16/04/2026
১৬ সালা দস্তারবন্দী মহাসম্মেলন ২০২৬ বাস্তবায়নের লক্ষে উলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে জামেয়ার দফতরে এহতেমামে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
জামেয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খ জামিল আহমদ আনসারি হাফি.’র সভাপতিত্বে মুফতি শিহাবুদ্দিন হাফি.’র সঞ্চালনায় মহতি সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার বিশিষ্ট উলামা-মাশায়েখ, মুহাদ্দিস-মুহতামিম, লেখক-গবেষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজ সেবক ও স্থানীয় ব্যক্তিবর্গ।
তন্মধ্যে উল্লেখযোগ্য হলেন–
-ক্বারী শামছুল হক সাহেব
মোহতামিম গড়গাঁও মাদ্রাসা
- মাওলানা আব্দুল আলি হাফি. ভারপ্রাপ্ত মুহতামিম রায়পুর মাদরাসা।
- মাওলানা আব্দুল মতিন হাফি. মুহতামিম মুনশিবাজার মাদরাসা।
- মাওলানা আব্দুল মতিন হাফি. ধর্মপুরী।
মাওলানা মজদুদ আহমদ রাফিদ হাফি. মুহতামিম জামেয়া দ্বীনিয়া।
- মাওলানা আব্দুল হেকিম হাফি. মুহতামিম সাধুহাটি মাদরাসা।
- মাওলানা আব্দুল হাকিম হাফি. রাজনগরী
এসময় বক্তারা
জামেয়ার দস্তারবন্দী মহাসম্মেলন সফলের লক্ষে বিভিন্ন পরিকল্পনা ও সুপরামর্শ দেন।এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জামেয়ার প্রতি তাদের উচ্ছ্বসিত ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করেন।
অল্প সময়ে জামেয়ার ঈর্ষণীয় উন্নয়নে তারা যারপরনাই আনন্দিত হন।
জামেয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং প্রয়াত নাইবে মুহতামিম জামেয়ার সপ্নদ্রষ্টা শায়খ সাঈদ বিন জামিল রাহি.’র জন্য দুআ করেন।
সর্বশেষ আঞ্জুমানে তালিমুল কুরআন বোর্ডের সহসভাপতি শায়খুল কুররা মাওলানা জালালুদ্দিন গবিন্দপুরি হাফি.’র সংক্ষিপ্ত দুআর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
ষোল চার ছাব্বিশ