Jamia Islamia Arabia Dinarpur Balidhara Madrasah

Jamia Islamia Arabia Dinarpur Balidhara Madrasah Official page of Jamia Islamia Arabia Dinarpur Balidhara Madrasah

দীর্ঘ সাধনা, একাগ্রতা ও নিরবচ্ছিন্ন মেহনতের ফসল আজকের এই মাহেন্দ্রক্ষণ। আলহামদুলিল্লাহ, তালিবুল ইলমরা বহু প্রতীক্ষিত সেই...
16/01/2026

দীর্ঘ সাধনা, একাগ্রতা ও নিরবচ্ছিন্ন মেহনতের ফসল আজকের এই মাহেন্দ্রক্ষণ। আলহামদুলিল্লাহ, তালিবুল ইলমরা বহু প্রতীক্ষিত সেই দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।

আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ও জাতীয় বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া এর কেন্দ্রীয় পরীক্ষা। এতে জামিআ’ ইসলামিয়া আরাবিয়া দিনারপূর বালিধারা মাদরাসা থেকে দুই জামাতে মোট ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। আজ তারা আল্লাহর ওপর ভরসা রেখে নিরাপদে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে - আলহামদুলিল্লাহ।

এই সময়ে আমাদের সকলের দোয়া ও ভালোবাসা তাদের সঙ্গী হোক। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাদের ইলমে নাফে’ দান করুন, স্মরণশক্তি দৃঢ় করুন, কলমে বরকত দিন এবং পরীক্ষার প্রতিটি ধাপে সহজতা দান করুন। ভুল-ত্রুটি থেকে হেফাজত করুন, ভয় ও দুশ্চিন্তা দূর করে দিন। সম্মানিত আসাতিজায়ে কেরামগণের চেষ্টা-প্রচেষ্টা ও তাদের অক্লান্ত মেহনতকে কবুল করুন।

আল-হামদুলিল্লাহ (!) আজ ১০ জানুয়ারী, ২০ রজব, রোজ শনিবার "জামিআ’ ইসলামিয়া আরাবিয়া দিনারপুর [বালিধারা মাদরাসা] নবীগঞ্জ হবিগ...
10/01/2026

আল-হামদুলিল্লাহ (!) আজ ১০ জানুয়ারী, ২০ রজব, রোজ শনিবার "জামিআ’ ইসলামিয়া আরাবিয়া দিনারপুর [বালিধারা মাদরাসা] নবীগঞ্জ হবিগঞ্জ এর চলতি বছরের শেষ বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এতে অংশগ্রহণ করেছে শুধুমাত্র গয়রে ফাইনাল জামাত, নূরানী ও হিফয বিভাগের প্রায় সাড়ে তিনশত জন শিক্ষার্থী। এই চলমান পরীক্ষা আগামী ১৭ জানুয়ারী রোজ শনিবার শেষ হবে ইনশা-আল্লাহ।

পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের ঘাম ঝড়ানো মেহনতের ফলাফল প্রকাশিত হবে। আল্লাহ তাআ'লা সকল শিক্ষার্থীদের আশানুরূপ সাফল্য অর্জন করার তাওফিক দান করুন।

জামিআ' ইসলামিয়া আরাবিয়া দিনারপুর (বালিধারা মাদ্রাসা) এর - ১৪৪৭ হিজরী মোতাবেক ২০২৬ ইংরেজী সনের ফযিলত ২য় বর্ষ মেশকাত (১৪তম...
08/01/2026

জামিআ' ইসলামিয়া আরাবিয়া দিনারপুর (বালিধারা মাদ্রাসা) এর - ১৪৪৭ হিজরী মোতাবেক ২০২৬ ইংরেজী সনের ফযিলত ২য় বর্ষ মেশকাত (১৪তম ব্যাচ) ও হিফজ তাকমিল এর সমাপনী তালিবুল ইলমদের নাম তালিকা, ঠিকানা ও যোগাযোগ নম্বর।

08/01/2026

হযরত মাওলানা শায়খ আব্দুল হাই রহ. প্রতিষ্ঠিত জামিআ' ইসলামিয়া আরাবিয়া দিনারপুর (বালিধারা মাদ্রাসা) নবীগঞ্জ, হবিগঞ্জ।

১৪৪৭ হিজরী মোতাবেক ২০২৬ ইংরেজী ফযিলত ২য় বর্ষ মেশকাত ও হিফজ তাকমিল এর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ০৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সমাপণী অনুষ্টান ও দোয়া মাহফিল।

আয়োজনে : ফযিলত ২য় বর্ষ (১৪ তম ব্যাচ) ও হিফজ তাকমীল।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার অশেষ মেহেরবানী এবং হযরত শায়খ আব্দুল হাই রহ. এর প্রতিষ্ঠিত “জামিআ’ ইসলামিয়া আরাবিয়া দিনারপ...
04/01/2026

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার অশেষ মেহেরবানী এবং হযরত শায়খ আব্দুল হাই রহ. এর প্রতিষ্ঠিত “জামিআ’ ইসলামিয়া আরাবিয়া দিনারপুর” (বালিধারা মাদ্রাসা)। এই পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানটি আজ এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে।

প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী আলোর পথে যাত্রা শুরু করে। এর ধারাবাহিকতায় এবারেও ১৪৪৭ হিজরী মোতাবেক ২০২৬ ইংরেজী সনের ফযিলত ২য় বর্ষ (১৪ তম ব্যাচ) এবং হিফজ তাকমীল এর শিক্ষার্থীদের বিদায়ের মুহূর্তটি একটি নতুন অনুপ্রেরণার দিক হবে - ইনশাআল্লাহ।

আগামী ৮ জানুয়ারী ২০২৬ ইংরেজী, রোজ বৃহস্পতিবার, সকাল ১০ ঘটিকা। এই দিনটিকে স্মরণীয় ও বরকতময় করতে জামিআ’র মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিদায়ী শিক্ষার্থীদের “সমাপণী অনুষ্ঠান ও দোয়া মাহফিল”। অনুষ্ঠান আয়োজনে: ফযিলত ২য় বর্ষ (১৪ তম ব্যাচ) ও হিফজ তাকমীল।

এই বিশেষ ও পবিত্র দিনে আমাদের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অশেষ কৃতজ্ঞতার বিষয়। আপনারা আমাদের সাথে দোয়া ও ভালোবাসা দিয়ে এই মুহূর্তকে আরো স্মরণীয় করে তুলবেন, এটাই আমাদের প্রত্যাশা। সবার প্রতি বিশেষভাবে দাওয়াত রইলো।

নূরানী শিশু শ্রেণী থেকে ফজিলত ২য় বর্ষ, তাহফিজুল কোরআন হিফজ বিভাগ সহ কেন্দ্রীয় ফাইনাল-গায়রে ফাইনাল ক্লাস ভিত্তিক বার্ষিক ...
28/12/2025

নূরানী শিশু শ্রেণী থেকে ফজিলত ২য় বর্ষ, তাহফিজুল কোরআন হিফজ বিভাগ সহ কেন্দ্রীয় ফাইনাল-গায়রে ফাইনাল ক্লাস ভিত্তিক বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার প্রস্তুতি ও মেহনত চলছে পুরোদমে।

৭টি হলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধারাবাহিক তদারকির মাধ্যমে ফাইনাল-গায়রে ফাইনাল সব তালিবুল ইলমদের পরীক্ষার প্রস্তুতি চলছে। অতঃপর বাদ মাগরিব থেকে রাত ১১টা, আবার বাদ ফজর থেকে সকাল ৯টা পর্যন্ত এবং প্রতিটি ফাইনাল জামাতে দু'জন করে দায়িত্বশীল উস্তাদের মাধ্যমে সার্বক্ষণিক নাগরানীর তত্বাবধানে চলছে তালিবুল ইলমদের জন্য বিশেষ মেহনত।

আমাদের প্রিয় তালিবুল ইলমদের আন্তরিক অধ্যবসায় ও মনোযোগের মাধ্যমে তাদের পরিশ্রমের সঠিক প্রতিফল পাবে এই আশাবাদী এবং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তালিবুল ইলমদের মনোযোগ, স্মরণশক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করুণ ও তাদের পরিশ্রম যেন সফলতায় পরিণত করুণ।

আসাতিজায়ে কেরাম-তালিবুল ইলমদের মিলিত এই চেষ্টা-প্রচেষ্টা যেন হয় জ্ঞানের আলোয় উদ্ভাসিত এক সুন্দর ভবিষ্যতের পথে।

জামিআ' ইসলামিয়া আরাবিয়া দিনারপুর বালিধারা মাদ্রাসা'র ২১ ডিসেম্বর ২০২৫ ঈসায়ী, ০৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, রোজ রবিবার, ৭২তম বার্...
22/12/2025

জামিআ' ইসলামিয়া আরাবিয়া দিনারপুর বালিধারা মাদ্রাসা'র ২১ ডিসেম্বর ২০২৫ ঈসায়ী, ০৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, রোজ রবিবার, ৭২তম বার্ষিক ইসলামী মহা সম্মেলনে পাঁচ হাজার উর্ধ্বে দাতাগণের নাম ও ঠিকানা প্রকাশ।

22/12/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আলহামদুলিল্লাহ! জামিআ ইসলামিয়া আরাবিয়া দিনারপূর (বালিধারা মাদরাসা) নবীগঞ্জ, হবিগঞ্জ-এর ৭২তম বার্ষিক ইসলামি মহা-সম্মেলন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার অশেষ মেহেরবানিতে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই মহা-সম্মেলনকে ঘিরে এলাকার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে জামিআ'র প্রতি ভালবাসা রেখে আগত হাজারো ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতি ছিল সত্যিই চোখে পড়ার মতো। মাঠ তো কানায় কানায় পূর্ণ ছিলই, পাশাপাশি মসজিদের ভেতর, দ্বিতীয় তলা, তৃতীয় তলার ছাদ সবখানেই ছিল ঈমানী আবহে মুখরিত জনতার উপচে পড়া ভিড়।

বিশেষভাবে লক্ষ্যণীয় ছিল উপস্থিত জনতার একটি বড় অংশই ছিল কিশোর ও যুবসমাজ, যা আমাদের আগামীর জন্য আশার আলো জাগায়। এই সম্মেলন শুধু একটি অনুষ্ঠানই নয়, বরং তা ছিল ঈমান জাগ্রত করার এক অনন্য উপলক্ষ, দ্বীনের পথে ফিরে আসার এক হৃদয়ছোঁয়া আহ্বান। প্রতিটি মুহূর্তে অনুভূত হয়েছে দ্বীনের প্রতি ভালোবাসা, উলামায়ে কেরামের নসিহত এবং মুসলিম উম্মাহর ঐক্যের সৌন্দর্য।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এই মহা-সম্মেলনকে কেন্দ্র করে যারা যেভাবে সাহায্য, সহযোগিতা করেছেন সম্মানিত/সম্মানিতা দাতা, শুভাকাঙ্ক্ষী এবং যারা কষ্ট করে উপস্থিত হয়ে সম্মেলনকে সার্থক করেছেন এবং অনলাইনে সারাক্ষণ আমাদের লাইভে সংযুক্ত ছিলেন সবার প্রতি সন্তুষ্ট হোন এবং উত্তম বিনিময় দান করুন।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এই সম্মেলনের বরকতে আমাদের সবার জীবনকে দ্বীনের আলোয় আলোকিত করুন।

21/12/2025

জামিআ’র ৭২তম বার্ষিক ইসলামি মহা-সম্মেলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন - মাওলানা আনিসুর রহমান আশরাফী সাহেব - কুমিল্লা।

জামিআ’র অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার। জামিআ’র ৭২তম বার্ষিক ইসলামী মহা-সম্মেলনের লাইভটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেশে এবং দেশের বাহিরে মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী ও হিতাকাঙ্ক্ষী সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই আশাবাদী।

21/12/2025

প্রিয় ও সম্মানিত মেহমানগণ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
আজকের জামিআ’ ইসলামিয়া আরাবিয়া দিনারপুর (বালিধারা মাদ্রাসা) এর ৭২ তম পবিত্র মাহফিলে আপনাদের উপস্থিতি আমাদের জন্য পরম সৌভাগ্যের ও গৌরবের বিষয়। আপনাদের পদচারণায় আমাদের এই মাদ্রাসার প্রাঙ্গণ আজ সত্যিই আলোকিত হয়ে উঠেছে। আপনাদের আগমন আমাদের জন্য শুধু সম্মানজনকই নয়, বরং প্রেরণার উৎসও বটে। আল্লাহ তাআলা আপনাদের এই আগমনকে কবুল করুন এবং দ্বীনের খেদমতে আপনাদেরকে আরও এগিয়ে যাওয়ার তাওফিক দান করুন।

আজকের এই মাহফিল শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়—এটি একতা, ঈমান, ও শিক্ষা-বিস্তারের একটি মহান উপলক্ষ। আমাদের প্রিয় শিক্ষার্থীদের নূরানী কণ্ঠে কুরআন তিলাওয়াত, হাদীস পাঠ, ইসলামী নাশীদ এবং মনোজ্ঞ বয়ানের মধ্য দিয়ে আমরা দ্বীনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ প্রত্যক্ষ করবো - ইনশাআল্লাহ

আপনারা যাঁরা দূর-দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে আমাদের দাওয়াত কবুল করে এখানে এসেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সবার প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা, দোয়া ও শ্রদ্ধা রইল। আশা করি, আপনারা এই মাহফিলের প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন এবং কল্যাণ লাভ করবেন।

পরিশেষে, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দু’আ করছি, তিনি যেন আমাদের এই আয়োজনে বরকত দান করেন, মাহফিলের প্রতিটি কথাকে কবুল করেন এবং আমাদের সকলকে দ্বীনের সঠিক পথে অটল থাকার তাওফিক দান করেন।

জাযাকুমুল্লাহু খাইরান

আলহামদুলিল্লাহ! শুরু থেকে এই মুহূর্ত পর্যন্ত জামিআ’র ৭২তম বার্ষিক ইসলামি মহা-সম্মেলন কানায় কানায় পরিপূর্ণ। ইমানি ভালোব...
21/12/2025

আলহামদুলিল্লাহ! শুরু থেকে এই মুহূর্ত পর্যন্ত জামিআ’র ৭২তম বার্ষিক ইসলামি মহা-সম্মেলন কানায় কানায় পরিপূর্ণ। ইমানি ভালোবাসা, দ্বীনের টান আর উম্মাহর ঐক্যে মুখর। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে, মুগ্ধ করেছে, ভালোবাসায় সিক্ত করেছে। এই ভিড় শুধু মানুষের নয়, এ এক বিশ্বাসের স্রোত, দোয়ার নীরব উচ্চারণ, আর আল্লাহর প্রতি গভীর আস্থার প্রকাশ।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাদের এই উপস্থিতিকে কবুল করুন, আমাদের সবাইকে হিদায়াত ও বরকতে ভরে দিন। আমিন।

Address

Nabiganj

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Islamia Arabia Dinarpur Balidhara Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share