Focus IT Link

Focus IT Link তথ্য প্রযুক্তির আলোকে কর্ম সংস্থান গ? ""ধৈর্যশীল ব্যক্তিই ইহকাল ও পরকালের নেতা..!

জ্ঞান,কৌশল,বুদ্ধি, ও শারীরিক বল থাকলে
শত্রুকে পরাজিত করা যায়,
কিন্তু এসব গুণের অধিকারী হলেও
ক্রোধকে দমন করা যায় না। অথচ এ ক্রোধকে
দমন করতে না পারলে সমাজ কে সুস্ত ও সবল
করা যায় না,,।কেননা ক্রোধের সময় বিচার চলে
না,,ক্রোধে মুখে হাসি ফুটান যায় না,,ক্রোধে
মিলনের পরিবেশ সৃষ্টি করা যায় না,,ক্রোধে
আর্থিক সঙ্কোচ দূর হয় না,,ক্রোধে পিতা,
মাতে,বন্ধু বান্ধবের সাহায্য হয় না,,।এক কথায়
ক্রোধই সর্বনাশের মূল।।ক্রোধ

যেমন
সমাজকে ধ্বংস করে, তেমনি পরকালের পথ
চিররুদ্ধ করে দেয়,,।ক্রোধকে সংবরন করার এক
মাত্র পথ আত্মসংযম,ধৈর্য ও ক্ষমা। নাজের
সহায়সম্বল বল ভরসা, বিদ্যা,বুদ্ধি,ধন_মান থাকা
সত্ত্বেও যারা ধৈর্য ও ঈমানের বলে
ক্রোধকে দমন করে তারাই উৎকৃষ্ট।।তারাই
সমাজের বন্ধু,জ্ঞানী, ও মানী,বরণীয় ও
আদরণীয়,শ্রদ্ধ ও ভক্তির পাত্র এবং আল্লাহর
মিত্র.!!রাসূল (সঃ)_ও এ কথাই বলেছেন.....! ""যদি মানুষের ধৈর্য থাকে তবে সে অবশ্যয়
সৌভাগ্যশীল হয়,,,।
""শ্রেষ্ট ধর্ম সংযম....!!

19/11/2017
31/10/2017

শুরু হয়ে গেল আরেকটি বার আর মাত্র ২ দিন বাকী আজই সাইন আপ করে রাখুন।
সাইট টি ভাল করে দেখুন আর সঠিক ইনকাম করার পথ বেচে নিন
শুরু হয়ে যাক আরেকটি বার।

28/07/2017

পুলিশ চাইলেই আপনাকে আর গ্রেফতার করতে পারবে না

হাইকোর্টের এক যুগান্তকারী রায় এর মাধ্যমে অনেক বৎসর থেকেই ৫৪ ধারার অপব্যাবহার এর বিভিন্ন ঘটনা এবং নাগরিক অধিকার সুরক্ষায় বাংলাদেশের আইন শৃঙ্খলায় রক্ষা বাহিনীকে আরো জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা হয়েছে ।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেয়।

এর ফলে ৫৪ ধারা ও ১৬৭ ধারা নিয়ে হাই কোর্টের দেওয়া নির্দেশনা বহাল এবং তা মানায় সরকারের বাধ্যবাধকতা থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এখন থেকে যে কোন পুলিশি গ্রেফতারের আগে পুলিশের কাছ থেকে পরিচয়পত্র এবং ওয়ারেন্ট দেখার অধিকার রাখেন নাগরিকরা।

যে কোন বেআইনি কর্মকাণ্ডে হাতে নাতে ধরা পড়া ব্যাতিত সম্পূর্ণ সন্ধেহর ভিত্তিতে পুলিশ চাইলেই কাউকে গ্রেফতার করতে পারবে না ।

হাইকোর্টের নির্দেশনা ঃ

ক. আটকাদেশ (ডিটেনশন) দেওয়ার জন্য পুলিশ কাউকে ৫৪ ধারায় গ্রেপ্তার করতে পারবে না।

খ. কাউকে গ্রেপ্তার করার সময় পুলিশ তার পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে।

গ. গ্রেপ্তারের তিন ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ব্যক্তিকে কারণ জানাতে হবে।

ঘ. বাসা বা ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া অন্য স্থান থেকে গ্রেপ্তার ব্যক্তির নিকট আত্মীয়কে এক ঘণ্টার মধ্যে টেলিফোন বা বিশেষ বার্তাবাহকের মাধ্যমে বিষয়টি জানাতে হবে।

ঙ. গ্রেপ্তার ব্যক্তিকে তার পছন্দ অনুযায়ী আইনজীবী ও আত্মীয়দের সঙ্গে পরামর্শ করতে দিতে হবে।

চ. গ্রেপ্তার ব্যক্তিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে কারাগারের ভেতরে কাচের তৈরি বিশেষ কক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ওই কক্ষের বাইরে তার আইনজীবী ও নিকট আত্মীয় থাকতে পারবেন।

ছ. জিজ্ঞাসাবাদের আগে ও পরে ওই ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করাতে হবে।

ট. পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠলে ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ড গঠন করবে। বোর্ড যদি বলে ওই ব্যক্তির ওপর নির্যাতন করা হয়েছে তাহলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবেন এবং তাকে দণ্ডবিধির ৩৩০ ধারায় অভিযুক্ত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী কোনো পুলিশ সদস্য যদি কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে, কিংবা ১৬৭ ধারায় রিমান্ডে নেয়, তবে তার বিরুদ্ধে ব্যব্স্থা নেওয়া হবে। এ কথা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে এ কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রেখেছেন। কাজেই উচ্চ আদালতের রায় আমাদের জন্য মানা বাধ্যতামূলক। উচ্চ আদালত যে রায় দিয়েছেন তা আমি শুনেছি। এখনো রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাইনি। রায়ের কপি পেলে কী কী নির্দেশনা আছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

24/07/2017

অনলাইনে আয়ের বিভিন্ন মাধ্যম রয়েছে। এর একটি ব্লগিং। তবে ব্লগিংয়ের ক্ষেত্রেও আয়ের কয়েকটি উপায় রয়েছে। তবে সেগুলোর স্থায়িত্ব, নিরাপত্তা, মান সর্বোপরি যথাযথ মাধ্যম খুঁজে পাওয়া নতুন ব্লগারদের জন্য অনেকটা কষ্টকর বটে। এই পোস্টটিতে আমি নতুন ব্লগারদের জন্য জনপ্রিয় ৫টি আয়ের মাধ্যম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। আমি নিজেই এই মাধ্যমগুলো ব্যবহার করে থাকি এবং আয়ের পরিমানও যথেষ্ঠ ভালো।

যে মাধ্যম ব্যাবহার করে আপনি আপনার ব্লগ দিয়ে ইনকাম করতে পারবেন, সেগুলা হচ্ছে ঃ

১। গুগল অ্যাডসেন্স
২। ডিরেক্ট অ্যাডভারটাইজমেন্ট: ব্যানার অ্যাড
৩। ফিচার্রড ব্লগ পোস্ট
৪। ব্যাকলিংক বিক্রি
৫। অ্যাফিলিয়েট মার্কেটিং
৬। নিবন্ধ লিখে আয় রোজগার
৭। ব্লগে নিজের মতামত প্রকাশের জন্যে টাকা।

21/07/2017

“ হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়॥ ”

—পীথাগোরাস।

18/07/2017

★★আপনি জীবনে সফল হতে চান?★★
জীবনে সফলতা আসুক তা সকলেই চান। কিন্তু সফলতা কষ্ট ছাড়া অর্জন করা সম্ভব নয়। কিছুটা তো কষ্ট করতেই হবে। সেই সাথে বুদ্ধি করে চলতে হবে। সফল মানুষের জীবনী পড়লে অনেক কিছুই বুঝতে পারা যায়। তারা কিন্তু অনেক আগে থেকেই নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করেন। অনেকেই অনেক কম বয়স থেকে শুরু করেন নিজেদের পথচলা। তাই একটি ভালো ক্যারিয়ার গড়তে চাইলে কাজ শুরু করতে হবে আগে থেকেই। তা না হলে হয়তো দেরি হয়ে যাবে। তাই জীবনটা এলোমেলো হয়ে যাওয়ার আগেই গুছিয়ে নেয়ার চেষ্টা করতে হবে।

18/07/2017

প্রতি মুহূর্তে ভাল ভাল পোস্ট পেতে আমাদের পেইজ এ লাইক দিয়ে সাথে থাকুন।

15/07/2017

√√√√√√√√√√আউটসোর্সিং কি √√√√√√√√
একটু ভাবুন তো আপনার একটি কোম্পানি আছে আপনি কিছু পোস্টার তৈরী করা প্রয়োজন এখন আপনি কি করবেন ? নিশ্চই কোন প্রিন্টিং কোম্পানি অথবা যারা এধরনের কাজ করবেন তাদের সাথে যোগাযোগ করবেন। এখন একটা প্রশ্ন আপনি কেন নিজে কেন করছেন না ? উত্তর টি হচ্ছে আপনি এই সম্পর্কে কিছুই জানেন না। কিন্তু যদি আপনি কাজটি করতে যেতেন তাহলে কি কি জিনিস আপনার দরকার হত।

১. আপনার একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার দরকার হত।
২. একটা ছাপাখানা দরকার হত।
৩. আপনার কাটিং মেশিন দরকার হত।

মোটামোটি এগুলো হলে আপনার পোস্টার টি আপনি তৈরী করতে পারেন। আপনার ২০০০ পোস্টার করার জন্য কত কিছুই না দরকার হত। কিন্তু আপনি যদি অন্য কোন কোম্পানি যারা এই ধরনের কাজটি করে তাদের কে দেন তারা আপনার কাজটি করে দেবে খুব সহজে এটা ও এক ধরনের আউটসোর্সিং। একটি কোম্পানির কাজ অন্য কোন কোম্পানি কে দিয়ে করিয়ে নেয়া। আরো সহজ ভাবে যদি বলতে যাই তাহলে অন্য কোন দেশের অন্য কারো কাজ বাড়িতে বসে ইন্টারনেট এর মাধমে করাই হচ্ছে আউটসোর্সিং |

14/07/2017

ফ্রিলান্সিং কি?

ফ্রিলান্সিং হচ্ছে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন । এখন প্রশ্ন হচ্ছে অনলাইনে কি কাজ করবেন ? ‍আপনি যা পারেন তাই করবেন । আপনি ‍যদি ডিজাইন করতে পারেন তাহলে ডিজাইন করতে পারেন, আর্র্টিকাল লেখতে পারেন, বিভিন্ন ধরনের সার্ভে করতে পারেন, ডাটা এনট্রি করতে পারেন, মোট কথা আপনি যা পারেন তা করেই অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন । আপনি যদি কিছু না ও করতে পারেন, তাহলেও আপনি কেবল মুভি দেখে অর্থ উপার্জন করতে পারেন । এবার আপনার প্রশ্ন জাগতে পারে কে দেবে আপনাকে কাজ ? পশ্চিমা উন্নত দেশ গুলোতে যেখানে শ্রমের পারিশ্রমিক অনেক বেশি, ‍সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ এত বেশি টাকা পারিশ্রমিক দিয়ে কাজ করাতে আগ্রহি হন না । তখন তারা চান অনুন্নত দেশের দক্ষ লোকজন দিয়ে কম পারিশ্রমিকের বিনিময়ে তাদের এই কাজ গুলো করিয়ে নিতে । আর ‍আমাদের দেশের মত অনুন্নত দেশের দক্ষ লোকজন কম টাকার বিনিময়ে তাদের এই কাজ গুলো করে দেয় । আর কাজ প্রদান করা থেকে শুরু করে কাজ সম্পাদন, কাজ হস্তান্তর, টাকা প্রদান এই সমস্ত কিছুই হয়ে থাকে অনলাইনে । আর এভাবে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করাকে বলা হয় ফ্রিলান্সিং ।

Address

Southbisil, Mirpur 1, Dhaka
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Focus IT Link posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Focus IT Link:

Share