13/11/2024
Amc.HSC online class
দ্বাদশ সাইন্সের শিক্ষার্থীদের প্র্যাক্টিকেল করানো ও খাতা রেডি করানোর উপর গুরুত্বারোপ করেন, স্যার। এই মুহুর্তে তাদের বাধ্যতামূলকভাবে তত্ত্বীয় ক্লাসে উপস্থিত ক্লাসে হাজির না করিয়ে, তাদের বাধ্যতামূলকভাবে প্র্যাক্টিকেল খাতা প্রস্তুত করা ও প্র্যাক্টিকেল ক্লাসে উপস্থিত থাকা নিশ্চিত করেন।
২০ তারিখ থেকে পরীক্ষা শুরু, আর একটা ছাত্র কলেজে যাওয়া-আসা আর ক্লাস করা মিলিয়ে প্রায় ৫ থেকে ৫.৫ ঘন্টা সময় চলে যায়। এই সময়টায় সে কিন্তু চাইলে বাসায় নিজের মতো করে পড়তে পারতো। কলেজের ক্লাস ভিন্ন ভিন্ন সেকশনে ভিন্ন ধাঁচের হচ্ছে। মোদ্দাকথা, ছাত্রবান্ধব ক্লাস হচ্ছে না, শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। উদাহরণ স্বরুপ বলি, ২০ তারিখ থেকে পরীক্ষা শুরু, ম্যাথ স্যার পড়াচ্ছেন কনিক্স। এক নিয়ামক রেখা আর উপকেন্দ্র পড়ায়েই উনি ৪৫ মিনিট পার করে দিছেন, ম্যাথ করানোর নাম নাই। এখন বাসায় নিজে ম্যাথ করবো সেই সুযোগটাও নষ্ট করে দিচ্ছেন বাধ্যতামূলক ক্লাসে বসায়ে রেখে। যা প্রি টেস্টে প্রভাব ফেলবে মারাত্মকভাবে।
প্র্যাক্টিকেলে কী করানো হচ্ছে? স্যারেরা প্র্যাক্টিকেল করাচ্ছেন, ছাত্ররা দেখছে। তত্ত্ব কীভাবে লেখবে, খাতা কীভাবে সাজাবে এই বিষয়ে ধারণা যা অস্পষ্ট থাকার, অস্পষ্টই রয়ে যাচ্ছে। খাতা করা নিয়ে বা লেখা নিয়ে যা বলা হচ্ছে, তা নিতান্তই অমূলক। দ্বাদশের শিক্ষার্থীদের ক্লাস করা নিয়ে কড়াকড়িতে ছাড় দেন , স্যার। পরীক্ষার আগে রিভিশন জরুরি। আর ক্লাসও যে আহামরি ভালো মানের হচ্ছে, এমন কিন্তু না। হাতে গুণা একটা দুইটা ক্লাস আমরা ভালো পেয়েছি, আর বাকিসবগুলো ক্লাসই আমাদের জন্য অনর্থক মনে হয়েছে।
এমতাবস্থায়, আমরা আমাদের শ্রদ্ধেয় স্যারগণের কাছে কিছু আবদার রাখছি।
১. আমাদের ক্লাস করার থেকে প্র্যাক্টিকেলের প্রতি গুরুত্বারোপ আরও বেশি করতে হবে।
২. সকল সেকশনে ক্লাস কোয়ালিটি ও পড়ানোর মান একইরকম নিশ্চিত করা জরুরি। দ্বাদশের যারা আছে, তারা হয়তো-বা খুব বেশি ক্লাস পাবে না আর। একাদশের সকল সেকশনে ক্লাস কোয়ালিটি ও পড়ানোর মান একইরকম নিশ্চিত করতে প্রতি সেকশনে পড়ানোর দায়িত্ব বিষয়ভিত্তিক শিক্ষকগণের উপর ছেড়ে দেওয়া উচিৎ। কলেজে যথেষ্ট জনবল আছে। একেকদিন একেক স্যার পড়াতে আসলে ক্লাসের ফ্লো ঠিক থাকে না, এই কথা আমরা আগেও বলেছি। তাই একজন স্যার-ই একটা চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস নিবেন, এটা নিশ্চিত করা জরুরি। সবথেকে বেশি ভালো হয়, চ্যাপ্টারভিত্তিক টিচার শাফলিং করলে। বা নির্দিষ্ট সময় পরপর বিষয়ভিত্তিক শিক্ষক সেকশন টু সেকশন পরিবর্তন করে। এতে শিক্ষার্থীরা একাধিক স্যারের ক্লাস করার সুযোগ পাবে, ক্লাসের ফ্লো-ও ঠিক থাকবে।
Amc.HSC online class
Send a message to learn more