Govt. Nazmul Smrity College

Govt. Nazmul Smrity College This is a fans Page of Govt. Nazmul Smrity College.

ভোগাই নদীর ধূসর জলস্রােতের স্বর্ণোজ্জল বালির চেতনাবোধে জাগরিত নালিতাবাড়ী উপজেলার সবুজ নলিতা শাখার মৃত হলুদপত্র আচ্ছাদিত ঊর্বর ভূমির মায়াবী আচঁলে গারো, কোঁচ, ডালু, হদি, হাজং, হিন্দু ও মুসলমান জাতির বসবাস শেরপুর জেলার এই পাহাড়ী অঞ্চলে।



বিভিন্ন উপজাতি সমৃদ্ধ এ এলাকায় তৎকালীন এম,এন,এ ও এম,এল, এ জনাব আব্দুল হাকিম সরকার ১৯৬৬ সনের জুন মাসে নকলা থানার অধিবাসী জামালি সাহেব (Health Assistent) কে সাথে ন

িয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ গৃহে কলেজ প্রতিষ্ঠার সর্বপ্রথম আলোচনার সূত্রপাত করনে। এ আলোচনা সভার পরই কলেজ প্রতিষ্ঠার নিমিত্তে অর্থ সংগ্রহে বেরিয়ে পড়েন বরুয়াজানীর মাতুলালয়ে জন্ম গ্রহনকারী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ত্যাজোদ্বীপ্ত মেধাবী ও সংগ্রামী ছাত্রনেতা ভি. পি নাজমুল আহসান।



নালিতাবাড়ীতে উচ্চ শিক্ষার দ্বার উন্মোচনের লক্ষ্যে আব্দুল হাকিম সরকার সাহেবের নেতৃত্বে আব্দুর রশিদ, নগেন্দ্র চন্দ্র পাল, আব্দুল করিম, আবু মোহাম্মদ নুরুল হক, মেহের আলী সরকার, আব্দুল মতিন মাস্টার, আব্দুর রহমান সরকার, ইউসুফ আলী সরকার, মোহাম্মদ আলী মেম্বার, ডা. আব্দুল হামিদ, অধ্যাপক এনায়েত আলী, আব্দুর রাজ্জাক, সেকান্দর আলী তালুকদার, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, অধ্যাপক প্রভাত চন্দ্র পাল, অধ্যাপক সুনীর চন্দ্র সাহা, ধীরেন্দ্র চন্দ্র সরকার, আব্দুল লতিফ, রাম সংকর কালোয়ার, নিবারন ভৌমিক, মুক্তিযোদ্ধা আবুল হাসেম, আফতাব উদ্দিন সরকার, ইন্দ্রভূষণ রায়, আবুল কাসেম তালুকদার চেয়ারম্যান, নুর হোসেন চেয়ারম্যান, হাবিব উল্লাহ মিয়া সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও সর্বসাধারণের সম্পৃক্ততায় নালিতাবাড়ী উপজেলায় পৌরসভার প্রাণ কেন্দ্রে ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী মুক্তিযোদ্ধা শহীদ নাজমুল আহসানের স্মৃতি রক্ষার্থে ১৯৭২ সনে প্রতিষ্ঠা করা হয় “নাজমুল স্মৃতি মাহবিদ্যালয়”।


কলেজ প্রতিষ্ঠার শুরুতে অভিনাষ চন্দ্র রায় ও শ্রী ভুপতি মোহন রায় চৌধুরী গং গোবিন্দনগর কালিনগর মৌজায় ৮.৩২ একর জমি দান করেন। প্রতিষ্ঠালগ্নে নালিতাবাড়ীর মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযোদ্ধা আবু তাহের সাহেব প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একাদশ শ্রেণির মানবিক, বিজ্ঞান, ও বাণিজ্য শাখা নিয়ে অত্র “ নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়” এর যাত্র শুরু হয়।


পরবর্তীতে ১৯৮৮ সনে স্মাতক মানবিক, ১৯৯৫ সনে বিজ্ঞান এবং ২০০৪ সনে বাণিজ্য শাখা চালু করে পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়। তারপর ২০০৫ সনে (বিএম) কোর্স চালু হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০১৩ সনে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিষয়ে অনার্স কোর্স এবং ২০১৪ সনে বাংলা বিষয়ে অনার্স কোর্স চালু হয়। সকল শাখা ও বিভাগ মিলিয়ে বর্তমানে কলেজের শিক্ষার্থী সংখ্যা পায় ৩২০০। কলেজের একটি সুবিশাল মাঠ সহ ৮.৩২( আট একর বত্রিশ শতাংশ) একর জমি রয়েছে। ২০১৭ সালে শহীদ নাজমুল আহসান এর মরনোত্তর স্বাধীনতা পদক প্রাপ্তির মধ্য দিয়ে জেলার অন্যান্য উপজেলা থেকে নালিতাবাড়ীকে দিয়েছে স্বতন্ত্র সম্মান।

04/05/2026
২০২২-২৩ শিক্ষাবর্ষ ডিগ্রি (পাস) ২য় বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন
05/10/2025

২০২২-২৩ শিক্ষাবর্ষ ডিগ্রি (পাস) ২য় বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন

Address

Nalitabari
Mymensingh
2110

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Nazmul Smrity College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Govt. Nazmul Smrity College:

Share