09/09/2026
'বার্ষিক সিরাত প্রতিযোগিতা ২০২৬’ সংক্রান্ত নোটিশ
সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আপনাদের আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের মধ্যে বিশ্বনবী রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবন ও আদর্শের চর্চা বৃদ্ধি করতে এবং দ্বীনি মেধা বিকাশের লক্ষ্যে আগামী ১৩ সেপ্টেম্বর, ২০২৬ (রবিবার) মাদ্রাসায় এক বর্ণাঢ্য ‘বার্ষিক সিরাত প্রতিযোগিতা ২০২৬’-এর আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার সেকশন, বিষয়সমূহ ও নিয়মাবলী নিচে দেওয়া হলো:
১. কিতাব বিভাগ
অংশগ্রহণের বিষয়সমূহ: তিলাওয়াত, নাতে রাসূল (সা.), আরবি বক্তৃতা, বাংলা বক্তৃতা, হিফজুল হাদিস, কবিতা আবৃত্তি ও কুইজ।
২. নূরানী বিভাগ
অংশগ্রহণের বিষয়সমূহ: তিলাওয়াত, নাতে রাসূল (সা.), হিফজুল হাদিস ও কবিতা আবৃত্তি।
বিশেষ দ্রষ্টব্য ও নিয়মাবলী:
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ: প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং রেজিস্ট্রেশন ফি প্রদান শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ঐচ্ছিক। একজন শিক্ষার্থী যেকোনো দুইটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।
ফান্ডের সঠিক ব্যবহার:
শিক্ষার্থীদের প্রদত্ত রেজিস্ট্রেশন ফি কেবল অনুষ্ঠান ব্যবস্থাপনা ও আয়োজন ব্যয় হিসেবে ব্যবহৃত হবে। বিজয়ীদের সকল আকর্ষণীয় পুরস্কার মাদ্রাসা শিক্ষকবৃন্দ ও দাতাদের বিশেষ তহবিল থেকে উপহার হিসেবে দেওয়া হবে।
অংশগ্রহণের শেষ সময়:
আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৬-এর মধ্যে নিজ নিজ বিভাগে নাম ও রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
বিষয়:
কবিতা আবৃত্তিসহ যে কোনো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হলে নম্বর বেশি দেওয়া হবে। এতে পুরস্কার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
হাদিস শরিফ, কবিতা, বক্তৃতা ও তিলাওয়াতের এই আনন্দঘন আয়োজনে আপনার সন্তানকে উৎসাহিত করে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে,
আয়োজন কমিটি
আল-খিদমাহ মাদ্রাসা এন্ড স্কুল
01930-308098