03/07/2019
https://m.facebook.com/story.php?story_fbid=1647053612095049&id=436680843132338&refid=17&ref=dbl&_ft_=mf_story_key.1647053612095049%3Atop_level_post_id.1647053612095049%3Atl_objid.1647053612095049%3Acontent_owner_id_new.436680843132338%3Athrowback_story_fbid.1647053612095049%3Apage_id.436680843132338%3Aphoto_id.1647053588761718%3Astory_location.4%3Astory_attachment_style.photo%3Apage_insights.%7B"436680843132338"%3A%7B"role"%3A1%2C"page_id"%3A436680843132338%2C"post_context"%3A%7B"story_fbid"%3A1647053612095049%2C"story_fbids"%3A%5B1647053612095049%5D%2C"publish_time"%3A1560415139%2C"story_name"%3A"EntStatusCreationStory"%2C"object_fbtype"%3A266%7D%2C"actor_id"%3A436680843132338%2C"psn"%3A"EntStatusCreationStory"%2C"sl"%3A4%2C"dm"%3A%7B"isShare"%3A0%2C"originalPostOwnerID"%3A0%7D%2C"targets"%3A%5B%7B"page_id"%3A436680843132338%2C"actor_id"%3A436680843132338%2C"role"%3A1%2C"post_id"%3A1647053612095049%2C"share_id"%3A0%7D%5D%7D%7D%3Athid.436680843132338%3A306061129499414%3A2%3A0%3A1564642799%3A-8778675961867658015&__tn__=%2AW-R
আনন্দ মোহন কলেজের অর্থনীতি বিভাগের উদ্যোগে গরিবদের ঈদ সামগ্রী বিতরণ-
৩১ মে, শুক্রবার
এক মাস রমজানের রোজা রাখার পর খুশির বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর, ঈদ যেনো সমাজে ছড়িয়ে দেয় সাম্য আর ভাতৃত্যের দ্যুতি, ঘরে ঘরে দোলা দেয় আনন্দ, উৎসবের আমেজে আয়োজন হয় হরেক রকম খাবার, সবার গায়ে জড়িয়ে যায় নতুন জামা কাপড় ।
ঈদে যেমন ধনীরা কেনাকাটা আর হরেক খাবারের আয়োজনে মেতে উঠে তেমনি দুস্থ ও গরিবেরা দারিদ্রতার দেয়াল বেধ করে তেমন আয়োজন করতে পারেনা,যেনো এখানে সাম্য আর ভাতৃত্য প্রশ্নবিদ্ধ হয়ে যায়।
তাই সাম্যের গান গেয়ে গরিবদের ঈদের খুশিকে ভাগাভাগি করতে ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের অর্থনীতি বিভাগের উদ্যোগে আজ ময়মনসিংহের রেলওয়ে বস্তিতে গরিবদের ঈদ পণ্য বিতরণ করা হয়।
অর্থনীতি বিভাগের ৪৪তম ব্যাচের সার্বিক আয়োজনে এবং অন্যান্য ব্যাচের সহযোগিতায় আজ ময়মনসিংহের রেলওয়ে স্টেশন বস্তিতে ৫৫টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী চাল, ডাল, চিনি, সেমাই, দুধ, নুডুলস, সাবান, তেল ইত্যাদি বিতরণ করা হয়।
এই সময় "নবান্ন" নামে ময়মনসিংহের একটি অনলাইন শপ ৪৪তম ব্যাচকে ১৩লিটার দুধ দিয়ে সহযোগিতা করে।
এই সময় সেখানে উপস্থিত থাকেন বাংলাদেশ ছাত্রলীগ অর্থনীতি বিভাগের সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রেজাউল করিম, নবান্ন অনলাইন শপের ব্যাবস্থাপনা পরিচালক হাসনাইন সাকিব, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আলী হোসেন, বঙ্গবন্ধু ছাত্র ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখা যুগ্ন সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শামিম ইশতিয়াক, নবান্ন অনলাইন শপ এর এসিস্ট্যান্ট ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ, অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরুল ইসলাম পাভেল, রিপন মিয়া, আবিদুর রহমান ইমন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম নিরব।
পরে শহরের রহমতপুর এলাকার মদিনাতুল কুরআন এতিমখানা মাদ্রাসায় এতিম ছাত্রদের মাঝে অর্থনীতি বিভাগের উদ্যোগে ও ৪৪ ব্যাচের আয়োজনে ইফতার বিতরণ করা হয়।
প্রভাতী নিউজ / মহসিন
http://provatinews.com/article/read/3566?fbclid=IwAR3RQTeaNOzslTun7p1r1ryQfmZ7Ycv_ljZmLoqJIohfMO98Zdvvwk4BUIE