22/09/2025
"অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে।"
অন্তরকে বিকশিত করতে, জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে, জ্ঞানের আলোয় জাতিকে উদ্ভাসিত করতে উচ্চ শিক্ষার বিকল্প নেই। সেই উচ্চ শিক্ষা গ্রহণের প্রথম ধাপ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে সহজ করতে আমরা 'হরগঙ্গীয়ান' পরিবার আছি তোমাদের পাশে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সার্বিক দিকনির্দেশনা নিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার সকাল ১০ টায় হরগঙ্গা কলেজের সন্নিকটে আমরা আয়োজন করতে যাচ্ছি একটি উন্মুক্ত ফ্রি সেমিনার। ২০২৪ ও ২০২৫ সালের হরগঙ্গা কলেজসহ অন্যান্য কলেজের সকল বিভাগের এইচএসসি পরীক্ষার্থীগণ উক্ত সেমিনারে আমন্ত্রিত। সেমিনারে অংশগ্রহণকারী ভর্তিযোদ্ধাগণ উক্ত সেমিনার থেকে-
১। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন পদ্ধতি সম্পর্কে জানতে পারবে।
২। ভর্তি প্রস্তুতি ও পরীক্ষায় সাফল্য লাভের সুপার সাজেশন পাবে।
৩। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে ১ম মেধা তালিকায় চান্স পাওয়ার কৌশল সম্পর্কে ধারণা পাবে।
৪। দেশের সকল স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারে স্পেশাল ডিসকাউন্টে ভর্তির সুযোগ পাবে ইনশাআল্লাহ।
এছাড়াও উপস্থিত ভর্তিযোদ্ধাদের প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা থাকবে।
যেকোনো ধরনের তথ্যের জন্য যোগাযোগ করতে পার নিম্নোক্ত মোবাইল নম্বরে:
১। মিশু স্যার (ICT) - 01722110315
২। আব্দুল মজিদ স্যার (বাংলা)- 01682709141
৩। মোয়াজ্জেম স্যার (English) - 01819445815
৪। আশুতোষ স্যার (ব্যবস্থাপনা)- 01681938898
৫। আসিফ স্যার (জীববিজ্ঞান) - 01714545929