07/05/2023
ইংরেজি বানান মনে রাখার কৌশল
সব চাকরির পরীক্ষাতে Spelling আসেই । প্রিলিতে ১একটা থাকবেই । তাই কিছু গুরুত্বপূর্ণ Spelling এবং যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল নিয়মিত অনুশীলন করুন।
১। Lieutenant ( লেফটেনেন্ট ) - সামরিক পদবি, বদলি, প্রতিনিধি।(I আর Eউল্টা পাল্লা করে দেয় এবং A এর জায়গায় E দেয় তাই মনে রাখুন আগে I তারপর, E এবং N-পর A )
✿ছন্দ---- Lie u ten ant- মিথ্যা তুমি দশ পিঁপড়া।
২। Psychological ( সাইকোলজিক্যাল ) - মনস্তাত্ত্বিক।( এখানে P, H না দেয়)
✿ছন্দ---- Psy cholo gi cal- পিসি চলো যাই কাল।
৩। Assassination ( এ্যাসএ্যাসিনেশন )- গুপ্তহত্যা।(এখানে S কম বেশি করে দে্য় এবং s পর e দেয় মনে রাখুন S জোড়ায় জোড়ায় থাকে)
✿ছন্দ----Ass ass i nation - গাধা গাধা আমি জাতি।
৪। Questionnaire- প্রশ্নমালা। (এখানে nnaire -কে দিয়ে ঝামেলায় ফেলে দেয়)
✿----ছন্দ----Question nai re - কোশ্চেন নাই রে।
৫। Assessment - নির্ধারণ, পরিমাপ ,মূল্যায়ন।(এখানে S কম বেশি করে দেয় তাই মনে রাখুন S জোড়ায় জোড়ায় থাকে)
✿ছন্দ----Ass e ss men t- গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
৬। Hallucination- অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস।এখানে মনে রাখুন L ডাবল এবং C এর I )
✿ছন্দ----Hall u ci nation- হলে তুমি! ছি জাতি।(
৭। Diarrhoea- উদারাময়।(এখানে I, A E এর অবস্থান পরিবর্তন করে দেয় এবং R কম বেশি করে দেয়)
✿ছন্দ----Dia rr hoea - ডায়াল করো ডাবল rr হয়ে যাবে।
৮। Bureaucracy- আমলাতন্ত্র।(এখানে U E,A এর অবস্থান উল্টা পাল্টা করে দেয় তাই reau -টি ভালো করে মনে রাখুন।
✿ছন্দ----Burea u cracy- বুড়িয়া তুমি cracy.
৯। Restaurant- রেস্টুরেন্ট।(এখানে Tপর U দেয় এবং Rপর E দেয় তাই মনে রাখুন tau এবং rant)
✿ছন্দ----Rest a u r ant - বিশ্রাম এ তুমি আর পিঁপড়া।
১০। Parallel- সমান্তরাল।এখানে L কম বেশি ও A এর জায়গায় E দেয়)
✿ছন্দ----Par all e l -পার করো সকলকে ই।
১১। Illegitimate- অবৈধ।(এখানে L কম দেয় , I না দিয়ে E দেয় এবং শেষের E দেয় না )
✿ছন্দ----Il leg i tim ate - অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
১২। Miscellaneous- বিবিধ।(এখানে L কম দেয় ও একসঙ্গে S ডাবল দেয় এবং eous উল্টা পাল্টা করে দেয় তাই মনে শেষে eous আছে ও M এর S একটি এবং Lদুটি
✿ছন্দ----Mis cell an e o us- মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে।
(cell-ক্ষুদ্র কক্ষ)
এছাড়াও বিভিন্ন চাকরির