BCIC College, Dhaka-Admission Helpline

BCIC College, Dhaka-Admission Helpline Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BCIC College, Dhaka-Admission Helpline, College & University, Mirpur.

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত তথ্য
05/07/2025

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত তথ্য

HSC 2023 ResultCongratulations to all! ❤️
26/11/2023

HSC 2023 Result
Congratulations to all! ❤️

ভর্তি বিজ্ঞপ্তি। বিসিআইসি কলেজ বর্তমান প্রেক্ষাপটে সেরা কলেজ। তাই পছন্দের তালিকায় ১ নং এ রাখা উচিত সকলের।
12/08/2023

ভর্তি বিজ্ঞপ্তি। বিসিআইসি কলেজ বর্তমান প্রেক্ষাপটে সেরা কলেজ। তাই পছন্দের তালিকায় ১ নং এ রাখা উচিত সকলের।

BCICIAN Batch 22 - Ex students doing great.Song Release:- 30,August,2023.Band:- Subconscious.
10/08/2023

BCICIAN Batch 22 - Ex students doing great.

Song Release:- 30,August,2023.
Band:- Subconscious.

আসছে আগামী ৩০শে আগষ্ট "রূপকথার কাব্য" এর পঞ্চম গান "বন্ধু"

02/08/2023
Congratulations All
08/02/2023

Congratulations All

একাদশ শ্রেণিতে(২০২২-২০২৩) শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের নূন্যতম যোগ্যতা(GPA) সংশোধন করা হ...
08/12/2022

একাদশ শ্রেণিতে(২০২২-২০২৩) শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের নূন্যতম যোগ্যতা(GPA) সংশোধন করা হয়েছে।

    BCIC Collegeবিসিআইসি কলেজ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কপোরেশন (শিল্প মন্ত্রণালয়) কর্তৃক পরিচালিত একটি স্বনামধন্...
05/12/2022



BCIC College
বিসিআইসি কলেজ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কপোরেশন (শিল্প মন্ত্রণালয়) কর্তৃক পরিচালিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান৷ শৃঙ্খলা , শিক্ষা, নৈতিকতা ও মানবিকতা বিসিআইসি কলেজের চারটি মূল স্তম্ভ।

বিসিআইসি কলেজ ১৯৯৩ সালে বিসিআইসি সাইন্স কলেজ নামে প্রতিষ্ঠিত হয়। এটি শুরু দিকে শুধু বিজ্ঞান বিভাগ পড়ানো হলেও পরবর্তীতে ব্যাবসা শিক্ষা ও মানবিক শাখা প্রতিষ্ঠিত হয়৷

কলেজটির পড়াশুনার মানোন্নয়ন করার লক্ষ্যে ২০১৮ সাল থেকে আর্মির কর্নেল পদমর্যাদার অফিসার প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে৷ বিসিআইসি কলেজের সকল শিক্ষকগণই খুবই আন্তরিক৷ পড়াশুনা সহ অন্যান্য সকল ক্ষেত্রে তারা সহযোগীতা করে থাকেন৷

কলেজ ক্যাম্পাস: আমাদের কলেজটি জাতীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পাশে অবস্থিত৷ তাই কলেজ ক্যাম্পাসের পরিবেশ খুবই মনোমুগ্ধকর৷
কলেজটিতে রয়েছে চার তলা বিশিষ্ট বিশাল একটি ভবন৷ এছাড়া রয়েছে দুটি ব্যাডনিন্টন কোর্ট, সুবিশাল বাস্কেটবল কোর্ট এবং একটি খেলার মাঠ৷

Co-Curricular Activities: কলেজ টিতে সারা বছর জুড়ে ক্রিকেট, ফুটবল, বাস্কেবল টুর্নানেন্ট হয়েই থাকে৷
এছাড়াও ডিবেট, কুইজ, দেয়ালিকা সহ অন্যান্য সকল প্রহিযোগীতা হয়ে থাকে৷
এসকল প্রতিযোগীতা সমূহ পরিচালনার জন্য রয়েছে ৪ টি হাইজ
১) যমুনা হাউজ
২) আশুগঞ্জ হাউজ
৩) শাহজালাল হাউজ
৪) কর্নফুলি হাউজ৷

এছাড়া আমাদের কলেজে বিভিন্ন প্রকার ক্লাব রয়েছে ,যা আমাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক৷ ক্লাবগুলো হলো:
১) ফটোগ্রাফি ক্লাব
২) বিতর্ক ক্লাব(বাংলা ও ইংরেজী)
৩) বিজ্ঞান ক্লাব
৪) মিউজিক ক্লাব
৫) আইটি ক্লাব
৬) নাট্যদল
এসকল ক্লাবের অর্জনের তালিকায় রয়েছে জাতীয় ও আন্তর্জার্তিক বিভিন্ন পুরষ্কার
এছাড়া কলেজে রোভার স্কাউট রয়েছে

লাইব্রেরী ও ল্যাব: আমাদের কলেজে রয়েছে সুবিশাল একটি লাইব্রেরী৷ লাইব্রেরী টি শিক্ষামূলক সহস্র বই দ্বারা সুসজ্জিত ৷
এছাড়া বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে অত্যাধুনিক ৪ টি ল্যাব৷
১) পদার্থ বিজ্ঞান ল্যাব
২) রসায়ন ল্যাব
৩) জীববিজ্ঞান ল্যাব
৪) আইটি ল্যাব
প্রতিটি ল্যাবেই রয়েছেন একজন করে ল্যাব শিক্ষক, যারা আমাদের ব্যাবহারিক বিষয়গুলো হাতে কলমে বুঝতে সহায়তা করেন৷

শিক্ষা ব্যাবস্থা: কলেজে সাইন্সের জন্য রয়েছে ১০ টি শাখা৷(মেয়েদের জন্য ৫টি ও ছেলেদের জন্য ৫ টি)
প্রতিটি শাখায় ৬০ জন করে স্টুডেন্ট এবং প্রতিটি ক্লাসই ডিজিটাল সাউন্ড সিস্টেমের আওতায়৷
এছাড়া পড়ালেখার মানোন্নয়নের জন্য ডিজিটাল বোর্ডের ও ব্যাবস্থা করা হয়েছে৷
কলেজে প্রায় প্রতি মাসেই ১ টি করে পরীক্ষা হয়ে থাকে৷

আসন সংখ্যা:

সাইন্স: ছেলে ৩০০ ও মেয়ে ৩০০
কমার্স : ছেলে ১৮০ ও মেয়ে ১৮০
আর্টস: ছেলে ৬০ ও মেয়ে ৬০

HSC পরীক্ষার ফলাফল:
বিজ্ঞান বিভাগ:
২০২১: পরিক্ষার্থী সংখ্যা :৫৪১ জন
জিপিএ ৫: ৪৫৪ জন

২০২০: পরিক্ষার্থী সংখ্যা: 703
জিপিএ ৫: 625
প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী এই কলেজ থেকে বুয়েট, মেডিকেল সহ অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকে৷

খরচ: প্রতি মাসে বেতন ১৫০০৷ কিন্তু এর সাথে অন্যান্য অনেক ফি যুক্ত হয়৷ এর ফলে মোট বেতন ৩৫০০ এর কাছাকাছি হয়৷ ২ বছরের মোট খরচ প্রায় ৭৫ হাজারের মত হবে৷
খরঁচের একটি লিস্ট আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি৷

আবেদনের যোগ্যতা: সাইন্স থেকে আবেদন যোগ্যতা ৪.৭৫ হলেও জিপিএ ৫ ছাড়া নেয়া হয় না৷
বিসিআইসি কলেজে চান্স পাওয়ার জন্য ১১০০+ মার্কস পেতেই হবে৷ এর নিচে সম্ভব না৷ এবারের মার্কস অনেক বেশী তাই আরো বেশীও লাগতে পারে৷

অবশেষে একটি কথা বলতে চাই৷ পড়াশুনা সম্পুর্ন তোমার নিজের কাছে৷ তুই যেই কলেজেই থাকো না কেন নিজে পড়লে যেকোনো জায়গায় থেকেই তুমি ভালো করতে পারবে৷ কলেজে অনেক ভালো টিচার যেমন আছে তেমনি কিছু টিচারের ক্লাস তোমার ভালো নাও লাগতে পারে৷ তবে না বুঝতে পারলে প্রশ্ন করলে সকলে বুঝাতে যথাসাধ্য চেষ্টা করে৷

অনেকেই বলবে এই কলেজে অনেক প্যারা৷ হ্যা! ঠিকই প্যারা আছে৷ তবে প্যারা ছাড়া কলেজ নাই৷ অন্যান্য অনেক কলেজে এর চেয়ে কয়েকগুন বেশী চাপ দেয়৷

তাই বলব যদি বাসা কাছে হয় এবং উক্ত মার্কস থাকে তাহলে এই কলেজ চয়েস নিশ্চিন্তে দিতে পার৷
যদি তুমি সাইন্সের হয়ে থাক তবে এই কলেজ তোমার জন্যা খুবই ভালো হবে৷ কমার্স ও আর্টসও ভালো৷

বিসিআইসে কলেজে তোমাকে স্বাগতম৷

MD. Abir Hossain
HSC -2023
BCIC College

Address

Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when BCIC College, Dhaka-Admission Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to BCIC College, Dhaka-Admission Helpline:

Share