেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

১৮৮০ সালে সিরাজগঞ্জে দরিদ্র কৃষকঘরে জন্ম নিয়েছিলেন আবদুল হামিদ খান ভাসানী।

ছোটবেলায় বাবা–মাকে হারিয়ে তিনি চরম অভাব ও অনিশ্চয়তার মধ্যেই বড় হন।

বিভিন্ন আলেমের কাছে আশ্রয় পেয়ে তিনি ধর্মচর্চা ও শিক্ষার পথ ধরে এগোতে থাকেন।

দেওবন্দে শিক্ষা শেষে তিনি আসামে এসে কৃষক-প্রজা আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েন।

ব্রহ্মপুত্রের ভাসান চরে কৃষক সম্মেলন করে তিনি “ভাসানীর মাওলানা” নামে পরিচিতি পান।

১৯১৯-এর অসহযোগ আন্দোলন থেকে শুরু করে তিনি উপমহাদেশের রাজনীতিতে দৃঢ় অবস্থান নেন।

পরে মুসলিম লীগে যোগ দিয়ে আসামের বাঙালিদের রক্ষায় সামনে থেকে লড়াই করেন।

১৯৪৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ—ভবিষ্যতের আওয়ামী লীগের ভিত্তি।

খাদ্য আন্দোলন, ভাষা আন্দোলন ও যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন।

১৯৫৭-এর কাগমারী সম্মেলনে তিনি পাকিস্তানি শোষকদের উদ্দেশে ঐতিহাসিক “আসসালামু আলাইকুম” বিদায় ঘোষণা করেন।

এরপর ন্যাপ গঠন করে তিনি বামপন্থী রাজনীতিকে শক্ত ভিত্তি দেন।

১৯৬৯-এর গণঅভ্যুত্থানে তিনি আবারও আইয়ুববিরোধী আন্দোলনের প্রধান অনুপ্রেরণা হন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে গিয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পক্ষে সমর্থন জোগাড় করেন।

স্বাধীনতার পরও তিনি কৃষক, শ্রমিক ও বঞ্চিত মানুষের অধিকারের জন্য আপসহীন লড়াই চালিয়ে যান।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন, আর সন্তোষে তার মাজার আজও সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি
01/12/2025

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি

নিম্নের কোনটি রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে বিবেচনার একটি কারণ?  ক) রাজনৈতিক ঘটনা খুঁজে না দেখা  খ) এলোমেলোভাবে সিদ্ধা...
29/11/2025

নিম্নের কোনটি রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে বিবেচনার একটি কারণ?
ক) রাজনৈতিক ঘটনা খুঁজে না দেখা
খ) এলোমেলোভাবে সিদ্ধান্ত দেওয়া
গ) রাজনৈতিক ঘটনার কারণ–কারণ সম্পর্কে বিশ্লেষণ করা
ঘ) নিয়ম অনুসরণ না করা

রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় কারণ—    ক) এটি কেবল মতামতের উপর ভিত্তি করে    খ) এটি গবেষণা, পর্যবেক্ষণ ও তুলনার মাধ্যম...
29/11/2025

রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় কারণ—
ক) এটি কেবল মতামতের উপর ভিত্তি করে
খ) এটি গবেষণা, পর্যবেক্ষণ ও তুলনার মাধ্যমে সিদ্ধান্ত দেয়
গ) এটি শুধু রাজাদের জীবন নিয়ে আলোচনা করে
ঘ) এটি সম্পূর্ণভাবে কল্পনার বিষয়

প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের রচিত ‘কৃষ্ণকুমারী’        কোন ধরনের সাহিত্যকর্ম?  ক) মহাকাব্য  খ) নাটক  গ) উপন্যাস  ঘ) জীব...
27/11/2025

প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের রচিত ‘কৃষ্ণকুমারী’
কোন ধরনের সাহিত্যকর্ম?

ক) মহাকাব্য
খ) নাটক
গ) উপন্যাস
ঘ) জীবনী

প্রশ্ন: ‘নক্সী কাথার মাঠ’ কাব্যটির রচয়িতা কে?  ক) রবীন্দ্রনাথ ঠাকুর  খ) জীবনানন্দ দাশ  গ) জসীম উদ্দীন  ঘ) সুকান্ত ভট্টাচ...
27/11/2025

প্রশ্ন: ‘নক্সী কাথার মাঠ’ কাব্যটির রচয়িতা কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) জীবনানন্দ দাশ
গ) জসীম উদ্দীন
ঘ) সুকান্ত ভট্টাচার্য

বিজ্ঞপ্তিএতদ্দ্বারা অত্র কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে, প্রাক-নির্বাচনী পরী...
27/11/2025

বিজ্ঞপ্তি
এতদ্দ্বারা অত্র কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে, প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে যারা অকৃতকার্য হয়েছে তাদের সাপ্লিমেন্টারী পরীক্ষা (যে বিষয়ে অকৃতকার্য হয়েছে) আগামী ০৩-১২-২০২৫ তারিখ বুধবার সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণ ব্যতিরেকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

সাপ্লিমেন্টারী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নিম্নোক্ত তারিখ ও সময় অনুযায়ী ১০ তলা ভবনের নীচতলা থেকে নির্ধারিত ফি প্রদান পূর্বক প্রবেশপত্র সংগ্রহের জন্য নির্দেশ প্রদান করা হলো।

৩০-১১-২০২৫ তারিখ রবিবার মানবিক শাখার শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করবে। সকাল-১০.০০-২.००

০১-১২-২০২৫ তারিখ সোমবার ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করবে। সকাল-১০.০০-২.००

০২-১২-২০২৫ তারিখ মঙ্গলবার বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করবে। সকাল-১০.০০-২.००

তারিখ: ২৭-১১-২০২৫ খ্রি.

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির প্রাথমিক আবেদন সম্পর্কিত বিজ্ঞপ্তি:সংশ্লিষ্ট সকলের অবগতির জ...
27/11/2025

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির প্রাথমিক আবেদন সম্পর্কিত বিজ্ঞপ্তি:

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www. nu. ac. bd/ admissions) হতে আগামী ০২/১২/২০২৫ হতে ৩০/১২/২০২৫ তারিখের মধ্যে

ভর্তির প্রাথমিক আবেদন ফরম অনলাইনে পূরণ ও রকেট/উপায়/বিকাশ/নগদের মাধ্যমে আবেদন ফি জমা দানের ক্ষেত্রে আবেদনকারীর করণীয় সংক্রান্ত নির্দেশনা:

১। বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী আগামী ০২/১২/২০২৫ হতে ৩০/১২/২০২৫ তারিখের মধ্যে ভর্তির যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www. nu. ac. bd/ admissions)- এ প্রবেশ করে প্রাথমিক আবেদন যথাযথভাবে পূরণ করে Submit এর পর ডাউনলোডকৃত পিডিএফ কপি প্রিন্ট নিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ রকেট/উপায়/বিকাশ/নগদের মাধ্যমে ১,০০০/- (এক হাজার টাকা মাত্র) ফিস পরিশোধ করে রশিদসহ কাগজপত্র রসায়ন বিভাগের বারান্দায় (কমিটির নিকট) আগামী ০২/১২/২০২৫ হতে ৩১/১২/২০২৫ তারিখের মধ্যে (সরকারি ছুটির দিন ব্যতিত) প্রতিদিন সকাল ১০.০০ টা হতে দুপুর ১.০০ টা পর্যন্ত জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

২। রকেট/উপায়/বিকাশ/নগদে ফি প্রদানের পদ্ধতি: রকেট/উপায়/বিকাশ/নগদ এর অ্যাপে গিয়ে Pay Bill সিলেক্ট করে Education সিলেক্ট করতে হবে। অত:পর Govt. Debendra College সিলেক্ট করলে Bill period ও Enter Student ID আসবে। এখানে চলতি মাসের নাম সিলেক্ট করে শিক্ষার্থীরা তাদের ৭ ডিজিটের ভর্তির রোল দিয়ে ট্যাপ করলে শিক্ষার্থীর নামসহ টাকার অংক আসবে। টাকার পরিমাণ দেখে নিশ্চিত হয়ে সিলেক্ট করে প্রয়োজনীয় পিন নম্বর প্রদান পূর্বক ফিস প্রদান করে জমা রশিদের প্রিন্ট নিতে হবে।

৩। প্রাথমিক আবেদনপত্রে কোন প্রকার ভুলের জন্য আবেদনকারী দায়ী থাকবে। তাই প্রাথমিক আবেদন ফরমটি সতর্কতার সাথে পূরণ করতে হবে। রকেট/উপায়/বিকাশ/নগদের মাধ্যমে ফি পরিশোধ করে ফি জমাদানের রশিদ আবেদন পত্রের সাথে জমা না দিলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফরমের সাথে যে সব কাগজপত্র জমা দিতে হবে:

০১। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রাথমিক আবেদনের প্রিন্ট করা ফরম ১ কপি।
০২। এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি ১টি করে।
০৩। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজি: কার্ডের ফটোকপি ১টি করে।
০৪। রকেট/উপায়/বিকাশ/ নগদে ফি জমাদানের রশিদের কপি (মূল কপির সম্মুখভাগে শিক্ষার্থীর নাম, মোবাইল নম্বর ও ভর্তির রোল নম্বর লিখে ফটোকপি করতে হবে। মূল কপি জমা দিতে হবে এবং ফটোকপি শিক্ষার্থীর কাছে থাকবে।)

তারিখ: ২৭/০১/২০২৫ খ্রি.

Address

Manikganj
1800

Alerts

Be the first to know and let us send you an email when সরকারি দেবেন্দ্র কলেজ বাংলা বিভাগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share