শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজ

  • Home
  • Bangladesh
  • Moulvi Bazar
  • শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজ

শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজ ✍ “ধুমপান, অপসংস্কৃতি, সন্ত্রাস ও রাজনীতি মুক্ত ক্যাম্পাস।”

14/11/2025
10/05/2025
সম্মানীত এলাকাবাসী,শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব রিয়াজ উদ্দিন স্যার ও কলেজ...
04/09/2024

সম্মানীত এলাকাবাসী,

শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব রিয়াজ উদ্দিন স্যার ও কলেজে হামলার প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবীতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা কলেজ সম্মুখে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে।

উক্ত বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত হয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলার জন্য আহবান করা যাচ্ছে।

01/09/2024

বাপ হারা আওয়ামী ধূসর ছাত্রলীকের পাপের তীব্র নিন্দা জানাচ্ছি।

শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের ছাত্রী অপহরণের চেষ্টা...!আজ ২৬ শে মে ২০২৪ রোজ রবিবার  প্রতিদিনের মতো একাদশ শ্রে...
26/05/2024

শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের ছাত্রী অপহরণের চেষ্টা...!

আজ ২৬ শে মে ২০২৪ রোজ রবিবার প্রতিদিনের মতো একাদশ শ্রেণীর একজন মেয়ে শিক্ষার্থী ফুলতলা থেকে একটি সিএনজিতে কলেজে যাচ্ছিলো.... কলেজে স্টপ আসার আগে মেয়েটি তাকে গেটের সামনে নামিয়ে দিতে বলে.. অতঃপর গেটের সামনে আসতেই সিএনজিটি না থেমে উল্টা গতি বাড়িয়ে দেয়....
তখন মেয়েটি তাকে থামতে বলে কিন্তু ড্রাইভার এর সিটে বসা চালক ছেলেটি আরো গতিতে কলেজ ক্রস করে যায়!!! উপায় না দেখে মেয়েটি চলন্ত সিএনজি থেকে লাফ দেয় এবং নিচের সিএনজিটি দ্রুত সেখান থেকে চলে যায়।
পরবর্তীতে মেয়েটিকে উদ্ধার করে বাছিরপুর সরকারী হাসপাতালে নেয়া হয়। সে গূরুতরভাবে আহত হয়েছে।
ফুলতলা সাগরনালের বিভিন্ন সিসিটিভিতে সিএনজির ছবি পাওয়া গেলেও শনাক্ত করা যাচ্ছে না.. আমরা কলেজের শিক্ষার্থীরা এ সিএনজি চালকের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি....! 😡😡

17/05/2024

কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট?
➥১. পর্চা বা খতিয়ান।
➥২. দলিল।
➥৩. ম্যাপ বা নকশা।
এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি বিক্রয়, হস্তান্তর অথবা ব্যাংক লোন হতে নানান সমস্যা হয়।
সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজপত্র সংগ্রহে রাখার জন্য সরকারি নানান দপ্তর রয়েছে, যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে রাখে। এখন আপনার কাজ হল, ঐ সকল দপ্তরগুলো কে নিশ্চিত করে তাদের শরণাপন্ন হওয়া ও কাগজপত্র গুলো সংগ্রহ করা।
নিচে বিস্তারিত আলোচনা করা হলো, কোথায়, কীভাবে এবং কত সময়ের ভেতরে আপনি জমির খতিয়ান, দলিল ও নকশা সংগ্রহ করবেন।
➥প্রথমত,আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন.?
জমির পর্চা বা খতিয়ান মূলত চারটি অফিসে পাবেন। তা হলো,
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

➤ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

➤উপজেলা ভূমি অফিস
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

➤জেলা ডিসি অফিস
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

➤সেটেলমেন্ট অফিস
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।
❖প্রশ্নঃ খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর। তবে সিটি জরিপের জন্য 100 টাকা খরচ হবে।
➥দ্বিতীয়ত, আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন?
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।
১/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
২/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

➤উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

➤জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।
❖ প্রশ্নঃ দলিল তুলতে কত টাকা খরচ হয়.?
উত্তরঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।
➥ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন?
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।

➤জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।
সংগ্রহ করতে যা লাগবে আবেদন ফরম + 20 টাকার কোর্ট ফি এবং 500 টাকা নগদ জমা বাবদ বা ডি.সি.আর বাবদ। অর্থাৎ 530 টাকায় মৌজা ম্যাপ তুলতে পারবেন।

➤ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়। ম্যাপ তুলতে খরচ আবেদন ফরম + কোর্ট ফি + ডি.সি.আর মোট= ৫৫০/= টাকা মাত্র।

❖প্রশ্নঃ ম্যপ তুলতে কতদিন সময় লাগে?
উত্তরঃ আবেদন করার দিন হতে, ৫-৮ কার্য দিবসের ভিতরে ম্যাপ পাবেন

14/06/2022

# # #নতুন শিক্ষাক্রম অনুমোদন দিয়েছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি!
এক পলকে দেখে নিন পুরোটা:
>> ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে।
>> পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই।
>> তৃতীয় শ্রেণি পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না।
>> চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।

>> বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে।

>> দশম শ্রেণির পাঠ্যসূচির উপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে।

>> প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন।

>> প্রাথমিকে পড়তে হবে আটটি বই।

>> নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে।

এগুলো হলোঃ-

১) ভাষা ও যোগাযোগ,

২) গণিত ও যুক্তি,

৩) জীবন ও জীবিকা,

৪) সমাজ ও বিশ্ব নাগরিকত্ব,

৫) পরিবেশ ও জলবায়ু,

৬) বিজ্ঞান ও প্রযুক্তি,

৭) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি,

৮) শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা,

৯) মূল্যবোধ ও নৈতিকতা

১০) শিল্প ও সংস্কৃতি।

সংগৃহীত

Address

Sagornal, Juri
Moulvi Bazar
3251

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

1676710062

Alerts

Be the first to know and let us send you an email when শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share