Nageswari Degree College

Nageswari Degree College One of the greatest college in Kurigram district. Nageswari Degree College is one of the most important educational institute in Kurigram district

22/01/2026

একটি দেশে বেসরকারি চাকরিতে (গার্মেন্টস) সর্বনিন্ম বেতন ১২,৫০০ টাকা আর সাপ্তাহিক ছুটি একদিন। সরকারি তে সেটা প্রায় ৪০,০০০ টাকা সাথে সাপ্তাহিক ছুটি ২ দিন। এর চেয়ে বড় বৈষম্য আর কী হতে পারে?

Results 2025
16/10/2025

Results 2025

25/01/2023
15/05/2020

সমকাল নিউজ....
কুড়িগ্রামের নাগেশ্বরীর কলেজমোড়ের আর্কেডিয়া ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনোলজিস্ট সারাদিন ল্যাবে কাজ করে সন্ধ্যায় শুনলেন তারা স্বামী-স্ত্রী করোনা পজেটিভ। নমুনা দিয়েছেন তিন দিন আগে। ওই ল্যাবে কাজ করে আরও সাতজন। এছাড়াও প্রতিষ্ঠানটির মালিক ও পরিচালকের স্ত্রী গত শুক্রবার করোনা পজেটিভ ফল আসে। ওইদিন ডাক্তার সারাদিন রোগী দেখেছেন তার চেম্বারে। এ ঘটনায় অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার নাগেশ্বরীর দুইজনের করোনা শনাক্তের ফল আসে। তারা দুজনই স্বামী-স্ত্রী। স্বামী নাগেশ্বরীর কলেজমোড়ের আর্কেডিয়া ডায়াগনসিস সেন্টারের ল্যাব টেকনোলজিস্ট। তার বাড়ি পৌর এলাকার বাগডাঙ্গা গ্রামে। থাকেন উপজেলা সদরের হাজিপাড়ায় শ্বশুর বাড়িতে। শনাক্তের দিন তিনি শ্বশুরবাড়িতে ছিলেন।

আর্কেডিয়া ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও মালিক ডা. আমিনুর রহমান লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কন্সালটেন্ট হিসেবে কর্মরত। গত শুক্রবার ডা. আমিনুর রহমানের স্ত্রীর করোনা পজেটিভ ফল আসে। শুক্রবার সারাদিন ডা. আমিনুর রহমান আর্কেডিয়ায় রোগী দেখেছেন। এর আগে লালমনিরহাটে নমুনা দেন ডাক্তার নিজে। তবে তার ফলাফল নেগেটিভ পাওয়া যায়। পরে রংপুরে তার স্ত্রী ও দুই সন্তানের নমুনা দিলে দুই সন্তানের নেগেটিভ আসলেও স্ত্রীর পজেটিভ আসে।

ডা. আমিনুর রহমান জানান, তিনি সর্বশেষ গত শুক্রবার রোগী দেখেছেন। এরপর ওই ছেলে ল্যাবে ছিল কিনা তিনি জানেন না। ওইদিন তার স্ত্রীর পজেটিভ আসায় তিনি হোম কোয়ারেন্টাইনে আছে। তার নেগেটিভ এসেছে বলে জানান।

এদিকে কলেজমোড়ে খোঁজ নিয়ে দেখা যায় বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত আর্কেডিয়া ডায়াগনসিস খোলা ছিল এবং ওই ল্যাব টেকনোলজিস্ট সারাদিন ল্যাবে কাজ করেছেন। বন্ধ করার পর বাড়ি গেলে ফলাফল আসে সে করোনা পজেটিভ।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বক্কর সিদ্দিক জানান, গত ১১ মে তাদের নমুনা নেয়া হয়। আজ পজেটিভ এসেছে। তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার সংস্পর্শে যারা এসেছে তাদের সবার নমুনা নেয়া হবে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহম্মেদ মাসুম জানান, ওই ডায়াগনস্টিক সেন্টার লকডাউন করে দেয়া হয়েছে। তারা স্বামী-স্ত্রী শ্বশুর বাড়িতে রয়েছে। ওই বাড়িও লকডাউন করা হয়েছে।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, বিষয়টি যদি এমন হয়ে থাকে তাহলে ওইদিন সেসব রোগী সেবা নিয়েছিল বা কন্টাক্টে এসেছিল। সবাইকে খুঁজে বের করার চেষ্টা করা হবে। জেলায় এ পর্যন্ত ৪০ জনের করোনা পজেটিভ এসেছে। এরমধ্যে ছয়জন সুস্থ হয়েছেন।

07/05/2020

🔴🔴🔴ব্রেকিং নিউজ🔴🔴🔴
০৭/০৫/২০২০
🔴আজ কুড়িগ্রাম জেলায় সর্বোচ্চ ১০ জন আক্রান্ত

📍কুড়িগ্রাম সদর -০৫ জন
📍ভুরুঙ্গামারী- ০৩ জন
📍ফুলবাড়ি-০২ জন।

02/05/2020

কুড়িগ্রামে আজও চারজন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদের একজন নাগেশ্বরী পৌরসভার বল্লভপুর গ্রামের বাসিন্দা।
অপর একজন ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয়। যার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের লক্ষ্মীকান্ত গ্রামে।
বাকি দুইজনেরও বাড়ি সদরের লক্ষ্মীকান্ত গ্রামে।

গত দুদিনে আক্রান্তের সংখ্যা বারজনসহ মোট আক্রান্ত বাইশজন।
এর মধ্যে ফুলবাড়ি থেকে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তথ্য - সাংবাদিক হুমায়ুন কবির সূর্য্য ভাই

27/04/2020

কুড়িগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার ৬:৩৬ মিনিট এবং সেহরির শেষ সময় ৪:০০ মিনিট।

26/04/2020

কুড়িগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার ৬:৩৬ মিনিট এবং সেহরির শেষ সময় ৪:০১ মিনিট।

District wise Corona map till April 18, 2020
19/04/2020

District wise Corona map till April 18, 2020

14/04/2020

ফুলবাড়িতে সনাক্ত হলো আরো একজন করোনা রোগী

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুরের তাইজুল ইসলাম (৩০) নামের একজন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে ।

এনিয়ে কুড়িগ্রামে মোট রোগী হল ০২

তথ্যসূত্রঃ সিভিল সার্জন

13/04/2020

রংপুর করোনা ল্যাবে গেল ২৪ ঘন্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে-
গাইবান্ধার জেলার সাঘাটা উপজেলার ১জন।
গাইবান্ধার জেলার সাদুল্লাপুর উপজেলার ১জন।
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ১ জন।
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ১জন।

Address

Nageswari, Kurigram
Nageswari
5660

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Nageswari Degree College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share