29/09/2026
আজকের শিশু-কিশোররাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু ভুল সঙ্গ আর মাদকের হাতছানি তাদের সেই সুন্দর ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে। মাদক শুধু একটি জীবন নয়, একটি পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। আর সেই ধ্বংস থেকে সন্তানকে বাঁচাতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন একজন সচেতন অভিভাবক। মোহসিনিয়া আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অভিভাবক সমাবেশ ও মাদকবিরোধী আলোচনা থেকে আমাদের অঙ্গীকার—সন্তানকে ভালোবাসুন, সময় দিন; মাদককে ‘না’ বলুন। চলুন, আমাদের সন্তানদের সুরক্ষায় আমরা সবাই একসাথে হাত বাড়াই।"