বাগেরহাট জেলার অর্ন্তগত রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের মল্লিকেরবেড় গ্রামের এক সম্ভান্ত তালুকদার পরিবারের কৃতি সন্তান তালুকদার আকতার ফারুক স্বাধীনতা যুদ্ধের পরপরই ব্যবসায়ীক উদ্দেশ্যে মোংলা বন্দরে আগমন করেন। ছোটবেলা থেকেই তিনি সমাজ সেবা ,স্কুল ,কলেজ ,মাদ্রাসা ,মসজিদ,মক্তবে শিক্ষা প্রদানের লক্ষ্যে নানাবিধ অনুদান প্রদান করে আসছেন। ব্যবসায়ীক কাজ শেষে অবসর সময় তিনি কবি -সাহিত্যিকদের বিভিন্ন নাটক ,উ
পন্যাস, ছোট গল্প নিয়ে জ্ঞান চর্চা করতেন। একদিন তিনি মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ডে নিজ বাসভবনে বসে যখন জ্ঞান চর্চায় লিপ্ত ছিলেন তখন হঠাৎ ভাবলেন জ্ঞানকে কিভাবে জন-মানবের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। এলাকাটি ছিল অন্ধকারাছন্ন। যেখানে ঘরে ঘরে কোন শিক্ষার আলো ছিল না। প্রায় আইয়্যামে জাহেলিয়ার যুগের মত কিছুটা বলা যেতে পারে। তিনি চিন্তা করলেন মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে এগিয়ে নেওয়ার একমাত্র মাধ্যম হল শিক্ষা। তাই তিনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করলেন কল্যানপাড়া টি.এ.ফারুক রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে তিনি দেখলেন ছাত্র-ছাত্রীরা প্রাথমিক স্তর অতিক্রম করার পর কাছাকাছি মাধ্যমিক বিদ্যালয় না থাকায় এবং দুরের স্কুলে পড়াশুনা করা ব্যয়বহুল বিধায় অনেক ছাত্র-ছাত্রীদের প্রাথমিক স্তর অতিক্রম করার পর পড়াশুনা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৯৯০ সালে প্রতিষ্ঠা করলেন টি.এ.ফারুক মাধ্যমিক বিদ্যালয়। এ ভাবে চলতে থাকে শিক্ষার অগ্রযাত্রা । ২০০২ সালের প্রারম্ভে তিনি ভাবলেন সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করলেই দেশ-বিদেশে ছাত্র-ছাত্রীরা হাতের কাজে নিজেকে স্বাবলম্বী করবে। তাই তিনি চালু করলেন টি.এ.ফারুক মাধ্যমিক বিদ্যালয়(এস.এস.সি ভোকেশনাল শাখা) ২০০৩ সালে। শিক্ষার আলো আরও ব্যাপকভাবে বিস্তার লাভ করার জন্য ২০১২ সালে প্রতিষ্ঠা করলেন টি.এ.ফারুক স্কুল এন্ড কলেজ। এ ছাড়া প্রাথমিক স্তরে যাতে শিশুরা ঝড়ে পড়ে না যায় সেজন্য টি.এ.ফারুক মাধ্যমিক বিদ্যালয়(শিশু শাখা ) চালু আছে। বর্তমানে টি.এ.ফারুক স্কুল এন্ড কলেজটি সু দক্ষ অধ্যক্ষ জনাব মোঃ আবু সাঈদ খান (এম.এ.এম.এড) এর দ্বারা পরিচালিত।