23/09/2026
🎉 অভিনন্দন ও শুভকামনা! 🎉
অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানানো যাচ্ছে যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪ জন মেধাবী শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন।
🌸 অভিনন্দন ও শুভেচ্ছা জানাই—
🔹 মোছাঃ ফারজানা ফেরদৌসী — সেশন: ২০১৭–১৮
🔹 শরিফুল ইসলাম — সেশন: ২০১৭–১৮
🔹 সুস্মিতা সরকার বৃষ্টি — সেশন: ২০১৭–১৮
🔹 নূরজাহান আক্তার — সেশন: ২০১৮–১৯
তাঁদের এই অসামান্য সাফল্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ গর্বিত ও আনন্দিত। তাঁদের কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের এই অর্জন ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ভবিষ্যত সফলতাও গৌরবময় কর্মজীবন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ়তা এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
অভিনন্দন ও শুভকামনা রইল। 🌹⚖️