মৌলভীবাজার সরকারি কলেজ,মৌলভীবাজার

মৌলভীবাজার সরকারি কলেজ,মৌলভীবাজার মৌলভীবাজার সরকারি কলেজ,মৌলভীবাজার অনেক পুরানো একটি কলেজ।

ঈদ মোবারক, সবাইকে জানাই পবিত্র ঈদুল আযাহা'র শুভেচ্ছা ও অভিনন্দন।
28/06/2023

ঈদ মোবারক, সবাইকে জানাই পবিত্র ঈদুল আযাহা'র শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ পহেলা আষাঢ়, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান।
16/06/2023

আজ পহেলা আষাঢ়, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
21/04/2023

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।

আলহামদুলিল্লাহ সৌদি আরবে 🇸🇦 মাহে রমজান মাসের চাঁদ🌙দেখা গেছে। আমাদের 🇧🇩 দেশে আজ রাঁতে তারাবি নামাজ শুরু, আাগামীকাল প্রথম ...
23/03/2023

আলহামদুলিল্লাহ সৌদি আরবে 🇸🇦 মাহে রমজান মাসের চাঁদ🌙দেখা গেছে। আমাদের 🇧🇩 দেশে আজ রাঁতে তারাবি নামাজ শুরু, আাগামীকাল প্রথম রোজা। আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান শুরু হল, রহমতের মাস। রহমতের মাসে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের অতীতের সকল গুনাহ গুলো ক্ষমা করে দেন,🤲আমিন। মহান রাব্বুল আলামীন আমাদের যেন সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন, আমিন।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি। সকল ভাষা শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
21/02/2016

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি। সকল ভাষা শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।

মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্রদের রাজনীতি করা শুরু হয় এই গাছের নিছে থেকে তাইনা।
03/08/2014

মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্রদের রাজনীতি করা শুরু হয় এই গাছের নিছে থেকে তাইনা।

ঈদ মোবারকআমাদের পেইজের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।
28/07/2014

ঈদ মোবারক

আমাদের পেইজের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।

মৌলভীবাজার সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনের দিকের একটি ছবি
19/05/2014

মৌলভীবাজার সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনের দিকের একটি ছবি

আজ সীমানা বিহীন ভালোবাসার একটি দিন।আজ পৃথিবীতে সবচেয়ে মধুর শব্দ বলার একটি দিন,আজ বিশ্ব মা দিবস, ১৯১১ সাল থেকে এই দিনটি প...
11/05/2014

আজ সীমানা বিহীন ভালোবাসার একটি দিন।

আজ পৃথিবীতে সবচেয়ে মধুর শব্দ বলার একটি দিন,আজ বিশ্ব মা দিবস, ১৯১১ সাল থেকে এই দিনটি পালন হয়ে আসছে‘মা দিবস হিসেবে। সর্ব প্রথম ১৯১১ সালের মে মাসের দ্বিতীয় রোববার আমেরিকাজুড়ে পালিত হয় প্রথম‘মা দিবস’। সে সময় আমেরিকায় মায়েদের প্রতি সম্মান প্রদর্শন করে ‘মাদারিং সানডে’ নামে একটি বিশেষ দিন উদযাপন করা হতো। এর পর আমেরিকার সীমানা ছাড়িয়ে মা দিবসটি সর্বজনীন করে তোলার লক্ষ্যে এগিয়ে আসেন জুলিয়া ওয়ার্ড নামের এক আমেরিকান। মা দিবসকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার লক্ষ্যে ১৮৭২ সালে জুলিয়া ওয়ার্ড ব্যাপক লেখালেখি শুরু করেন। এরপর ১৮৭২ সালের মে মাসের দ্বিতীয় রোববার নিজের মায়ের মৃত্যুবার্ষিকীতে জুলিয়া ওয়ার্ড নিজে ‘মা দিবস’পালন করেন।১৯১৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন দিবসটিকে রাষ্ট্রয়ী স্বীকৃতি দেন। এরপর পৃথিবীর দেশে দেশে মা দিবসটি পালনের রেওয়াজ ছড়িয়ে পড়ে।

শুভ নববর্ষ ১৪২১ বাংলা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা
14/04/2014

শুভ নববর্ষ ১৪২১ বাংলা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

আজ পহেলা বৈশাখ বাঙালির উৎ‍সবের দিন বাঙলা বছরকে অভিবাদন বাঙালির প্রাণের আর মনের মিলন ঘটার দিন৷বাঙালি বাংলা ১৪২১ সালকে বরণ...
13/04/2014

আজ পহেলা বৈশাখ বাঙালির উৎ‍সবের দিন বাঙলা বছরকে অভিবাদন

বাঙালির প্রাণের আর মনের মিলন ঘটার দিন৷বাঙালি বাংলা ১৪২১ সালকে বরণ করে নিচ্ছে সব বিভেদ, জরা আর দুঃখকে ভুলে৷পহেলা বৈশাখ বাঙালির উৎ‍সবের দিন৷বাঙলা বছরকে অভিবাদন জানানোর দিন৷এদিন গোটা বাঙালি আলোড়িত হয়,আন্দোলিত হয়৷রবীন্দ্রনাথ বলেন, 'প্রতিদিন মানুষ ক্ষুদ্র, দীন, একাকী৷কিন্তু উৎসবের দিনে মানুষ বৃহৎ,সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ,সেদিন সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া বৃহৎ।'সত্যই মানুষ নির্মল আনন্দ এবং সামাজিক মিলনের মধ্যদিয়ে বড় হয়৷প্রসারিত হয় তারা দৃষ্টির দিগন্ত।এই বড় হওয়া সার্থক হয়ে ওঠে তখনই,যখন তা ব্যাপৃত হয় জীবন জুড়ে৷কিন্তু আমাদের বাস্তবতা! অনেকে বলেন,অনেকটাই ভিন্ন রকমের।উৎসবের ঔদার্যকে আমরা উৎসব শেষে প্রায়শ ভুলে যাই৷ দৈন্যের মাঝে আমরা তাকে হারিয়ে ফেলি৷যে কোনো উৎসবে বাঙালি অভিন্ন হয়ে ওঠে, আবার উৎসব শেষেই বিভেদ ও বিচ্ছেদ৷দূরে চলে যায় একে অপরের কাছ থেকে৷পৃথিবীর প্রায় সবদেশে,সব অঞ্চলে নববর্ষ পালনের রেওয়াজ আছে৷একেক দেশে একেক রীতি৷বসন্তকালে ইংরেজি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চের ১৯ তারিখের যেকোনো দিন হতে পারে এই নববর্ষ৷আমাদের বাংলা নববর্ষ আমরা পালন করি একদিন৷ওই একদিন প্রাণের সমস্ত আবেগ দিয়ে আমরা মেতে উঠি উদযাপনে৷একালে এই দেশে শহর এবং গ্রামের আয়োজন ও আন্তরিকতায় বেশ প্রভেদ ৷শহরাঞ্চলে খুব সকালে ঘুম থেকে ওঠে পাট ভাঙ্গা পাঞ্জাবি, ফতুয়া পরে ছেলেরা এবং মেয়েরা লাল পেড়ে সাদা শাড়ি পরে বেরিয়ে পড়েন ৷তারা ছুটেন বৈশাখী মেলার দিকে ৷সেখানে গিয়ে ইলিশ ভাজা দিয়ে পান্তা খেয়ে একদিনের জন্য বাঙালি হওয়ার প্রাণান্তকর চেষ্টা চলে অনেক ক্ষেত্রে ৷ পক্ষান্তরে, পল্লী বাংলায়, এখনও ধলপহরে মানুষ জেগে ওঠেন কাছে কিংবা দূরে কোথাও মেলার ঢাকের শব্দে ৷গ্রামের মানুষ এই দিন আনন্দ করেন ৷বড়রা ছোটদের আশীর্বাদ করেন ৷ছেলেমেয়েরা চাচা, মামা, খালা, খালু এবং বড় ভাইবোনদের কাছ থেকে পরবি (উৎসব উপলক্ষ্যে উপহার) পেয়ে থাকে, তা যত সামান্যই হউক না কেন ৷উৎসবের ভেতর দিয়ে মানুষ ক্ষুদ্র থেকে বৃহৎ হয়, এ বিষয়ে কোন সন্দেহ নেই ৷পহেলা বৈশাখে মানুষের যে বৃহৎ সত্তা জাগরিত হয়, যে সম্প্রসারিত চেতনার উন্মেষ ঘটে ও জেগে ওঠে যে মানবিক মূল্যবোধ, প্রতিদিনের ব্যবহারিক জীবনে তার প্রতিফলন থাকা চাই৷

Address

Moulvi Bazar, Sylhet
Moulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when মৌলভীবাজার সরকারি কলেজ,মৌলভীবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share