Uluail Islamia Alim Madrasah

Uluail Islamia Alim Madrasah Uluail Islamia Alim Madrasah (EIIN: 129725) is a Prograssed Islamic Institution in Moulvibazar. This

14/05/2026

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা ছাত্র সংসদ এর উদ.....

🔳 উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় দ্বীনি মাহফিল অনুষ্ঠিতউলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা ছাত্র সংসদের উদ্যোগে এক মনোজ্ঞ দ্বী...
14/05/2026

🔳 উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় দ্বীনি মাহফিল অনুষ্ঠিত

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা ছাত্র সংসদের উদ্যোগে এক মনোজ্ঞ দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ বাদ জোহর মাদরাসার হল রুমে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সম্মানিত অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ। মাহফিলে বিভিন্ন জামাতের ছাত্র-ছাত্রীবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ নুরুল আবেদীন, মিজানুর রহমান ও রাকিবা বেগম। এছাড়াও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর গজল ও কেরাত উপস্থাপন করা হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোজাহিদ আলী আজমী, মাওলানা মোঃ আব্দুর রকিব, মাওলানা মোঃ মুজিবুর রহমান প্রমুখ।

মাহফিলের মূল আলোচ্য বিষয় ছিল, “নিয়মানুবর্তিতা”। বক্তাগণ শিক্ষার্থীদের ব্যক্তি জীবন, শিক্ষা জীবন ও সামাজিক জীবনে নিয়মানুবর্তিতার গুরুত্ব তুলে ধরেন এবং ইসলামের আলোকে শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনের প্রতি গুরুত্বারোপ করেন।

পরিশেষে দেশ, জাতি, প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

03/05/2026

সুস্থতার জন্য দোয়া কামনা

জনাব মোঃ আব্দুর রহমান (আখলিছ মিয়া) বর্তমানে মারাত্মক অসুস্থ হয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি উলুয়াইল ইসলামিয়া এতিমখানার একজন নিবেদিতপ্রাণ দায়িত্বশীল ব্যক্তি, যিনি দীর্ঘদিন ধরে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সেবামূলক কাজে নিয়োজিত আছেন।

আমরা সকলের নিকট তাঁর দ্রুত সুস্থতা কামনায় আন্তরিক দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে শীঘ্রই পূর্ণ সুস্থতা দান করেন এবং পূর্বের ন্যায় আবারো সেবামূলক কাজে ফিরে আসার তাওফিক দান করেন। আমিন।

দোয়া প্রার্থী
অধ্যক্ষ
উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা।

02/05/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি 📢

আগামীকাল, ৩ মে ২০২৬ ইং (রবিবার)
উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় শিশু শ্রেণির শিক্ষার্থীদের হাম (Measles) টিকা প্রদান করা হবে।

অতএব, সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীর নির্ধারিত সময়ে মাদরাসায় উপস্থিত থাকা নিশ্চিত করার জন্য সম্মানিত অভিভাবকদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

🔴 বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকলের সহযোগিতা কাম্য।

আহ্বানক্রমে
অধ্যক্ষ
উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা,মৌলভীবাজার।

21/04/2026

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক||মৌলভীবাজারের উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের আয়োজনে রবিবার বেলা ১২টায় মাদরাসার কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার দাতা সদস্য বকসি কাওসার রশিদ সাহেব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রিন্সিপাল মুফতী বশির আহমদ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মুফতী হাবিবুর রহমান, মুফতি ফারুক মিয়া, আব্দুর রহিম, মাওলানা মোজাহিদ আলী আজমী, মাওলানা মোহাম্মদ আব্দুর রকিব, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা শামছুদ্দীন, মাওলানা কারী নজরুল ইসলাম, কাজী হুসনে মুবারক, মুহাম্মদ সাদ্দাম হোসেন, মাওলানা ফারুক আহমদ প্রমুখ।

পরিশেষে, দাখিল পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথি দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

মৌলভীবাজারের উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের আয়োজনে রবিবার বেলা ১২টায় মাদরাসার কনফারেন্স হ...
21/04/2026

মৌলভীবাজারের উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের আয়োজনে রবিবার বেলা ১২টায় মাদরাসার কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার দাতা সদস্য বকসি কাওসার রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রিন্সিপাল মুফতী বশির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মুফতী হাবিবুর রহমান, মুফতি ফারুক মিয়া, আব্দুর রহিম, মাওলানা মোজাহিদ আলী আজমী, মাওলানা মোহাম্মদ আব্দুর রকিব, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা শামছুদ্দীন, মাওলানা কারী নজরুল ইসলাম, কাজী হুসনে মুবারক, মুহাম্মদ সাদ্দাম হোসেন, মাওলানা ফারুক আহমদ প্রমুখ।

পরিশেষে, দাখিল পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথি দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিদ্যুৎ বিভ্রাটের মারাত্মক প্রভাব বশির আহমদ আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য এসএসসি...
19/04/2026

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিদ্যুৎ বিভ্রাটের মারাত্মক প্রভাব

বশির আহমদ

আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য এসএসসি ও দাখিল পরীক্ষা সামনে রেখে দেশে প্রায় ১৮ লক্ষাধিক শিক্ষার্থী বর্তমানে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ গুরুত্বপূর্ণ সময়ে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করছে।

বিশেষ করে গ্রামাঞ্চলে পরিস্থিতি অত্যন্ত নাজুক। সামান্য বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায় এবং তা ফিরে আসতে সময় লাগে ২ থেকে ৪ ঘণ্টা। ঝড় বা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অনেক ক্ষেত্রে ১-২ দিন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ফলে শিক্ষার্থীরা তীব্র গরমের মধ্যে মোমবাতি বা বিকল্প অপ্রতুল আলোর সাহায্যে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে, যা তাদের স্বাভাবিক অধ্যয়ন ব্যাহত করছে এবং শারীরিক ও মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে।

শুধু গ্রামাঞ্চলই নয়, শহর ও শহরতলীর অবস্থাও খুব একটা ভালো নয়। একবার বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এর ফলে শিক্ষার্থীদের পড়ার ধারাবাহিকতা নষ্ট হচ্ছে এবং মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্রের কঠিনতা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ও গুজব ছড়িয়ে পড়ছে, যা শিক্ষার্থীদের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করছে। এতে অনেক শিক্ষার্থীর মানসিক শক্তি দুর্বল হয়ে যাচ্ছে এবং আত্মবিশ্বাস কমে যাচ্ছে।

এমতাবস্থায়, জনস্বার্থে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতি জোরালোভাবে অনুরোধ জানানো যাচ্ছে যে, পরীক্ষাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হোক। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময়টাতে লোডশেডিং কমিয়ে আনা এবং দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও দেশের শিক্ষা ব্যবস্থার স্বার্থে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে।

18/04/2026

Address

Uluail
Moulvi Bazar
3200

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 13:15
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

01712769561

Alerts

Be the first to know and let us send you an email when Uluail Islamia Alim Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Uluail Islamia Alim Madrasah:

Share