Bangladesh Agricultural University

Bangladesh Agricultural University Bangladesh Agricultural University (Bengali: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়) is a public university. It's an offcial page of Faculties: 6, No.

* Established: 18 August 1961
* Site & Location: The University campus is situated on the western side of the old Brahmaputra river covering an area of 1200 acres, 3 kilometers away south of Mymensingh town.
* No. of Departments: 44
* Faculty of Veterinary Science: Departments - 8
* Faculty of Agriculture: Departments - 16
* Faculty of Animal Husbandry: Departments - 5
* Faculty of Agricultural Ec

onomics & Rural Sociology: Departments - 5
* Faculty of Agricultural Engineering & Technology: Departments -5
* Faculty of Fisheries: Departments –5
* Institutes: Graduate Training Institute (GTI), Institute of Agribusiness and Developmental Studies (IADS); Interdisciplinary Institute for Food Security (IIFS); Char and Haor Development institute
* No. of Teachers: 567 ( 363 with PhDs and 34 on leave for postdoc or visiting professors/researchers in foreign universities)
* No. of Officers: 380
* No. of Halls Residence: 12 (Male-9, Female-3)
* Major Farms: 10
* Central Library- No. of total collections: Books- 1,92,978 volume,(38,633 volume with banded publications), Total Titles 2,123, Current Journals -116, Online Journal: INASP-PERG, AGORA, HINARI OARE, including all journal of BANGLAJOL
* No of Passed-out Graduates : 42,137, Bachelor's Degree-25,523, M.S.-16,078, Ph.D.- 537
* Current student's enrolment: 8088 (Male 4491 and Female 3597)
* Undergraduate students 5147 (with 56 international students)
* Undergraduate students in the first year: 1200
* Undergraduate inbound exchange students: 60
* Undergraduate outbound exchange students: 27
* Postgraduate students 2941 (with 5 international students)
* Postgraduate inbound exchange students: 26
* Postgraduate outbound exchange students: 21
* Research: 262 on-going Research Projects under Bangladesh Agricultural University Research System (BAURES).
* Extension: There are 40 Associations of Mymensinghsadar with 3 Associations of Trishal and Gouripurupazila where agricultural extension and village development activities are being carried out by the (BAUEC) Besides, Vegetables Cultivation Schemes are going on 10 Primary schools, High schools, Madrashas& Orphanages under Mymensinghsadar, Trishal, Gouripur, and PhulpurThanas. 48 ideal houses have been selected to introduce Farm Management in Agricultural Development. As many as 10,185 farmers have so far attended 36 training programs arranged by BAUEC.
* Training: Graduate Training Institute (GTI) offered pre-service and in-service training courses including international training programs & workshops. A total of 23,855 people were trained including foundation training of University Teachers & Officer.
* Extra-Curricular Activities: Co-Curricular and socio-cultural programs are being conducted at Teacher-Student Centre &ShilpacharyaZainul Abedin Auditorium under the guidance of the Students Affairs Division. Different games and sports are being conducted by the Department of Physical Education.
* Activities of Central Students' Union (BAUCSU) are taken care of by this division and This division also supervises various co-curricular & extra-curricular activities of different Hall Students' Unions, Rover Scouts, and BNCC.

আগামী ২৩.০৫.২০২৬ তারিখ, রোজ শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর অফিসসমূহ খোলা থাকবে মর্মে প্রকাশিত বিজ্ঞপ্তিটি সংশ্লিষ...
21/05/2026

আগামী ২৩.০৫.২০২৬ তারিখ, রোজ শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর অফিসসমূহ খোলা থাকবে মর্মে প্রকাশিত বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এতদসঙ্গে সংযুক্ত করা হলোঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তিঃময়মনসিংহ ২১ মে ২০২৬। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সট...
21/05/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তিঃ
ময়মনসিংহ ২১ মে ২০২৬।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ ২১ মে ২০২৬, বৃহস্পতিবার দুপুর ১২.৩০টায় বাকৃবি-র ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে কৃষি শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের লক্ষ্য নিয়ে এই সমঝোতা স্মারক অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি-এর ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন উইং-এর পরিচালক ড. রেশমা সুলতানা এবং বাকৃবি'র রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। বিশেষ অতিথিদ্বয় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. এ.কে.এম. আদহাম, প্রফেসর, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া এই সমঝোতা স্মাক্ষরকে একটা চমৎকার উদ্যোগ বলে অভিহিত করেন এবং গবেষণা ও উন্নয়ন ত্বরান্বিত করার জন্য এটি আরো আগেই সম্পন্ন করা প্রয়োজন ছিলো বলে উল্লেখ করেন। যারা এই উদ্যোগের পেছনে চালিকাশক্তি হিসেবে কাজ করেছেন তাদেরকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান। বাংলাদেশের বৃহত্তম কৃষি গবেষণা সংস্থাগুলোর মাঝে 'বারি' অন্যতম এবং তারা এদেশের মানুষের কল্যাণার্থে তৃণমুল পর্যায়ে কাজ করে যাচ্ছে এবং এই সমঝোতা স্মাক্ষরের মাধ্যমে সামনের দিনগুলোতে দেশের কৃষি খাতের উন্নয়ন, জলবায়ু সহনশীল জাত উদ্ভাবন এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে এমন আশাবাদ ব্যক্ত করেন।

​উল্লেখ্য, উক্ত সমঝোতা স্মাক্ষর অনুষ্ঠানে বাকৃবির পক্ষে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: আব্দুল মজিদ, ডিন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, প্রফেসর ড. মো: বজলুর রহমান মোল্লা, প্রফেসর ড. এম.জি মোস্তফা আমিন, শিক্ষা বিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার সারওয়ার জাহান, এডিশনাল রেজিস্ট্রার ড. ফারুক আহমেদ, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও বারি'র পক্ষে সিনিয়র গবেষণা কর্মকর্তাদের মধ্যে ড. নার্গিস সুলতানা, ড. মো: ইমরান খান চৌধুরী, ড. মো: আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

​জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ-২২০২।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তিঃ১৯ মে ২০২৬। "SMART-SIP+: Innovative Approach to Downstream Energy Utilisation...
19/05/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তিঃ
১৯ মে ২০২৬।

"SMART-SIP+: Innovative Approach to Downstream Energy Utilisation from Solar Irrigation Pumps (SIPs) in Bangladesh" প্রকল্পের বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত।

বাংলাদেশে টেকসই কৃষি, নবায়নযোগ্য শক্তি, জলবায়ু সহনশীলতা ও ডিজিটাল উদ্ভাবনকে এগিয়ে নিতে আজ মঙ্গলবার (১৯ মে, ২০২৬) ‘স্মার্ট-এস.আই.পি+: ইনোভেটিভ অ্যাপ্রোচ টু ডাউনস্ট্রিম এনার্জি ইউটিলাইজেশন ফ্রম সোলার ইরিগেশন পাম্পস (SIPs) ইন বাংলাদেশ’ প্রকল্পের বার্ষিক কর্মশালা হোটেল লেকশোর গ্র্যান্ড, গুলশান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
​এবারের কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয় ছিল— "Advancing Sustainable Agriculture through Green Energy and Digital Innovation"।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম- এর পরিচালক প্রফেসর ড. এম হাম্মাদুর রহমানের সভাপতিত্বে বার্ষিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন যে 'টেকসই কৃষি ও পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিতকরণে এই প্রকল্প বাংলাদেশে একটি মাইলফলক হিসেবে কাজ করবে"।

কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) ও অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলী, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ড. দিয়া সানু, ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ডেভেলপমেন্ট কাউন্সেলর ও ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন এবং বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। এছাড়াও যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে গবেষক দল কর্মশালায় উপস্থিত ছিলেন। বাংলাদেশে টেকসই কৃষি, নবায়নযোগ্য শক্তি, জলবায়ু সহনশীলতা ও ডিজিটাল উদ্ভাবনকে এগিয়ে নিতে আয়োজিত এ কর্মশালায় দেশি-বিদেশি গবেষক, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃষি বিশেষজ্ঞ, বেসরকারি খাতের প্রতিনিধি ও উন্নয়নকর্মীরা অংশ নেন।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন স্মার্ট-সিপ প্লাস বাংলাদেশ প্রকল্পের ইন-কান্ট্রি লিড এবং বাকৃবির কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. চয়ন কুমার সাহা। বক্তব্যে তিনি প্রকল্পটির লক্ষ্য, অগ্রগতি ও সম্ভাবনা তুলে ধরে বলেন, "দেশে স্থাপিত সৌর চালিত সেচ যন্ত্র থেকে সেচের পর যে অতিরিক্ত বা উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ অব্যবহৃত থাকে, তা কৃষিভিত্তিক উৎপাদন, সংরক্ষণ ও গ্রামীণ অর্থনীতির বিভিন্ন খাতে ব্যবহার করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।" তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ১৬ লাখ সেচ পাম্প ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে প্রায় ১২ লাখ ডিজেল চালিত। এসব ডিজেলচালিত পাম্প পরিবেশ দূষণ ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণে ভূমিকা রাখছে। এ কারণে নবায়নযোগ্য শক্তি ও জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান সৌরচালিত সেচ পাম্প স্থাপনে উৎসাহ দিচ্ছে। তবে সেচের সময় বা মৌসুম ছাড়া এসব সৌর চালিত সেচ যন্ত্র থেকে উৎপাদিত বিপুল পরিমাণ বিদ্যুৎ অব্যবহৃত থেকে যাচ্ছে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির স্মার্ট-সিপ প্লাস প্রকল্প প্রধান প্রফেসর ড. লিনসি মেলভিল। তিনি প্রকল্পের সামগ্রিক কাঠামো, ডিজিটাল টুইন প্রযুক্তি ডিসিশন সাপোর্ট সিস্টেম, জিআইএসভিত্তিক ম্যাপিং টুলস, বিজনেস মডিউল এবং স্মার্ট এনার্জি সিস্টেম-এর ব্যবহার তুলে ধরেন। তিনি বলেন, "বাংলাদেশে সৌর চালিত সেচপাম্পের অব্যবহৃত বিদ্যুৎকে উৎপাদনমুখী কাজে ব্যবহার করা গেলে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে।"
অনুষ্ঠানটিতে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়, যেখানে সৌরচালিত সেচ পাম্পের (SIP) অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে কীভাবে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনা যায় তা প্রদর্শন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা স্মার্ট-সিপ প্লাস প্রকল্পের উদ্ভাবনী ও সমন্বিত উদ্যোগের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের টেকসই কৃষি, গ্রামীণ পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, স্মার্ট-সিপ প্লাস প্রকল্পটি যুক্তরাজ্য গবেষণা ও উদ্ভাবন সংস্থা (UK Research and Innovation-UKRI)-এর অধীন যুক্তরাজ্য সরকারের আয়ারটন ফান্ড (Ayrton Fund)-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি-বিসিইউ (Birmingham City University), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন (Bright Green Energy Foundation-BGEF), ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশন (Water & Sanitation for the Urban Population-WSUP) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (Bangladesh Agricultural Development Corporation-BADC) |

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ-২২০২।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তিঃময়মনসিংহ, ১৯ মে ২০২৬। বাকৃবিতে  শিক্ষকদের পেশাগত উন্নয়নে ৩ দিনব্যাপী প্রশিক্ষ...
19/05/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তিঃ
ময়মনসিংহ, ১৯ মে ২০২৬।

বাকৃবিতে শিক্ষকদের পেশাগত উন্নয়নে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তরুণ শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাকৃবি-র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্বাবধানে মঙ্গলবার (১৯ মে, ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় অত্র বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবনের ৩য় তলায় অবস্থিত কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
​"Professional development for university teachers" শীর্ষক এই প্রশিক্ষণে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান।
আইকিউএসি এর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মো: শাহেদ রেজার সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখ এর সঞ্চালনায় এই প্রশিক্ষণ কর্মসূচীর প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: জুলফিকার রহমান।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান বলেন, প্রত্যেকটা ট্রেনিং প্রোগ্রামেই কিছু না কিছু শেখার থাকে। আমরা নিজে যতই জানিনা কেন, সকল প্রশিক্ষণেই কিছু নতুন বিষয় আসে যেখান থেকে শিখে নেওয়ার সুযোগ থাকে। ট্রেনিং মানেই প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের মাঝে ভাব বিনিময়। প্রশিক্ষণ হলো লেখাপড়ার মতোই টু-ওয়ে এক্সচেঞ্জ, যা কখনো এককভাবে হয় না। আজকের দিনে এটি আরও বেশি প্রকট হয়ে গেছে অর্থাৎ শিক্ষকতায় পাঠদানের ক্ষেত্রে ​পারস্পরিক সম্মানের সাথে কাজ করতে পারা, এটা খুব বড় একটা ব্যাপার। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র ছাত্র-ছাত্রীই শিক্ষকদের নিকট থেকে শিখবে এমনটা নয় বরং শিক্ষার্থীদের কাছ থেকেও শিক্ষকদের শেখার আছে।
​তিনি আগামী তিনদিন অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণের সফলতা কামনা করেন।

​উল্লেখ্য, তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের লেকচারার ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পর্যায়ের সর্বমোট ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করছে যা তাদের শিক্ষাদান পদ্ধতি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।

​জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ-২২০২।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তিঃময়মনসিংহ, ১৮ মে ২০২৬। বাকৃবিতে 'ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল'-এর শু...
18/05/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তিঃ
ময়মনসিংহ, ১৮ মে ২০২৬।

বাকৃবিতে 'ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল'-এর শুভ উদ্বোধন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চিরসবুজ ক্যাম্পাসে নয়নাভিরাম পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে নির্মিত "ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল"-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৮ মে (সোমবার) দুপুর ১২:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন আমেরিকান কলোনির স্মৃতিবিজড়িত মনোরম পরিবেশে বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে এই কনফারেন্স হলটির উদ্বোধন করেন।
​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) এর পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ জাভিদুল হক ভূইঁয়ার সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পূবালী ব্যাংক পিএলসি এর আঞ্চলিক প্রধান (ময়মনসিংহ) মো: হুমায়ুন মিয়া। তিনি বাকৃবির বিভিন্ন উন্নয়ন কাজে পূবালী ব্যাংকের সংশ্লিষ্টতা উল্লেখ করে ভবিষ্যতে এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে এমন প্রতিশ্রুতি প্রদান করেন। এসময়ে তিনি কনফারেন্স হলের জন্য দুইটি ১০০ ইঞ্চি স্মার্ট টিভি ভাইস-চ্যান্সেলর এর নিকট হস্তান্তর করেন। এছাড়াও আরও বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান, পশু পালন অনুষদের ডিন ও ডিন কনভেনর প্রফেসর ড. মো: রুহুল আমীন, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার, সোনালি দলের সভাপতি এবং মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.মো: আলী রেজা ফারুক প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে এই কনফারেন্স হলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তাবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া আন্তরিকভাবে ধন্যবাদ জানান পূবালী ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠানকে, যারা বাকৃবির এই কার্যক্রমের সাথে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তিনি একই সাথে বাউরেসের পরিচালক ও তার টিমকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই ইন্টারন্যাশনাল গেস্ট-হাউজের কনফারেন্স হলকে কেন্দ্র করে আরো কিছু প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন এবং তা আন্তর্জাতিক মানে তৈরীর ইচ্ছাও প্রকাশ করেন। ভবিষ্যতে এই কনফারেন্স হলের বহুবিধ প্রয়োজনীয় ব্যবহারের আশাবাদ ব্যক্ত করে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ, উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইন্সটিটিউট/বিভাগ/শাখার পরিচালক ও প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

​জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ-২২০২।

17/05/2026
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তিঃময়মনসিংহ, ১২ মে ২০২৬। বাকৃবিতে পশু পালন অনুষদের ২২তম ‘ইন্টার্নশিপ প্রোগ্রাম ২...
12/05/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তিঃ
ময়মনসিংহ, ১২ মে ২০২৬।

বাকৃবিতে পশু পালন অনুষদের ২২তম ‘ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠিত।

​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু পালন অনুষদের আয়োজনে ‘ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১২ মে ২০২৬, মঙ্গলবার সকাল ১১.০০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ইন-চার্জ) প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশু পালন অনুষদের সাবেক ডিন প্রফেসর(অব:) মো: নজমুল হাসান, প্রফেসর(অব:) ড. এস.ডি. চৌধুরী, পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এর পরিচালক ড. মাহফুজ আলম, সিপি বাংলাদেশ লিমিটেডের ডিপার্টমেন্ট ম্যানেজার মো: আনিসুর রহমান।

পশু পালন অনুষদের ডিন প্রফেসর ড. মো: রুহুল আমিন-এর সভাপতিত্বে এবং সহকারী প্রফেসর ড. মো: শরীফুল ইসলাম ও জেসমিন আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: আবুল হাশেম। ইন্টার্নশিপ কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন প্রফেসর ড. বাপন দে। ইন্টার্নশীপ প্রোগ্রামের উপর আরও বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. রফিকুল ইসলাম খান, প্রফেসর ড. মো: রুহুল আমীন, সিপি বাংলাদেশের ড. মো: নুরুজ্জামান প্রমুখ। এছাড়াও ইন্টার্ন শিক্ষার্থীদের পক্ষ থেকে দুইজন ছাত্র-ছাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করেন। ​বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বর্তমান কর্মক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি মাঠপর্যায়ে ও শিল্পকারখানায় কাজ করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে, যা তাদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনে ইন্টার্নশিপের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের অর্জিত ত্বাত্তিক জ্ঞানের সঙ্গে বাস্তবতার নিরিখে ব্যবহারিক জ্ঞানের সংমিশ্রণ ঘটিয়ে আধুনিক কৃষি ও প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

উল্লেখ্য, ১২ ক্রেডিটের ছয়মাস মেয়াদি পশু পালন অনুষদের এই ২২তম ব্যাচে সর্বমোট ১৮৩ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করছে এবং এদের মাঝে ১৮ জন বিদেশে( ৫টি দেশে) তাদের ইন্টার্নশীপ সম্পন্ন করবেন। উক্ত ​অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পশু পালন অনুষদের সকল বিভাগীয় প্রধান, উর্ধ্বতন শিক্ষক,গবেষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

​জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ-২২০২।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তিঃময়মনসিংহ, ১১ মে ২০২৬। ​বাকৃবিতে 'বাকৃবি গবেষণা অগ্রগতি ২০২৪-২০২৫’ বিষয়ক বার্ষ...
11/05/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তিঃ
ময়মনসিংহ, ১১ মে ২০২৬।

​বাকৃবিতে 'বাকৃবি গবেষণা অগ্রগতি ২০২৪-২০২৫’ বিষয়ক বার্ষিক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১১ মে, ২০২৬, সোমবার বিকেল ৩.৩০টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ‘Annual Workshop on BAU Research Progress 2024-2025' শীর্ষক তিন দিনব্যাপী বার্ষিক কর্মশালার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (BAURES)-এর উদ্যোগে আয়োজিত এবারের কর্মশালার মূল প্রতিপাদ্য ছিলো “জলবায়ু-সহিষ্ণু ও টেকসই উন্নয়নের জন্য কৃষি গবেষণার রূপান্তর”।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া। তিনি তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় এবং ভবিষ্যত বাংলাদেশের কৃষি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় উলম্ব পদ্বতিতে চাষাবাদ, উচ্চ ফলনশীল ও বিরূপ জলবায়ু সহনশীল জাত, স্মার্ট কৃষি ব্যবস্থাপনা, অধিকতর মানসম্মত কৃষি গ্র‍্যাজুয়েট তৈরী ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করেন এবং আগামী দিনে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এসবের বিকল্প নেই বলে উল্লেখ করেন। তিনি গবেষকদের আধুনিক ও টেকসই প্রযুক্তির উদ্ভাবনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
​বাউরেস -এর পরিচালক প্রফেসর ড. মো. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক প্রফেসর ড. জাভিদুল হক ভূইয়ার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
​ড. শরিফুল হক ভূঁইয়া, মহাপরিচালক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), ময়মনসিংহ; অধ্যাপক ড. মো. রুহুল আমিন, কনভেনার, ডিন কাউন্সিল, বাকৃবি; অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সভাপতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
​অনুষ্ঠানে প্রধান প্রতিবেদন উপস্থাপনকারী (Chief Rapporteur) হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এম. জুলফিকার রহমান।
শুরুতে ছয়টি অনুষদ থেকে ৬ জন প্রতিবেদন উপস্থাপনকারী তাদের প্রবন্ধ উপস্থাপন করেন। তিন দিনব্যাপী এ কর্মশালায় মোট ২১টি প্যারালাল টেকনিক্যাল সেশন এবং অনুষদ-ভিত্তিক ছয়টি পোস্টার সেশন অনুষ্ঠিত হয় এবং এতে প্রায় পাঁচ শতাধিক গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন করা হয়। মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি টেকনিক্যাল সেশন থেকে একজন করে মোট ২১ জন সেরা উপস্থাপককে পুরস্কৃত করা হয়। এছাড়া পোস্টার সেশন থেকে প্রতি অনুষদে তিনজন করে মোট ১৮ জনকে সেরা পোস্টার উপস্থাপক হিসেবে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার এর মডারেশনে অধিবেশনে অংশগ্রহণকারীদের মাঝে উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবেশনে গত বছরের গবেষণার ফলাফল পর্যালোচনা এবং আগামী বছরের জন্য কৃষি গবেষণার বিষয়বস্তু নিয়ে এবং টেকসই ও ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে কৃষি গবেষণার ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, উর্ধ্বতন শিক্ষক এবং গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

​জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ-২২০২।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেস রিলিজঃময়মনসিংহ, ১১ মে ২০২৬।বাকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতি...
11/05/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস রিলিজঃ
ময়মনসিংহ, ১১ মে ২০২৬।

বাকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে 'আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬' আড়ম্বরপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (১১ মে ২০২৬) দুপুর ২.০০টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
​সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি প্রভোস্ট কাউন্সিলের কনভেনার (ইনচার্জ) প্রফেসর ড. মো: মোখলেছুর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন এবং ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির। এছাড়াও বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক,সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬ এর সাংগঠনিক কমিটির সদস্য-সচিব কৃষিবিদ মো: আসাদুল হক সজল।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক মো: আতিকুর রহমান, এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ তাদের মুল্যবান বক্তব্য প্রদান করেন।
​প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিজয়ী এবং বিজিত সকলকেই ধন্যবাদ ও অভিনন্দন জানান।যারা অংশগ্রহণ করে,খেলা পরিচালনা করে,কায়িক ও মানসিকভাবে এখানে শ্রম দিয়ে এই পুরো টুর্নামেন্টটাকে উপভোগ্য করেছেন, সার্থক করেছেন তাদেরকেও অভিনন্দন জানান। তিনি আরও বলেন যে পড়াশোনার পাশাপাশি বাকৃবির ছেলেমেয়েরা খেলাধুলা, নৈতিক চরিত্র গঠন এবং বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে তাদের সময় ব্যয় করে। যেটা ব্যবহারিক ক্লাসের পরে খুবই কঠিন হয়, তবুও তারা চেষ্টা করে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে মুখরিত রাখতে এই ধরনের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ক্রীড়ার মাধ্যমে সুন্দর বন্ধুত্ব হয় এবং বর্তমান সরকার ক্রীড়া প্রশিক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আজ থেকে ৬৫ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিষ্ঠার পর থেকেই এই বিশ্ববিদ্যালয় কৃষি এবং কৃষকের পাশে থেকে দেশে এবং বিদেশে এদেশের মানুষের খাদ্য এবং পুষ্টির নিরাপত্তা যুগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তার উপর অর্পিত এই দায়িত্ব সারাজীবন করে যাবে।যে সমস্ত সংগঠনের মাধ্যমে একটি সুন্দর সফল সমাপ্তির মাধ্যমে আজকে যে প্রতিযোগিতা শেষ হচ্ছে এর সাথে সংশ্লিষ্ট সবাইকে বিশেষত শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, রেফারীবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত খেলোয়ারবৃন্দ, তাদের প্রশিক্ষকবৃন্দ,ম্যানেজারবৃন্দ, তাদের টিম মেম্বারবৃন্দ, শান্তি-শৃঙ্খলার সাথে যারা নিয়োজিত আছেন তারা এবং সংশ্লিষ্ট আমাদের এই ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী সবাইকে ভাইস-চ্যান্সেলর শুভেচ্ছা জানান।

​উল্লেখ্য যে, দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের অংশগ্রহণে ৫দিন ধরে সংঘটিত এই প্রতিযোগিতায় টেবিল টেনিস(ছাত্র) ইভেন্টে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, রানার্সআপ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। টেবিল টেনিস(ছাত্রী) ইভেন্টে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, রানার্সআপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ব্যাডমিন্টন(ছাত্র) ইভেন্টে চ্যাম্পিয়ন হয় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, রানার্সআপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্যাডমিন্টন(ছাত্রী) ইভেন্টে চ্যাম্পিয়ন হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রানার্স আপ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়বৃন্দ, অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেস রিলিজঃময়মনসিংহ, ০৯ মে ২০২৬।বাকৃবিতে 'ব্রিটিশ কাউন্সিল IELTS রেজিস্ট্রেশন সেন্টার' স্থা...
09/05/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস রিলিজঃ
ময়মনসিংহ, ০৯ মে ২০২৬।

বাকৃবিতে 'ব্রিটিশ কাউন্সিল IELTS রেজিস্ট্রেশন সেন্টার' স্থাপনে চুক্তি স্বাক্ষর।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা পদ্ধতি (আইইএলটিএস) কার্যক্রমকে আরও সহজ ও শিক্ষার্থীবান্ধব করতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে বাকৃবি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ০৯ মে, ২০২৬ তারিখ রোজ শনিবার দুপুর ১২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিআরপি সংলগ্ন পুরাতন ডে কেয়ার সেন্টার ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে বাকৃবি'র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর স্টিফেন ফোর্বস এর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বাকৃবির রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন।
বাকৃবির ইন্টারন্যাশনাল ডেস্ক এর পরিচালক প্রফেসর ড. মো: শহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ইন্সটিটিউট, বিভাগের পরিচালকবৃন্দ, ব্রিটিশ কাউন্সিলের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত শিক্ষক- কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে এই রেজিস্ট্রেশন সেন্টারটি স্থাপিত হলে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ক্যাম্পাসের অভ্যন্তরেই আইইএলটিএস সংক্রান্ত প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ এই অঞ্চলের উচ্চশিক্ষা, গবেষণা ও বিদেশে গমনেচ্ছুদের জন্য ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের এই আন্তর্জাতিক পরীক্ষার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজতর হবে। তিনি ভবিষ্যতে ব্রিটিশ কাউন্সিলের সাথে বাকৃবির সহযোগিতা আরও বৃদ্বি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি ময়মনসিংহ-২২০২।

Address

Bangladesh Agricultural University
Mymensingh
2202

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Agricultural University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bangladesh Agricultural University:

Share