Bangladesh Agricultural University, Mymensingh

Bangladesh Agricultural University, Mymensingh Welcome to the evergreen campus of Bangladesh Agricultural University (BAU).

Green is the symbol of life,a radiant and vibrant life that forms the core of human existence and civilization; and exactly that is what we all are here involved in with BAU

20/11/2025
09/09/2025

আজব তো! আজকাল কত আধুনিক সফটওয়্যার আছে ভোটিং এর জন্য, যেগুলো real-time ডাটা প্রভাইড করে!

জাতীয় নির্বাচনে অনলাইন ভোটিং সম্ভব না, কিন্তু দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ, "ঢাকা বিশ্ববিদ্যালয়" এর সবচেয়ে উচ্চ শিক্ষিত ছাত্র-ছাত্রীরা সহজেই অনলাইন ভোটিং এর পেইড-ভার্সন সফটওয়্যারের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রদান করতে পারতেন! যেখানে ভার্চুয়াল ভোটের চেয়ে অনেক বেশি শ্রম, সময় এবং অর্থ খরচ হচ্ছে ফিজিকেল ভোটের ব্যবস্থা করতে!!
আমি নিশ্চিত, এন্ড্রয়েড ফোন বা লেপটপ বা ডেক্সটপ কম্পিউটার ব্যবহার করে ১০০% স্টুডেন্টস! বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই পারতো ভোটিং ব্যবস্থাকে সহজ করতে!

আশ্চর্যের ব্যাপার, ফ্যাসিস্টের আমলে যখন মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিলো তখনও মিডিয়া জোরেসোরে ইভিএমের পক্ষে সাফাই গেয়েছে, অথচ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোন মিডিয়া কর্মী অনলাইন ভোটের বিষয়ে কোন আওয়াজ তোলেনি!
প্যানেল ভিত্তিক এই নির্বাচনে একজন ভোটার কমপক্ষে ২৮টি পদে ভোটাধিকার প্রদান করে, এখানে ভোটিং ব্যবস্থা সহজিকীকরণ করার সুযোগ থাকা সত্যেও এই বিষয়ে কেন আওয়াজ উঠলো না! আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বা বর্তমান ছাত্র নই! কখনো ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে পারিনি!! হাসিনার সৌজন্যে বিগত নির্বাচনগুলোতে নিজের ভোটটাও দিতে পারিনি! নির্বাচন ব্যবস্থা নিয়ে আমার অজ্ঞতা আছে; যারা এ বিষয়ে জানেন, তারা মতামত দিবেন প্লিজ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কলঙ্কের খলনায়কেরা কে কোথায়?
16/06/2025

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কলঙ্কের খলনায়কেরা কে কোথায়?

24/05/2025

এই মানুষটির বাবা অনেক সম্পত্তি রেখে যাবার পরও তিনি খুব সাধারণ জীবন যাপন করেছেন। এত বেশি সাধারণ যে প্রায় দিন শুধু বাদাম খেয়ে কাটিয়েছেন। বছরের পর বছর তরকারী ছাড়া রুটি খেয়ে এক সময় অসুস্থ হয়ে পড়েন।

মানুষটি রমযান মাসে পুরো তারাবীতে এক খতম, প্রতিদিন এক খতম এবং প্রতি তিন রাতে এক খতম তিলাওয়াত করতেন। একবার নফল নামাজ পড়ার সময় তাকে এক বিচ্ছু অনেক বার দংশন করে, প্রচণ্ড যন্ত্রণার ভেতরেও তিনি সুরা পাঠ করে গিয়েছেন এবং যথাযথ ভাবে নামাজ শেষ করেছেন।

একদিন এক ব্যবসায়ি তার কাছ থেকে কোন একটি জিনিস কিনতে চাইলেন পাঁচ হাজার দিরহাম দিয়ে। তিনি জবাব দিলেন ' তুমি আজ চলে যাও, আমি রাতে চিন্তা করে দেখি'

পর দিন সকালে আরেক দল ব্যাবসায়ী এসে জিনিসটি দশ হাজার দিরহাম দিয়ে কিনতে চাইলে তিনি বলেন, গতরাতে আমি এক ব্যাবসায়ীকে জিনিসটি দেবার নিয়ত করে ফেলেছি; কাজেই আমি আমার নিয়তের খেলাফ করতে চাই না।

এই মানুষটির নাম ইমাম বুখারী। এত বড় মাপের একজন মানুষকে নিয়ে আমি লিখছি যে আমার মনে হচ্ছে প্রতিটি লাইনে আমার একটি সঞ্চিত পাপ মোচন হচ্ছে। মনে হচ্ছে এই পৃথিবীতে আমি যদি কোন শুদ্ধতম কাজ করে থাকি তবে সেটি এখন করছি।

সারা পৃথিবীর মানুষ কুরআনের পর যে গ্রন্থকে স্বীকৃতি দিয়েছে সেই গ্রন্থটি লিখেছেন যে মানুষটি তাকে নিয়ে আমি দুটা লাইন লিখছি; এর চেয়ে সুন্দর ঘটনা আমার জীবনে আর কী হতে পারে ?

আমাদের প্রায় অনেকের বাসাতেই একটা বুখারী শরীফ আছে যেটা অনেক বছর ধরে পড়া হয় না। রোজ পত্রিকা পড়ি। পাঠ্য বই মুকস্থ করি। সপ্তাহে একদিন ম্যাগাজিন। মাসে একদিন গল্প উপন্যাস । বুখারী শরীফ আমাদের পড়া হয় না। বুখারীকে কাপড়ে মুড়িয়ে আসবাবপত্রের মত ঘরের এক কোণে রেখে দিয়েছি। ধুলা জমে গেলে হঠাৎ একদিন কাজের মানুষ দিয়ে মুছিয়ে ভাবি - পবিত্র কাজ সম্পন্ন করেছি।

গ্রন্থটি লিখতে তিনি ১৬ বছর সময় নিয়েছেন। আই রিপিট ১৬ বছর ! এই ১৬ বছর তিনি প্রায় সময় রোজা রেখে কাটিয়েছেন। প্রতিটি হাদীস লেখার আগে গোসল করে দু' রাকাত নফল নামাজ আদায় করেছেন। হাদীস সংগ্রহের জন্য তন্ন তন্ন করে ছুটে বেড়িয়েছেন পৃথিবীর অনেক দেশ।

প্রায় তিন লাখ হাদীস তার মুখস্ত ছিল। তাকে নিয়ে একটা প্রচলিত কথা হল , যে হাদীস ইমাম বুখারী জানেন না , সেটি আসলে কোন হাদীস না।

ইমাম বুখারীর কাছে একদিন সেই সময়কার গভর্নরের বাসায় গিয়ে হাদীছ শিক্ষা দেবার প্রস্তাব আসে। সাধারণ মানুষকে ফেলে রাজদরবারে গিয়ে আলাদাভাবে গভর্নরের সন্তানদের হাদিস পড়াতে তিনি রাজি হননি। তিনি গভর্নরকে জানালেন, ইসলামকে ভালোবেসে থাকলে অন্যান্য সাধারণ মানুষের মতই তার কাছে এসে হাদীছ শিক্ষা নিতে হবে। অন্যথায় এটি হাদীছের জন্য অবমাননাকর।

হাদীছের জন্য অবমাননাকর হবে ভেবে তিনি গভর্নরকে ফিরিয়ে দিলেন। তাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হল। তিনি তার প্রিয় জন্মভূমি বুখারা ছেড়ে চলে গেলেন।

অসুস্থ হয়ে এক সময় মারা গেলেন। তবুও কাউকে কোনদিন কুর্নিশ করে চলেন নি। এর চেয়ে সুন্দর জীবন আর কিভাবে হতে পারে ?
তার মৃত্যুর পর কবর থেকে সারাক্ষণ সুগন্ধি বের হত; যার ঘ্রাণ নেবার জন্য দূর দূর থেকে মানুষ এসে ভিড় করেছে। এর চেয়ে সুন্দর মৃত্যু আর কীভাবে হতে পারে ?

আমাদের দেশের একটা সুন্দর নিয়ম হল আমরা ডাইনিং টেবিলে খেতে বসলে টুকটাক গল্প করি। একজন অন্যজনের খোঁজ খবর নেই। আমারা কী এই পারিবারিক টেবিলে নতুন একটা চর্চা শুরু করতে পারি ?

প্রতিদিন টেবিলে অন্তত দুটি করে হাদিস যদি পড়া হয় এবং ফ্যামিলির বাকি মেম্বাররা তা মন দিয়ে শুনে তাহলে বছর শেষে প্রত্যেকের প্রায় সাতশো হাদীস জানা হয়ে যাবে ! জীবনের এত গুলো বছর পার করে দিলেন, কটা হাদিস আপনার জানা আছে ? একটু কী দুঃখ বোধ হয় না ?

আমি শুরু করেছি। আপনিও শুরু করুন। একটি পরিবারে যদি এভারেজ পাঁচজন মানুষ থাকে তাহলে শুধু মাত্র আপনার কারণে বছর শেষে পাঁচটা মানুষের সাতশোর বেশি হাদিস জানা হয়ে যাবে।

(সংগৃহিত)

11/08/2024

#শোক_সংবাদ
জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক
ও সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এ কে এম আনিসুজ্জামান আনিস এর মমতাময়ী মা অদ্য বিকাল ৫ টায় ইন্তেকাল করেন। মরহুমা বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিকটে অবস্থান কারী সকলকে মরহুমার নামাজে জানাজায় অংশ গ্রহণ করতে অনুরোধ করছি।

আনিস এর শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন খালাম্মা কে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমীন।

06/08/2024

সচেতন জনগণের পক্ষ থেকে কিছু প্রস্তাবণাঃ
১. দেশে বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোন দল থাকবে না, আইন করে ব্যান করতে হবে।
২. নৌকা প্রতিক আজীবনের জন্য নিষিদ্ধ।
৩. বাংলাদেশ আওয়ামী লীগের নামে থাকা যাবতীয় স্থাপনা /সম্পত্তি/অফিস ক্রোক করতে হবে।
৪. যারা বিগত ১৫-১৬ বছর আওয়ামী লীগের নেতৃত্বে আছেন বা ছিলেন তাদের কেউ কোন সাংবিধানিক বা নির্বাচিত পদে থাকতে পারবে না।
৫. যারা ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন, তাদের বরখাস্ত করে নতুন নির্বাচন দিতে হবে।
৬. আগামী ৩০ বছর আওয়ামী লীগের কোন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা নির্বাচনে অংশ নিতে পারবে না।
৭. কলেজ/বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগের কমিটিতে দায়িত্বশীল ছিলেন তারা কোন সরকারি প্রথম/দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে অংশ নিতে পারবে না।
৮. বিগত ১৬ বছরে আওয়ামী লীগের দোসর অন্য দলের কোন শীর্ষ নেতা নির্বাচনে অংশ নিতে পারবে না।
৯. প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে যারা আওয়ামী লীগের দোসর ছিলো তাদের কোন প্রতিষ্ঠান বা দপ্তরের প্রধান হতে দেয়া যাবে না।
সামরিক/বেসামরিক দোসর কর্তাদের পদ অবনমন করতে হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. আব্দুল কাফি স্যার ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ...
09/01/2024

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. আব্দুল কাফি স্যার ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আল্লাহ স্যারকে বেহেশত নসীব করুক।

ছোট ভাই, কি এতো তাড়া ছিলো তোর? আমাদের প্রতি এতো অভিমান ছিলো জমা!মিস ইউ,  Roy
21/12/2023

ছোট ভাই, কি এতো তাড়া ছিলো তোর?
আমাদের প্রতি এতো অভিমান ছিলো জমা!

মিস ইউ, Roy

11/12/2023

কেম্পাসে যে শেসনের ছাত্র ছিলাম সেই শেসনের সবার সাথে আমার ডিগ্রী নেয়া হয়নি।
২০০৫-০৬ শেসনের এগ্রিকালচার ফেকাল্টির সি সেকশনে লেভেল ৪ সেমিস্টার ১ এ ক্লাশ শুরু করি আমি আর আমার বন্ধু রাসেল... প্রথম দিকে খুব কস্ট হতো।
ব্যাকবেঞ্চার ছিলাম, গ্যালারির পেছনের বেঞ্চে ক্লাশ করেছি, ছোট ভাই-বোনদের সাথে প্রথমদিকে মন খুলে মিসতে পারি নাই। এক ধরনের ভয় বা সঙ্কোচ কাজ করতো।
আমার ইয়ারের বন্ধুরা আগেই দূরে সরে গেছে... খুব খারাপ সময় পাড় করেছি তখন।
আস্তে আস্তে সি সেকশনের ছোট ভাই-বোনেরা আমাকে খুব আপন করে নিলো। একাডেমিক বিষয়ে হেল্প করা শুরু করলো।
গ্রুপ ৯ এর সবার সহায়তা ছিলো খুবই বেশি। ইয়ার লসের কারনে যেখানে আমি বন্ধুদের কাছে একাডেমিক বিষয়ে তেমন হেল্প পাইনি, সেখানে আমার ছোট ভাই-বোনেরা আমার প্রেক্টিকেল খাতা-এসাইনমেন্টও রেডি করে দিয়েছে।
রাজনীতির কারনে ক্লাশ করতে পারি নাই, পোলাপাইন আমার প্রক্সি এটেন্ডনেস দিয়ে দিছে।
একটা বছর, দুইটা সেমিস্টার... সময়টা দেখতে দেখতে কেটে গেলো। আমার ২০টা রিপিট এই দুই সেমিস্টারে পাশ করেছি। সব কিছুর পেছনে ২০০৫-০৬ শেসনের ছোট ভাই-বোনের অবদান।
আজ গ্রেজুয়েট হয়েছি, আমার ছোট ভাই-বোনেরা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে।
অনেকেই খুব ভালো জব পেয়েছে। কারো সাথেই দেখা হয় না।
তবুও খুব মনে পড়ে।
মামুন ভাই, যুবরাজ, ইমরান, জগলু, শাকিল, রাজ্জাক, শিশির, সাকিল, মোকসেদ, জুয়েল, শাওন, মিঠু, চামেলী, পার্থ, স্বপন, আফসার, মিজান...
আরো অনেকের কথাই মনে পড়ছে।
সবার জন্য দোয়া রইলো।

২৬ শে মার্চ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।-ছবি:© Bangladesh Agricultural...
26/03/2023

২৬ শে মার্চ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।

-ছবি:
© Bangladesh Agricultural University.
Collected by: Khaled Muhammad Shaad for Mymensingh City Page.

🎁🎉🎈🧨🎁
19/03/2023

🎁🎉🎈🧨🎁

Address

BAU Mymensingh
Mymensingh
2202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Agricultural University, Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share